Saturday, March 28, 2026

T20 WC: তারিকের মঞ্চে দাপট আয়ূবের, ইশান-সূর্যের ব্যাটে লড়াইয়ের স্কোর ভারতের

Date:

Share post:

যতটা গর্জেছিলেন ততটা বর্ষাতে পারলেন না উসমান তারিক। ধাক্কা সামলে পাকিস্তানের বিরুদ্ধে সম্মানজনক স্কোর করল টিম ইন্ডিয়া। টি২০ বিশ্বকাপের( T20 World Cup)ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৭৫ রান তুলল ভারত(India vs Pakistan)।

শুরুতেই ০ রানে আউট হলেন অভিষেক শর্মা। প্রত্যাশা থাকলেও মেগা ম্যাচে তা পূরণ করতে পারলেন না শুরুতেই ওপেনারকে হারিয়ে চাপে পড়ল ভারত। এরপর ঈশান জুটি বাধেন তিলকের সঙ্গে। পাকিস্তানকে পাল্টা আক্রমণ করার সিদ্ধান্ত নেন ভারতীয় ওপেনার। দুরন্ত ছন্দে ব্যাট করতে থাকেন ঈশান। ২৭ বলে হাফসেঞ্চুরি হাঁকালেন ভারতীয় ওপেনার। কলম্বোয় ঈশান শো-এ চাপে পাক বোলাররা। তিলক ২৪ বলে ২৫ রানে আউট হওয়ার পর জুটি গড়লেন সূর্য-তিলক।

সায়ম আয়ুবের বলে ৪০ বলে ৭৭ রানে আউট ঈশান কিষান। তাঁর ব্যাট থেকে এল ১০টি চার এূবং তিনটি ছক্কা। তবে  এরপরেই হার্দিক ০ রানে আউট হলেন সায়মের বলেই। পর পর দুই উইকেট হারিয়ে আরও চাপে পড়ে ভারত।

১২ তম ওভারে ১০০ রানের গণ্ডি পার করল ভারত। রান রেট ৯-এর উপর। ওভারের শেষ বলে সূর্যর এলবিডব্লিউর আবেদন করে পাকিস্তান। তবে অধিনায়ক আউট নয় বলেই নিশ্চিত করেন থার্ড আম্পায়ার।  ২৯ বলে ৩২ রান করে তারিকের বলেই আউট হলেন ভারত অধিনায়ক। শেষ দিকে দুবে ২৭  , রিঙ্কু রান করে ভারতের স্কোরকে লড়াইেয়র জায়গায় নিয়ে গেলেন।

পাক বোলারদের মধ্যে সায়ম আয়ুবের ৪ ওভারে ২৫ রান দিয়ে ৩ উইকেট নিলেন, তারিক ৪ ওভারে ২৪ রান দিয়ে ১ উইকেট নেন।ম্যাচের আগে যতটা গর্জন করেছিলেন রহস্যময় পাক স্পিনার ম্যাচে তার প্রভাব খুব বেশি দেখা গেল না। যদিও সূর্যের উইকেট নিলেন।

হাজারো টানাপোড়েনের পর টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে কলম্বোয় মুখোমুখি ভারত ও পাকিস্তান। এশিয়া কাপের পর টি২০ বিশ্বকাপেও বজায় থাকল বিতর্ক। ভারত পাকিস্তান ম্যাচে টসের সময় করমর্দন করলেন না সূর্যকুমার যাদব ও আঘা সলমন।ভারতের বিরুদ্ধে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান।

প্রথমে ব্যাট করা প্রসঙ্গে সূর্যকুমার যাদব বলেন, “আমরা আগে ব্যাট করতে চাইছিলাম। আমরা এখানে ফলাফল দেখেছি, এবং আমরা শেষ দু’টি ম্যাচে ব্যাট করেছি এবং উভয় ম্যাচেই জিতেছি, তাই আমরা কোনও পরিবর্তন করতে চাই না। আমার মনে হয় এটা বলা সহজ যে এটি কেবল আরেকটি খেলা, কিন্তু এটি একটি উপলক্ষ। এই খেলাগুলি সবসময় খুব উচ্চ ঝুঁকির মধ্যে থাকে, কিন্তু একই সঙ্গে তোমাকে জানতে হবে তুমি কী করতে চাও। এটা আরও গুরুত্বপূর্ণ।

Related articles

সভা শেষেই অভিষেকের মঞ্চে আগুন! লাভপুরে চাঞ্চল্য

লাভপুরের জনসভা তখন প্রায় শেষ। বক্তব্য সেরে মঞ্চ ছেড়ে নেমেছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

বাংলায় ‘বুলডোজার মডেল’ চাপানো ছক! আমলা বদল নিয়ে কমিশন-বিজেপিকে একতিরে নিশানা অভিষেকের

বাংলায় নির্বাচনের আগেই লাগাতার আমলা বদল করছে কমিশন। আর তার মধ্যেই রামনবমীতে রাজ্যের একাধিক জেলায় অশান্তির খবর মিলেছে।...

ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখতে আইপিএল সম্প্রচারের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার বাংলাদেশের! 

ইউনূস জমানা অতীত, নতুন সরকার গঠনের পর পুরনো বেশ কিছু সিদ্ধান্ত প্রত্যাহারের পথে তারেক রহমানের (Tarique Rahman) বাংলাদেশ।...

ধোনি ছাড়া আইপিএল শুরু করবে চেন্নাই, প্রথম দুই ম্যাচে অনিশ্চিত ক্রিকেটের থালাইভা

আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরই শুরু হতে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL)। প্রথম ম্যাচে মুখোমুখি আরসিবি বনাম...