Saturday, March 28, 2026

বাংলা বলার ‘অপরাধে’ ট্রেন থেকে ধাক্কা যুবককে

Date:

Share post:

বাংলা বলার জন্য ‘বাংলাদেশি তকমা’ লাগিয়ে খুন বা হেনস্থার (Migrant Worker Harassment) ঘটনা নতুন নয়। যা নিয়ে শুরু থেকেই সরব হয়েছে এ রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। দিন কয়েক আগেই পুরুলিয়ার পরিযায়ী শ্রমিক সুখেন মাহাত ভিন রাজ্যে খুন হয়েছে একই কারণে। তার রেশ কাটতে না কাটতেই ফের বাংলা বলার জন্য ‘বাংলাদেশি তকমা’ দিয়ে ট্রেন থেকে ঠেলে প্রাণে মারার অভিযোগ উঠলো।

যুবকের নাম শেখ মনিরুল। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার বাখরাবাদে। অভিযোগ, বেঙ্গালুরু থেকে ফিরছিলেন মুর্শিদাবাদের মনিরুল। কিন্তু মাঝপথে তাঁর পরিচয়পত্র দেখতে চান অজ্ঞাতপরিচয় দুই যুবক। তিনি বাংলাতে কথা বলাতে তাঁকে বাংলাদেশি বলে অকথ্য গালিগালাজ করতে থাকে। মনিরুল আইকার্ড ও প্যান কার্ড দেখানোর পরেও, তাঁকে বাখরাবাদের কাছে ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে। শেষ পর্যন্ত তাকে উদ্ধার করে বেলদা থানার পুলিশ প্রাথমিক চিকিৎসা করিয়েছে। বর্তমানে মোটামুটি সুস্থ আছেন যুবক। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। আরও পড়ুন: প্রেমের ‘খলনায়কে’র ক্ষমাপ্রার্থনা: ভ্যালেন্টাইনস ডে-তে অপ্রত্যাশিত স্বীকারোক্তি দিলীপ তাহিলের

Related articles

শনিবারের কর্মসূচিতে রানিগঞ্জে প্রথম সভা মমতার, বীরভূম-মুর্শিদাবাদে জনসভা করবেন অভিষেক 

বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) প্রচার কর্মসূচিতে রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়াচ্ছেন তৃণমূল সুপ্রিমো...

আজকের রাশিফল ২০২৬: মেষ থেকে মীন – কার আর্থিক উন্নতি, কার কর্মক্ষেত্রে সমস্যা?

আজকের আকাশে গ্রহ-নক্ষত্রের চলন যেন বার্তা দিচ্ছে—কোথাও নতুন সম্ভাবনার দরজা খুলছে, আবার কোথাও সতর্কতার সঙ্কেত। দিনটি কেমন যাবে...

মোদির মুখে ‘টিম ইন্ডিয়া’! মুখ্যমন্ত্রীদের জ্বালানি-বৈঠকে নেই নতুন বার্তা

সংসদ থেকে রাজ্যের প্রধানদের সঙ্গে বৈঠক। কোন পথে দেশে স্বচ্ছন্দভাবে জ্বালানির সরবরাহ, নতুন কোনও আশ্বাস শোনা গেল না...

ফের মধ্যরাতে কমিশনের কড়া নাড়া: প্রকাশিত দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা

মধ্যরাত যেন কেন্দ্রের বিজেপি সরকারের জমানায় একটা রীতি হয়ে দাঁড়িয়েছে। সংসদের অধিবেশন থেকে নির্বাচন কমিশনকে দিয়ে বাংলার শীর্ষ...