Monday, March 30, 2026

সুইস আল্পসে তুষারধস: লাইনচ্যুত ট্রেন, আহত বহু

Date:

Share post:

পাহাড় থেকে নেমে আসা তুষারধসে লাইনচ্যুত ট্রেন। সোমবার সকালে দক্ষিণ সুইজারল্যান্ডের (Switzerland) সুইস আল্পস পর্বত থেকে নেমে আসা তুষার ধসে বেলাইন (Derailed) হয়ে যায় একটি যাত্রিবাহী ট্রেন। সেই সময়ে ট্রেনে ৮০ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন বলে জানা গিয়েছে। ফেডারেল ট্রেন অপারেটর CFF তাদের ওয়েবসাইটে জানিয়েছে যে তুষারধসের (Avalanche) কারণে গোপেনস্টাইন এবং ব্রিগের মধ্যে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। উদ্ধার অভিযান শুরু হয়েছে। আপাতত স্থানীয় সময় বিকেল ৪টা পর্যন্ত ট্রেন পরিষেবা বন্ধ রাখা হয়েছে।

উল্লেখ্য, এদিনের এই তুষারধসের (Avalanche) পিছনে ভারী তুষারপাত বলেই মনে করা হচ্ছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অন্যান্য ট্রেন লাইন বিকাল ৪টে পর্যন্ত স্থগিত রাখা হয়েছে। এদিনের ঘটনায় কতজন আহত হয়েছেন সেটা স্পষ্ট নয়, তবে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে ঘটনায় আহতের সংখ্যা নেহাৎ কম নয় তবে মৃত্যুর খবর পাওয়া যায়নি। মাত্র পাঁচ দিন আগে, একই এলাকায় আরেকটি তুষারধসের খবর পাওয়া যায়। পুলিশের তরফে নিশ্চিত করা হয়েছে জরুরি বিভাগ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করছে।

Related articles

প্রার্থী নিয়ে ফ্লপ শো: বিজেপির নিচুতলার কর্মীদের প্রশ্নের মুখে শীর্ষ নেতৃত্ব

দখল হয়েই গিয়েছে বাংলা। অথচ এখনও ২৯৪ আসনে প্রার্থীই ঘোষণা করতে পারল না বিজেপি। পরিস্থিতি এমন যে বারবার...

গ্যাস অমিল ডবল ইঞ্জিন মহারাষ্ট্রে: লাইনে দাঁড়িয়ে মৃত বৃদ্ধ

রান্নার গ্যাসে ঘাটতি নেই বলে বারবার দাবি করেছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী। শনিবার সেই বিজেপি শাসিত...

IPL: হতশ্রী বোলিং, রোহিতদের কাছে হেরে অভিযান শুরু নাইটদের

আইপিএলের(IPL) শুরুতেই হার কেকেআরের(KKR)। শাহরুখ খানের শহরে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে পরাজয়ের লজ্জা নিয়েই লিগ অভিযান শুরু নাইটদের। ভালো...

রাহুল প্রয়াত! শিল্পী থেকে রাজনীতিক, বন্ধু – বিশ্বাস হচ্ছে না কারো

শুধুমাত্র অভিনয়ের মধ্যেই আবদ্ধ কোনওদিন ছিল না রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের জীবন। জীবনকে সঠিক অর্থে যাপন করতেন এবং করতে...