Saturday, March 7, 2026

মাঠে সূর্যর দাপট নাকি আকাশে বরুণদেবের ইনিংস,ভারত-পাক মহারণে আবহাওয়া নিয়ে দুশ্চিন্তা!

Date:

Share post:

টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) সব থেকে হাইভোল্টেজ ম্যাচে কলম্বোর মাঠে বরুণ চক্রবর্তীর (Varun Chakravarthy) ম্যাজিক দেখার জন্য যখন তৈরি হচ্ছেন আপামর ক্রিকেটপ্রেমীরা, তখন আবহাওয়া নিয়ে দুঃসংবাদ দিচ্ছেন প্রকৃতির বরুণদেব। শনিবার বৃষ্টির কারণে টিম ইন্ডিয়ার (Indian cricket team) প্র্যাকটিসে বিঘ্ন ঘটেছে। রবিবারেও একই আশঙ্কা থাকছে। সেক্ষেত্রে আইসিসির (International cricket council) নিয়ম কী বলছে? বৃষ্টির কারণে আজ ভারত বনাম পাকিস্তান ম্যাচ ( Ind vs Pak) খেলা না হলে কি পয়েন্ট ভাগাভাগি হবে নাকি রিজার্ভ ডে (reserve day) থাকছে? মেগা সানডেতে এরকমই একগুচ্ছ প্রশ্ন ঘোরাফেরা করছে ক্রিকেটপ্রেমীদের মনে।

দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই দেখার উন্মাদনা দু’দেশের সমর্থকদের মধ্যে তুঙ্গে। বিগত কিছুদিন ধরে এই ম্যাচ হওয়া কিংবা না হওয়া নিয়ে এত রকমের খবর ছড়িয়েছে, যে খুব স্বাভাবিকভাবেই ভারত-পাকিস্তান ২২ গজের বিশ্ব যুদ্ধের উত্তেজনা আরও বেড়ে গেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে একটা ভালো ক্রিকেট ম্যাচ দেখার আশায় প্রকৃতি জল ঢেলে দেবে না তো? পূর্বাভাস অনুযায়ী, রবিবার বৃষ্টির (Rain probability) সম্ভাবনা ৫০ থেকে ৬৫ শতাংশ। এমনকি ম্যাচ শুরুর আগেই বৃষ্টিতে ভিজে যেতে পারে মাঠ। খেলা শুরু হলে দফায় দফায় বিঘ্ন করতে পারে। যদি একটাও বল না গড়ায় তাহলে কি রিজার্ভ ডে তে খেলা হবে? নাকি আইসিসির শর্ত মেনে ন্যূনতম কয়েক ওভারের ম্যাচ হতেই হবে এখন তা নিয়েই আলোচনা সর্বত্র। নিয়ম অনুযায়ী টি-টোয়েন্টি ম্যাচ হওয়ার জন্য দু’দলকেই অন্তত ৫ ওভার করে ব্যাট করতে হবে। রবিবার খেলা শুরু হওয়ার নির্ধারিত সময় ভারতে সন্ধ্যা ৭টা এবং শেষ হওয়ার সময় রাত ১০.১০। বৃষ্টিপাত প্রাকৃতিক দুর্যোগের কথা মাথায় রেখে আইসিসি অতিরিক্ত এক ঘন্টা ধরে রেখেছে। গ্রুপ পর্বের ম্যাচের জন্য কোনও অতিরিক্ত দিন বা রিজার্ভ ডে নেই। ফলে রবিবার কোনমতেই যদি খেলা না হয় তাতে পয়েন্ট ভাগাভাগি হওয়া ছাড়া আর কোন উপায় নেই। তখন দুই দলই ১ পয়েন্ট করে পেয়ে সুপার এইটে চলে যাবে।

 

spot_img

Related articles

দেশকে বেচেছেন মোদি! গ্য়াসের দাম বাড়ানোয় ‘এপস্টেইন’ প্রসঙ্গে তুলে চাপ বাড়ালেন মমতা

যেভাবে অপরিকল্পিত পথে হেঁটে কখনও মার্কিন শুল্কের চাপ, কখনও দেশের মানুষের উপর জ্বালানি বাড়ানোর চাপ দিয়েই চলেছে কেন্দ্রের...

T20 WC: ফাইনালের মঞ্চে বিনোদনের মহা ধামাকা, পারফর্ম করবেন পপ তারকা

টি-টোয়েন্টি বিশ্বকাপ (T-20 World Cup) ফাইনালে (Final) নরেন্দ্র মোদি স্টেডিয়ামে (Narendra Modi Stadium) দর্শকদের ভরপুর বিনোদনের আয়োজন ।...

বাংলায় ইনিংস শেষ, পদত্যাগের কারণ প্রকাশ্যে আসার আগেই কেরালার পথে আনন্দ বোস 

দোরগোড়ায় বাংলার বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election), ঠিক তার আগে আচমকা রাজ্যপাল পদ থেকে ইস্তফা দিয়েছেন সিভি...

ইজরায়েল-ইরান সংঘাতের আগুনে জ্বলছে দুবাই থেকে বাহরিন

গত শনিবার খামেনেই (Ali  Khamenei)-এর মৃত্যুর পর থেকেই উত্তপ্ত পশ্চিম এশিয়া। এবার পশ্চিম এশিয়ায় যুদ্ধের উত্তেজনার মাঝেই শনিবার...