Saturday, March 28, 2026

আমেরিকায় নিখোঁজ ভারতীয় পড়ুয়া! ঘনাচ্ছে রহস্য

Date:

Share post:

ফের আমেরিকায় (United States) নিখোঁজ ভারতীয় পড়ুয়া! নিখোঁজ যুবকের নাম সাকেত শ্রীনিবাসাইয়া (২২)। সাকেত আমেরিকার ক্যালিফোর্নিয়া (California) বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ার বিভাগের পড়ুয়া। গত ৯ ফেব্রুয়ারি থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না সাকেতকে। সানফ্রান্সিসকোতে থাকা ভারতীয় দূতাবাসের পক্ষ থেকেও এই কথা এক্স হ্যান্ডেলে জানানো হয়েছে।

কর্নাটকের বাসিন্দা সাকেত। ২০২৫ সালে আইআইটি মাদ্রাজ থেকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ স্নাতক হয়ে উচ্চ শিক্ষার জন্য আমেরিকায় পাড়ি দেন সাকেত। সেদেশে থাকা সাকেতের রুমমেট বনিত সিং এই নিখোঁজের ব্যাপারটি প্রকাশ্যে আনেন। সোশ্যাল মিডিয়াতে সাকেতকে খুঁজে পেতে একটি লম্বা পোস্ট করেন বনিত। সূত্রের খবর অনুযায়ী, সাকেতকে শেষ বার দেখা গিয়েছিল বিশ্ববিদ্যালয় থেকে এক কিলোমিটার দূরে। পরে, টিল্ডেন রিজিওনাল পার্কের কাছে একটি বাড়ির কাছ থেকে ওই পড়ুয়ার ব্যাগ পাওয়া গিয়েছে। ব্যাগের মধ্যে থেকে তাঁর ল্যাপটপ এবং পাসপোর্ট উদ্ধার করা হয়েছে। আরও পড়ুন: চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল মেট্রোর নির্মীয়মান পিলার! আশঙ্কাজনক ৫

ঘটনায় দুঃখ প্রকাশ করে ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতে থাকা সাকেতের পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ করা হচ্ছে। দ্রুত উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে ওই পড়ুয়াকে।

Related articles

মোদির মুখে ‘টিম ইন্ডিয়া’! মুখ্যমন্ত্রীদের জ্বালানি-বৈঠকে নেই নতুন বার্তা

সংসদ থেকে রাজ্যের প্রধানদের সঙ্গে বৈঠক। কোন পথে দেশে স্বচ্ছন্দভাবে জ্বালানির সরবরাহ, নতুন কোনও আশ্বাস শোনা গেল না...

ফের মধ্যরাতে কমিশনের কড়া নাড়া: প্রকাশিত দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা

মধ্যরাত যেন কেন্দ্রের বিজেপি সরকারের জমানায় একটা রীতি হয়ে দাঁড়িয়েছে। সংসদের অধিবেশন থেকে নির্বাচন কমিশনকে দিয়ে বাংলার শীর্ষ...

১২ বছরে ডবল ইঞ্জিন পূর্ব মেদিনীপুরে ক’পয়সার উন্নয়ন! কোলাঘাট থেকে প্রশ্ন অভিষেকের

রাজ্যে বিধানসভা নির্বাচন আবহে বারবার বিজেপির বহিরাগত নেতারা ডবল ইঞ্জিন সরকারের উদাহরণ দেয়। এবার পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে (Kolaghat)...

অ্যাডজুডিকেশনে ১১ প্রার্থী: হাই কোর্টে দ্রুত নিষ্পত্তির আর্জি তৃণমূলের

রাজ্যের অ্যাডজুডিকেশনে থাকা ভোটারদের মধ্যে যাদের রাজনৈতিক দলগুলি প্রার্থী করতে চলেছে, তাঁদের জন্য কলকাতা হাইকোর্টে জরুরী ভিত্তিতে আবেদন...