Monday, March 30, 2026

সপ্তাহের শেষেই উধাও হবে শীতের আমেজ: ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরে

Date:

Share post:

দক্ষিণবঙ্গ থেকে এই মরশুমের মতো শীতের বিদায় ঘণ্টা প্রায় বাজিয়ে দিচ্ছে আবহাওয়া দফতর। উত্তরের জেলাগুলিতে এখনও শীতের আমেজ কিছুটা বজায় থাকলেও দক্ষিণের জেলাগুলিতে (South Bengal) এই সপ্তাহের শুরু থেকেই দিনের বেলায় শীতের রেশ উধাও হচ্ছে। সেই সঙ্গে সপ্তাহের শেষে সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রিতে পৌঁছানোর পূর্বাভাস (forecast)।

ইতিমধ্যেই বঙ্গোপসাগরের (Bay of Bengal) উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ায় আবহাওয়ায় নতুন পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে। তবে সরাসরি তাতে বাংলার উপর খুব একটা প্রভাব পড়ছে না। শুধু বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়তে পারে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর। ফলে দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার প্রভাবও কমে যাবে এই সপ্তাহেই।

কলকাতার সর্বনিম্ন (minimum temperature) তাপমাত্রা সোমবার ছিল ১৬.৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা (maximum temperature) ছুঁয়েছে ২৯.৩ ডিগ্রি। স্বাভাবিকের থেকে নিচে তাপমাত্রা থাকলেও ক্রমশ বাড়ছে তাপমাত্রা। সর্বনিম্ন তাপমাত্রা আগামী চারদিনে ১৭ ডিগ্রি থেকে ১৯ ডিগ্রি হওয়ার পূর্বাভাস। একই হারে তাপমাত্রা বাড়তে থাকবে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও।

আরও পড়ুন : শর্ট সার্কিট নয়! কাটোয়া-আজিমগঞ্জ ট্রেনে অগ্নিকাণ্ড পরিকল্পিত!

উত্তরের জেলাগুলিতে ঠাণ্ডার আমেজ বজায় থাকলেও সমতলের শহরগুলিতে তাপমাত্রা বাড়বে। ইতিমধ্যেই শিলিগুড়ির (Siliguri) সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি থাকলেও সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি ছুঁয়েছে। কোচবিহারেও (Coochbihar) তাপমাত্রার পারদ একইভাবে চড়ছে। তবে এখনও সেখানে কিছুটা মেঘলা আকাশ ও কুয়াশার পূর্বাভাস থাকছে। যার জেরে শীতের আমেজ কিছুটা থাকছে।

Related articles

প্রার্থী নিয়ে ফ্লপ শো: বিজেপির নিচুতলার কর্মীদের প্রশ্নের মুখে শীর্ষ নেতৃত্ব

দখল হয়েই গিয়েছে বাংলা। অথচ এখনও ২৯৪ আসনে প্রার্থীই ঘোষণা করতে পারল না বিজেপি। পরিস্থিতি এমন যে বারবার...

গ্যাস অমিল ডবল ইঞ্জিন মহারাষ্ট্রে: লাইনে দাঁড়িয়ে মৃত বৃদ্ধ

রান্নার গ্যাসে ঘাটতি নেই বলে বারবার দাবি করেছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী। শনিবার সেই বিজেপি শাসিত...

IPL: হতশ্রী বোলিং, রোহিতদের কাছে হেরে অভিযান শুরু নাইটদের

আইপিএলের(IPL) শুরুতেই হার কেকেআরের(KKR)। শাহরুখ খানের শহরে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে পরাজয়ের লজ্জা নিয়েই লিগ অভিযান শুরু নাইটদের। ভালো...

রাহুল প্রয়াত! শিল্পী থেকে রাজনীতিক, বন্ধু – বিশ্বাস হচ্ছে না কারো

শুধুমাত্র অভিনয়ের মধ্যেই আবদ্ধ কোনওদিন ছিল না রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের জীবন। জীবনকে সঠিক অর্থে যাপন করতেন এবং করতে...