Saturday, March 28, 2026

এলাকায় অশান্তি! গ্রেফতার বেলেঘাটার বিতর্কিত প্রোমোটার রাজু

Date:

Share post:

এলাকায় অশান্তিকে নাম জড়ানোয় গ্রেফতার করা হল বেলেঘাটার বিতর্কিত প্রোমোটার রাজু নস্কর। শনিবার, অভিষিক্তার কাছ থেকে তাঁকে গ্রেফতার করে লালবাজারের গুন্ডাদমন শাখা। সম্প্রতি বেলেঘাটা থানা এলাকায় মারধরের ঘটনায় নাম জড়িয়ে ছিল রাজুর। বাড়ি খালি করতে এক ব্যক্তিকে তিনি হুমকি দেন ও মারধর করেন বলে অভিযোগ। সেই মামলাতেই রাজুকে গ্রেফতার করা হয়েছে বলে সূত্রের খবর।

পুলিশ সূত্রে খবর, শনিবার বিকেল সাড়ে ৫টা নাগাদ ইএম বাইপাসের অভিষিক্তা মোড়ের কাছ থেকে রাজুকে গ্রেফতার করে প্রগতি ময়দান থানার পুলিশ। তাঁর বিরুদ্ধে মারধর এবং খুনের হুমকি দেওয়ার অভিযোগ করেছিলেন বেলেঘাটার সুকমল দেবনাথ। সেই অভিযোগের ভিত্তিতে এই গ্রেফতারি বলে জানান কলকাতার পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার। তাঁর কথায়, ‘‘ওই ঘটনায় নির্দিষ্ট অভিযোগ হয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে।’’.

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

মোদির মুখে ‘টিম ইন্ডিয়া’! মুখ্যমন্ত্রীদের জ্বালানি-বৈঠকে নেই নতুন বার্তা

সংসদ থেকে রাজ্যের প্রধানদের সঙ্গে বৈঠক। কোন পথে দেশে স্বচ্ছন্দভাবে জ্বালানির সরবরাহ, নতুন কোনও আশ্বাস শোনা গেল না...

ফের মধ্যরাতে কমিশনের কড়া নাড়া: প্রকাশিত দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা

মধ্যরাত যেন কেন্দ্রের বিজেপি সরকারের জমানায় একটা রীতি হয়ে দাঁড়িয়েছে। সংসদের অধিবেশন থেকে নির্বাচন কমিশনকে দিয়ে বাংলার শীর্ষ...

১২ বছরে ডবল ইঞ্জিন পূর্ব মেদিনীপুরে ক’পয়সার উন্নয়ন! কোলাঘাট থেকে প্রশ্ন অভিষেকের

রাজ্যে বিধানসভা নির্বাচন আবহে বারবার বিজেপির বহিরাগত নেতারা ডবল ইঞ্জিন সরকারের উদাহরণ দেয়। এবার পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে (Kolaghat)...

অ্যাডজুডিকেশনে ১১ প্রার্থী: হাই কোর্টে দ্রুত নিষ্পত্তির আর্জি তৃণমূলের

রাজ্যের অ্যাডজুডিকেশনে থাকা ভোটারদের মধ্যে যাদের রাজনৈতিক দলগুলি প্রার্থী করতে চলেছে, তাঁদের জন্য কলকাতা হাইকোর্টে জরুরী ভিত্তিতে আবেদন...