Thursday, March 26, 2026

প্রেম দিবসেই সাতপাক, আজ বিয়ের পিঁড়িতে রণজয়-শ্যামৌপ্তি

Date:

Share post:

দীর্ঘদিন ধরে প্রেমের গুঞ্জন চলার পর অবশেষে সম্পর্কে সিলমোহর দিয়েছেন দুজনেই। আর এবার অফিসিয়ালি চার হাত এক হওয়ার পালা। ১৪ ফেব্রুয়ারি (Valentine’s Day) শনিবার ছাদনাতলায় যাচ্ছেন অভিনেতা রণজয় বিষ্ণু এবং শ্যামৌপ্তি মুদলি (Ranojoy Bishnu & Shyamoupti Mudly wedding today)। প্রেম দিবসের সন্ধ্যায় বাঙালিরীতি মেনে শুভ পরিণয় সম্পন্ন হবে বলে জানিয়েছেন হবু বর-কনে।

জনপ্রিয় বাংলা ধারাবাহিক ‘গুড্ডি’তে একসঙ্গে প্রথমবার কাজ করেছিলেন রণজয় – শ্যামৌপ্তি। তারকা যুগলের বয়সের ফারাক অনেকটা হলেও জুটি হিসেবে প্রথম থেকেই দর্শকের ভালোবাসা পেয়েছেন তাঁরা। বন্ধুত্বের সম্পর্ক ধীরে ধীরে গড়িয়েছে প্রেমের দিকে। তবে সেটা বিয়ে পর্যন্ত গড়াবে এটা দুজনের কেউই ধারণা করতে পারেননি। কিন্তু প্রজাপতি ঋষির আশীর্বাদে আজ সাতপাক ঘুরতে চলেছেন দুজনে।

অভিনেত্রী প্রথম থেকেই জানিয়ে এসেছেন পুরোপুরি বাঙালি রীতি মেনে তিনি বিয়ে করতে চান। সে ক্ষেত্রে রণজয় (Ranojoy Bishnu) যখন তাঁকে সিঁদুর পড়াবেন তখন যেন সেই সিঁদুরের ছোঁয়া নাকেও পড়ে তা নিয়েও হবু বরকে হুকুম করে রেখেছেন শ্যামৌপ্তি (Shyamoupti Mudly)। পাশাপাশি নায়িকার নির্দেশ টোপর পরা যাবে না। বিয়ের আগে একাধিক সংস্থার জন্য ফটোশুট করেছেন যুগলে। অভিনেতা জানিয়েছেন, ‘ছোট্ট বৌ’-এর আবদার মেনে তাঁকে সব সময়ের জন্য আগলে রাখতে তিনি প্রস্তুত। নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে সকলকে বিয়ের কথা জানিয়ে ‘প্রাইভেসি’কে সম্মান করার অনুরোধও করেছেন রণজয়।

Related articles

একদিনে ৭২ কোটি ভিউ! ‘স্পাইডার ম্যান’ ট্রেলার প্রকাশ্যে আসতেই তুঙ্গে মার্ভেল ভক্তদের উন্মাদনা

পুরোনো সব রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়ল ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’-র (Spider-Man: Brand New Day)। টম হল্যান্ড (actor...

বিজেপিকে প্রশ্ন করুন, কোন সাহসে ভোট চাইছেন? ধূপগুড়ির প্রচারসভা থেকে আক্রমণ অভিষেকের

পাখির চোখ নির্বাচন (Assembly Election)। বাংলার উত্তর থেকে দক্ষিণ ছুটে বেড়াচ্ছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়...

নির্যাতিতার নাম-পরিচয় গোপন রাখা বাধ্যতামূলক, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট

সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি এন কোটিশ্বর সিংহের বেঞ্চে একটি ধর্ষণের মামলার রায় দেয় আদালত। বৃহস্পতিবার...

”নির্দিষ্টভাবে ১৭৭ কীভাবে বলছেন শুভেন্দু?” ইভিএম কারচুপি নিয়ে তোপ ব্রাত্য বসুর

আগে ছিল বিজেপি ২০০ পার কিন্তু এবার হিসাব কষে ১৭৭ প্লাস আসন বিজেপি পাবে- বলছেন দলবদলু শুভেন্দু অধিকারী...