Wednesday, June 17, 2026

পুলওয়ামা হামলার ৭ বছর পার, শহিদদের শ্রদ্ধা জানিয়ে পোস্ট প্রধানমন্ত্রী- মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

১৪ ফেব্রুয়ারি মানে যখন বিশ্বজুড়ে যখন ‘ভালোবাসার দিন’ (Valentine’s Day) উপভোগের আমেজ, ঠিক তখনই কাশ্মীরে জঙ্গি হামলায় রক্তাক্ত ভারতীয় জওয়ানরা(CRPF)। পুলওয়ামার ঘটনায় (Pulwama Attack) থমছে গেছিল গোটা দেশ। ২০১৯ সালের সেই ভয়াবহ দিনের স্মৃতি আজও চোখে জল আনে দেশবাসীর। শনিবার শহিদ জওয়ানদের শ্রদ্ধা জানিয়ে সোশ্যাল মিডিয়ার পোস্ট করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ও বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

আজ থেকে সাত বছর আগে ঠিক এই দিনে জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে ৭৮টি গাড়ির বিশাল কনভয়ে প্রায় আড়াই হাজারের বেশি সিআরপিএফ কর্মী যাচ্ছিলেন। পুলওয়ামা জেলার লেথপোরা এলাকায় বিস্ফোরক বোঝাই একটি গাড়ি কনভয়ের বাসে সজোরে ধাক্কা মারে। ৪০ জন জওয়ান ঘটনাস্থলেই শহিদ হন, আহত হন আরও ৩৫ জনের বেশি।হামলার দায় স্বীকার করে পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন জইশ-ই মহম্মদ (Jaish-e-Mohammed)। এই ঘটনার পর থেকে ভারত পাকিস্তান সম্পর্কের সমীকরণ বদলাতে শুরু করে। আজ আরও এক ১৪ ফেব্রুয়ারি। যেদিন সকালে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে মোদি লেখেন, ২০১৯ সালের এই দিনে পুলওয়ামায় যাঁরা দেশের জন্য প্রাণ উৎসর্গ করেছিলেন, তাঁদের সাহস ও কর্তব্যনিষ্ঠা জাতির চেতনায় চিরস্থায়ী হয়ে রয়েছে। প্রত্যেক ভারতীয় তাঁদের অদম্য সাহস থেকে শক্তি সঞ্চয় করেন।জওয়ানদের আত্মবলিদানের কথার স্মরণ করে।

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে শহিদ জওয়ানদের স্যালুট জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও (Abhishek Banerjee) ফেসবুক পোস্টে শহিদ পরিবারকে সমবেদনা জানানোর পাশাপাশি সহিংসতা ভুলে ঐক্য ও শান্তি প্রতিষ্ঠার বার্তাও দিয়েছেন তিনি।

১৪ ফেব্রুয়ারি দিনটি ‘ব্ল্যাক ডে’ হিসেবেও পালন করা হয়। এবছর লেথপোরার সিআরপিএফ ক্যাম্পে শহিদদের স্মরণে বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

Related articles

জনকল্যাণের নামে প্রহসন! বিজেপির শিবিরে চরম হয়রানির শিকার সাধারণ মানুষ

নকলেও ফ্লপ বিজেপি! তৃণমূল সরকারের দুয়ারে সরকারকে ‘কপি’ করেও নাগরিক পরিষেবায় ছড়িয়ে লাট করল শুভেন্দু-সরকার। রাষ্ট্রসংঘের প্রশংসাপ্রাপ্ত ‘দুয়ারে...

জাতীয় গেমস বাংলায়! দায়িত্ব নিয়েই পরিকাঠামোতে জোর ইন্দ্রনীলের

  কয়েক দশক আগে শেষ বার বাংলায় জাতীয় গেমস হয়েছিল, এরপর থেকে এই গেমস আয়োজনের সুযোগ পায়নি বাংলা। পালা...

আদানি থেকে টাটা- ৪২ শিল্পগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ: রাজ্যে লগ্নি টানতে মরিয়া তাপস

বাংলাকে ফের শিল্প মানচিত্রে প্রতিষ্ঠিত করাই লক্ষ্য। সেই উদ্দেশ্যেই দায়িত্ব নেওয়ার পর থেকেই শিল্পপতিদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ শুরু...

ফ্লোর টেস্ট হোক, কে কোথায় আছে দেখা যাবে! বিধানসভায় পাল্টা চ্যালেঞ্জ ঋতব্রতর

বিধানসভায় বিরোধী দলের স্বীকৃতি এবং তৃণমূলের প্রকৃত শক্তি ঠিক কত, তা নিয়ে শাসক ও বিরোধী শিবিরের টানাপোড়েন যখন...