Monday, March 30, 2026

T20 WC: সুপার আটে ভারতের প্রতিপক্ষ কারা? অঙ্ক কঠিন পাকিস্তানের

Date:

Share post:

পাকিস্তানকে ৬১ রানে হারিয়ে টি২০ বিশ্বকাপে (T20 World Cup )সুপার আটে(Super 8) টিকিট নিশ্চিত করেছে ভারত( India )। এখনও গ্রুপ পর্বের শেষ ম্যাচ বাকি আছে ভারতের( India )। তবে এখন থেকেই সুপার ৮ নিয়ে চিন্তা ভাবনা শুরু হয়ে গিয়েছে। একইসঙ্গে ভারতের বিরুদ্ধে হেরে অঙ্ক কঠিন হয়ে গেল পাকিস্তানের।

সুপার এইটে ভারতকে প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে খেলতে হবে।ভারতকে মোকাবিলা করতে হবে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ–এর মতো দলকে। তিনটি দলই অত্যন্ত শক্তিশালী, ভারতের লড়াই সহজ হবে না। ২ ২, ২৬ ফেব্রুয়ারি এবং ১ মার্চ ভারতের সূচি আছে। সব কিছু ঠিক থাকলে আগামী ১ মার্চ ইডেনে সুপার আটের ম্যাচে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ মুখোমুখি হতে পারে।

অন্য গ্রুপে রয়েছে ইংল্যান্ড, নিউজিল্যান্ড, পাকিস্তান ও শ্রীলঙ্কা। এদিকে বাকি জায়গার জন্য লড়ছে জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ড। পাশাপাশি সংযুক্ত আরব আমিরশাহি যদি আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকাকে হারাতে পারে, তবে চমক দেখা যেতে পারে। গ্রুপ পর্বেের শেষ ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে ভারত। এই ম্যাচে বুমরাহ ও পাণ্ডিয়াকে বিশ্রাম দেওয়া হতে পারে।

তবে ভারতের কাছে হেরে বেকায়দায় পাকিস্তান, পয়েন্ট তালিকায় তিন নম্বরে নেমে গিয়েছে । সুপার এইটের অঙ্কভারতের কাছে হারের পর পাকিস্তান আমেরিকার নিচে নেমে গেছে।ভারতের কাছে হেরে যাওয়ার পর তাদের নেট রান রেট মার্কিন যুক্তরাষ্ট্রের তুলনায় উল্লেখযোগ্যভাবে কমে যায়, যার ফলে তারা তৃতীয় স্থানে নেমে আসে।

গ্রুপ এ-তে থাকা ভারতীয় দল এখন পর্যন্ত তিনটি ম্যাচেই জয়লাভ করেছে, ৬ পয়েন্ট অর্জন করেছে এবং সুপার এইটে স্থান নিশ্চিত করেছে। ভারত গ্রুপে এক নম্বরে রয়েছে। দু’টি জয়ের পর চার ম্যাচে চার পয়েন্ট নিয়ে যুক্তরাষ্ট্র দ্বিতীয় স্থানে রয়েছে। পাকিস্তানেরও চার পয়েন্ট রয়েছে, কিন্তু রান রেট ভাবাচ্ছে পাক দলকে। ফলে তাদের শেষ ম্যাচে জিতলেই হবে না একইসঙ্গে রান রেটের দিকে , ফলে পাকিস্তানের অঙ্ক কঠিন।

 

Related articles

প্রার্থী নিয়ে ফ্লপ শো: বিজেপির নিচুতলার কর্মীদের প্রশ্নের মুখে শীর্ষ নেতৃত্ব

দখল হয়েই গিয়েছে বাংলা। অথচ এখনও ২৯৪ আসনে প্রার্থীই ঘোষণা করতে পারল না বিজেপি। পরিস্থিতি এমন যে বারবার...

গ্যাস অমিল ডবল ইঞ্জিন মহারাষ্ট্রে: লাইনে দাঁড়িয়ে মৃত বৃদ্ধ

রান্নার গ্যাসে ঘাটতি নেই বলে বারবার দাবি করেছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী। শনিবার সেই বিজেপি শাসিত...

IPL: হতশ্রী বোলিং, রোহিতদের কাছে হেরে অভিযান শুরু নাইটদের

আইপিএলের(IPL) শুরুতেই হার কেকেআরের(KKR)। শাহরুখ খানের শহরে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে পরাজয়ের লজ্জা নিয়েই লিগ অভিযান শুরু নাইটদের। ভালো...

রাহুল প্রয়াত! শিল্পী থেকে রাজনীতিক, বন্ধু – বিশ্বাস হচ্ছে না কারো

শুধুমাত্র অভিনয়ের মধ্যেই আবদ্ধ কোনওদিন ছিল না রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের জীবন। জীবনকে সঠিক অর্থে যাপন করতেন এবং করতে...