Saturday, March 28, 2026

অনুশীলনে নেই তারকা বিদেশি, চোটের সমস্যার মধ্যেই ইস্টবঙ্গলের ভরসা অস্কারের বিকল্প নীতি

Date:

Share post:

চোট আঘাতের সমস্যাকে সঙ্গী করেই আইএসএল(ISL) অভিযান শুরু করছে ইস্টবেঙ্গল(East Bengal)। সোমবার যুবভারতীতে প্রথম ম্যাচে ইস্টবেঙ্গলের(East Bengal) প্রতিপক্ষ নর্থইস্ট। ম্যাচের প্রতিপক্ষ দলের শক্তি দুর্বলতা নিয়ে ভাববেন কি, নিজের দলের চোট আঘাত নিয়েই বেশি ভাবতে হচ্ছে অস্কার ব্রুজোকে। সিবিলে, মহেশ, রাকিব তো আছেনই চোটের তালিকায় , রবিবার ম্যাচের আগের দিন অনুশীলনে নেই সাউল ক্রেসপো।

সাউল নেই কেন তা নিয়ে খুব একটা মুখ খুললেন না লাল হলুদ কোচ। হালকা সুরে জানালেন, সাউলের কাল রাতে কিছু সমস্যা হয়েছে আশা করি কাল মাঠে নামতে পারবে। ম্যাচের আগে ইস্টবেঙ্গলের দেখা গেল নতুন জার্সি।

মোহনবাগান কোচ ম্যাচ শুরুর আগেই যেমন নির্দিষ্ট লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছিলেন সেই পথে হাঁটলেন না অস্কার। তাঁর মুখে সমর্থকদের প্রত্যাশা পূরণের কথা। চোট আঘাতে একাধিক গুরুত্বপূর্ণ প্লেয়ার নেই। কিন্তু তাতেও আত্মবিশ্বাস অটুট রাখছেন অস্কার। অনুশীলনে নিজের সেই চনমনে মেজাজ টাই ছড়িয়ে দিলেন ফুটবলারদের মধ্যে।

লিগ শুরুর আগে অস্কারের মুখে অনেক বেশি শোনা গেল স্পন্সর বন্দনা। ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে স্প্যানিশ কোচ বলেন, আমি এমন সময় ইস্টবেঙ্গলে এসেছি যখন ড্রেসিংরুমের পরিবেশ একেবারে অন্যরকম ছিল। দল একের পর এক ম্যাচ হারছিল। সমর্থকরা হতাশ ছিল, ফলাফল আসছিল না। বর্তমানে ইমামির অনেক ভালো পরিকল্পনা রয়েছে। পারফরম্যান্স ভালো হওয়ার যেই পরিবেশ লাগে, তাই নিয়ে ইনভেস্টর ভালো কাজ করছে। আমরা কোচ, ভিডিও অ্যানালিস্ট এবং ম্যানেজমেন্টের সকলে দিন-রাত এক করে খাটছি। আশা করছি ভালো ফলাফল হবে। সমস্ত খেলোয়াড়েরা তৈরি। আমরা জানি ইস্টবেঙ্গল সমর্থকদের প্রত্যাশা, ঐতিহাসিক ক্লাব, সমর্থকরা কেবল জয় চায়, ট্রফি বোঝে।

প্রতিপক্ষ দল ঠিক মতো অনুশীলন করার সময় পায়নি , কিন্তু তাতেও তাদের হালকাভাবে নিচ্ছেন না অস্কার। তাঁর কথায়, নর্থ ইস্ট খুব ভালো খেলেছে শেষ বাড়ে। এবার একটা টুর্নামেন্ট জিতেছে। তাদের গতি আছে, ভালো কোচ ও ফুটবলার আছেন। চোট নিয়ে খুব একটা যে ভাবছেন সেটা প্রকাশ করতে চাইলেন না অস্কার। তিনি বললেন, সব সমস্যার সমাধান আছে। চোট আমাদের হাতে নেই। আমরা সেই অনুযায়ী প্রস্তুতি নিচ্ছি। তাদের পরিবর্তে যারা নামবে তারা সেরা টা দেবে।

সিবিলে কবে ফিরবেন এই নিয়ে লাল হলুদ কোচের মন্তব্য, চিকিৎসার পর রিকভারি হচ্ছে। হ্যামস্ট্রিং হয়েছে। সে দুই সপ্তাহ পর ভারতে ফিরে আসবে। ২ ,৩ ম্যাচ পাওয়া যাবে না ফিফা ব্রেক পর পাওয়া যাবে। আমাদের ডিফেন্স বিকল্প ফুটবলার আছে। চোট পাওয়ায় প্লেয়াররা না থাকলে রণকৌশল এ পরিবর্তন হবে না। ষষ্ঠ বিদেশি নিয়ে কোনও কথা বলব না। ক্লাব বলবে সমর্থকদের জন্য আস্কারের বার্তা, শুধু ভারত নয় এশিয়ার সেরা ফ্যান এই ক্লাবের আশা করি কাল দারুন পরিবেশ থাকবে।

রশিদ বলেন, আমি খুব উত্তেজিত, আমাদের নির্দিষ্ট লক্ষ্য আছে। কিন্তু ম্যাচ অনুযায়ী ভাবতে চাই, আমরা কালকের ম্যাচ নিয়ে ভাবছি।আমরা খুবই চাঙ্গা মানসিক ভাবে। আমরা ৬-৭ মাস ধরে এক সঙ্গে ট্রেনিং করছি। শেষ ৫ মাস খুব কঠিন ছিল। তবে আমরা অতীত ভুলে সামনে তাকাতে চাই। আমরা ফ্যানদের কথা বুঝি তারা ট্রফি জয়ের জন্য অপেক্ষা করছে। তারা সব সময় আমাদের শক্তি যোগায়। আমরা আশা করি মরশুম এর প্রথম ম্যাচে সবাই আসবে.

Related articles

মোদির মুখে ‘টিম ইন্ডিয়া’! মুখ্যমন্ত্রীদের জ্বালানি-বৈঠকে নেই নতুন বার্তা

সংসদ থেকে রাজ্যের প্রধানদের সঙ্গে বৈঠক। কোন পথে দেশে স্বচ্ছন্দভাবে জ্বালানির সরবরাহ, নতুন কোনও আশ্বাস শোনা গেল না...

ফের মধ্যরাতে কমিশনের কড়া নাড়া: প্রকাশিত দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা

মধ্যরাত যেন কেন্দ্রের বিজেপি সরকারের জমানায় একটা রীতি হয়ে দাঁড়িয়েছে। সংসদের অধিবেশন থেকে নির্বাচন কমিশনকে দিয়ে বাংলার শীর্ষ...

১২ বছরে ডবল ইঞ্জিন পূর্ব মেদিনীপুরে ক’পয়সার উন্নয়ন! কোলাঘাট থেকে প্রশ্ন অভিষেকের

রাজ্যে বিধানসভা নির্বাচন আবহে বারবার বিজেপির বহিরাগত নেতারা ডবল ইঞ্জিন সরকারের উদাহরণ দেয়। এবার পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে (Kolaghat)...

অ্যাডজুডিকেশনে ১১ প্রার্থী: হাই কোর্টে দ্রুত নিষ্পত্তির আর্জি তৃণমূলের

রাজ্যের অ্যাডজুডিকেশনে থাকা ভোটারদের মধ্যে যাদের রাজনৈতিক দলগুলি প্রার্থী করতে চলেছে, তাঁদের জন্য কলকাতা হাইকোর্টে জরুরী ভিত্তিতে আবেদন...