Monday, June 22, 2026

টালিগঞ্জের অভিজাত আবাসনে আগুন, নিরাপদে সরানো হচ্ছে আবাসিকদের 

Date:

Share post:

রবিবাসরীয় কলকাতায় অগ্নিকাণ্ড (Fire incident in Kolkata)। টালিগঞ্জের ডায়মন্ড সিটির (Diamond City, Tollygunge) টাওয়ার টু-তে আগুন। ঘটনাস্থলে দমকলের পাঁচটি ইঞ্জিন। দ্রুত আবাসনটি খালি করে বাসিন্দাদের নিরাপদে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় চলছে আগুন নেভানোর কাজ। আতঙ্কিত এলাকাবাসী। কীভাবে অগ্নিকাণ্ড তা এখনও স্পষ্ট নয়।

স্থানীয়রা জানিয়েছেন, ছুটির দিনের সকালে আচমকাই ডায়মন্ড সিটির ছয় তলায় একটি ফ্ল্যাট থেকে কালো ধোঁয়া বেরোতে দেখা যায়। দ্রুত দমকল ও পুলিশকে খবর দেন আবাসিকরা। প্রাথমিকভাবে দমকলের চারটি ইঞ্জিন আগুন নেভানোর কাজ শুরু করে। পরে আরও একটি ইঞ্জিন আনা হয়। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই। ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

Related articles

বিশ্বকাপে শুরু ইয়ামাল শো, সৌদি আরবকে হারিয়ে ছন্দে ফিরল স্পেন

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে সৌদি আরবকে ৪-০ গোলে হারাল স্পেন(Spain)। জোড়া গোল করেন মিকেল ওয়ারজাবাল।...

বেঙ্গল টি২০ লিগের ফাইনালে ইডেনে ক্রীড়ামন্ত্রী, সৌরভ-ঝুলনদের সঙ্গে বৈঠক শেষে কী জানালেন?

বেঙ্গল টি২০ লিগের (Bengal T20 League) ফাইনাল ম্যাচের দিন ইডেনে এলেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণমন্ত্রী ইন্দ্রনীল খাঁ(Indranil...

ভাঙা পাঁজর-ফুসফুসে চোট নিয়ে হাসপাতালের বেড থেকে নিট পরীক্ষাকেন্দ্রে সৃষ্টি 

ভাঙা পাঁজর, ফুসফুসে গুরুতর চোট, আর তীব্র শারীরিক যন্ত্রণা— কোনও কিছুই দমাতে পারল না তাঁর অদম্য ইচ্ছাশক্তিকে। চিকিৎসকদের...

‘টোটাল ফুটবল’, উৎপল সিনহার কলম

টোটাল ফুটবলের মৃত্যু নেই। রূপকথা নয়, এটা একটা দর্শন। যতদূর জানা যায় এই দর্শনের স্রষ্টা রাইনাস মিশেল। ১৯৭৪...