পদ্মায় বাস দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৪! চলছে উদ্ধারকাজ

বাংলাদেশে (Bangladesh) পদ্মা নদীতে (Padma river) ভয়াবহ দুর্ঘটনা! ফেরিতে ওঠার আগেই নদীতে তলিয়ে গেল যাত্রীবোঝাই বাস। ঘটনার জেরে এখনও পর্যন্ত মহিলা ও শিশুসহ ২৪ জনের মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে কুষ্টিয়ার কুমারখালী থেকে ঢাকার (Dhaka )উদ্দেশে দিয়ে বাসটি রাজবাড়ী জেলার দৌলতদিয়া ফেরিঘাটে পৌঁছয়। বাসের সিট ৪০ হলেও ৫৫ জনের মত যাত্রী নিয়ে ছিল বলে জানা গিয়েছে। ফেরিতে ওঠার সময়ই হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে জেটি থেকে সরাসরি পদ্মা নদীতে পড়ে যায় বাসটি। মুহূর্তে উল্টে গিয়ে প্রায় ৩০ ফুট গভীরে তলিয়ে যায় সেটি।
Sponsored

দুর্ঘটনার পরেই শুরু হয় জোরদার উদ্ধারকাজ। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চারটি ইউনিট এবং ১০ জন ডুবুরি ঘটনাস্থলে নামেন। তাঁদের সঙ্গে উদ্ধারকাজে যোগ দেয় সেনা, পুলিশ, কোস্ট গার্ড এবং স্থানীয় প্রশাসন। ডুবে থাকা বাসের ভিতর থেকেই ২২টি দেহ উদ্ধার করা হয়—যার মধ্যে ৬ জন পুরুষ, ১১ জন মহিলা এবং ৫ জন শিশু রয়েছে। পরে উদ্ধার হওয়ার পর আরও দুই মহিলার মৃত্যু হওয়ায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪। আরও পড়ুন:ক্ষমতায় এলে বাংলাকে উত্তর প্রদেশ করার হুমকি দিলীপের
রাতের দিকে ক্রেনের সাহায্যে প্রায় ৬০ ফুট গভীরতা থেকে বাসটিকেও তুলে আনা হয়। বৃহস্পতিবারও জারি রয়েছে উদ্ধার অভিযান। তলিয়ে যাওয়া ওই বাসে ঠিক কতজন যাত্রী ছিলেন তা নিয়ে ধোঁয়াশা কাটছে না, কারণ ঘাটে বাসটি থামার পর বেশ কয়েকজন যাত্রী বাইরে নেমেছিলেন। প্রশাসনের দাবি, এখনও পর্যন্ত নিখোঁজের বিষয়ে নির্দিষ্ট কোনও অভিযোগ জমা পড়েনি, তবুও আরও যাত্রী আটকে থাকার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এই দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে রাজবাড়ী জেলা প্রশাসন ইতিমধ্যে পাঁচ সদস্যের একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে। তিন দিনের মধ্যে তাদের প্রাথমিক রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, নিহতদের পরিবারকে প্রাথমিকভাবে ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তার ঘোষণাও করা হয়েছে।
-
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

NEET ইস্যুতে বিরোধীদের সঙ্গে আলোচনায় বসবে কেন্দ্র! কী শর্ত দিলেন কিরেণ রিজিজু
6h ago

ক্যাম্পাসে 'নিখোঁজ' পোস্টার! NEET-এর প্রশ্নফাঁসে অবশেষে মুখ খুললেন এক 'ইডিয়েট ফারহান'
7h ago

আপাতত মিলল না অভিষেকের ব্ল্যাঙ্কেট প্রোটেকশনের আবেদনের অনুমতি, রাজ্যকে কী নির্দেশ আদালতের
7h ago

এক ধাক্কায় কত বাড়ল সোনার দর! দেখে নিন এক নজরে
9h ago

সংসদ চত্বরে গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে একাই বিক্ষোভে কল্যাণ
9h ago

২৯ বছর আগে প্রশ্নফাঁস নিয়ে ছাত্র আন্দোলনেই পরিচিতি ধর্মেন্দ্র প্রধানের! একই ঘটনায় কী বলবেন শিক্ষামন্ত্রী
9h ago
More from শিরোনাম
View All →
প্রশ্নফাঁসে ফাস্ট ট্র্যাক কোর্টে তদন্তের আশ্বাস প্রধানমন্ত্রীর, 'আগে শিক্ষামন্ত্রীকে বরখাস্ত করুন' পাল্টা পোস্ট রাহুলের
11h ago

শিক্ষার্থীদের সাহসকে কুর্নিশ, দিল্লিতে পড়ুয়াদের আন্দোলনকে সমর্থন সলমনের
12h ago

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
1d ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
1d ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
1d ago
