Wednesday, June 17, 2026

ভোটের আগেই শিক্ষক নিয়োগ, আগামী সপ্তাহে রাজ্যে একাদশ-দ্বাদশের কাউন্সেলিং

Date:

Share post:

ভোটের আগেই রাজ্য জুড়ে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু হতে চলেছে। আগামী সপ্তাহে একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগের কাউন্সেলিংয়ের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে বলে জানিয়ে দিল স্কুল সার্ভিস কমিশন (School Service Commission)। কোন বিষয়ে কখন কাউন্সিলিং সেই সংক্রান্ত সব তথ্য এসএসসির ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে। মার্চের শুরুতেই নিয়োগপত্র দেওয়ার কাজ শুরু হতে চলেছে।

গত জানুয়ারি মাসের শেষ সপ্তাহে একাদশ-দ্বাদশ শিক্ষক নিয়োগের (Class XI & XII teachers recruitment) পরীক্ষার ফল প্রকাশ করেছে কমিশন। ১২ হাজার ৪৪৫টি শূন্য পদের জন্য প্যানেল এবং ওয়েটিং লিস্ট মিলিয়ে মোট ১৮ হাজার ২২৭ জন প্রার্থীর প্রকাশিত হয়েছে। স্কুল সার্ভিস কমিশন জানিয়েছে কাউন্সেলিংয়ের মাধ্যমে নিজেদের স্কুল বেছে নেওয়া যাবে। যাঁরা চূড়ান্ত মেধা তালিকায় জায়গা পেয়েছেন তাঁরা এবার নিয়োগপত্র পেতে শুরু করবেন। যেহেতু মার্চের ভোট হওয়ার সম্ভাবনা রয়েছে তাই সেক্ষেত্রে এই নিয়োগ প্রক্রিয়া কোনভাবে ব্যাহত হবে কিনা তা নিয়ে কিছুটা আশঙ্কা রয়েছে। যদিও এসএসসির দাবি, ভোটের জন্য কমিশনের কাজে কোনও সমস্যা হবে না।

Related articles

‘স্বচ্ছতা সে স্বাগত’ কর্মসূচিতে মহানগরীর রাজপথে মুখ্যমন্ত্রী, বাগবাজারে ঘাট পরিষ্কার শুভেন্দুর

বুধবার সকাল সকাল বাগবাজার মায়ের ঘাটে (Bagbazar Maayer Ghat) ঝাড়ু হাতে সাফাই অভিযানে নামলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী...

FIFA World Cup: এমবাপের জোড়া গোলে নজির, দাপুটের সঙ্গে বিশ্বকাপ শুরু ফ্রান্সের

বিশ্বকাপে জয় দিয়ে অভিযান শুরু করল ফ্রান্স(France) সেনেগাল ৩-১গোলে হারিয়ে দাপটের সঙ্গে কাপ যুদ্ধের  বোধন করল ফরাসিরা। এমবাপে জোড়া...

সমস্যা বাড়ছে তৃণমূলের! খালি করা হল মেট্রোপলিটনের কার্যালয়ের দুটি ফ্লোর

চাপ বাড়ছে তৃণমূল কংগ্রেসের (TMC)! দলের নেতাকর্মীদের গ্রেফতারি থেকে শুরু করে সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বিরুদ্ধে একাধিক অভিযোগের মাঝেই...

আজ ফ্রান্সে ট্রাম্প- মোদি বৈঠক, বাণিজ্য থেকে ভিসা নীতি নিয়ে আলোচনার সম্ভাবনা

জি-৭ শীর্ষ সম্মেলনে ফ্রান্সে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও (Donald Trump) সম্মেলনে...