Tuesday, March 10, 2026

মন্ত্রিসভার বৈঠকে ঐতিহাসিক সিদ্ধান্ত: WBCS-র দ্রুত উন্নতির রাস্তা খুললেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

মন্ত্রিসভার (Cabinet) বৈঠকে ঐতিহাসিক সিদ্ধান্ত। ডব্লু বিসিএস (WBCS) আধিকারিকদের পদোন্নতি ও প্রভিশন সংক্রান্ত নিয়মে গুরুত্বপূর্ণ সংশোধনের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার, মন্ত্রিসভার বৈঠকের পরে সাংবাদিক বৈঠক মুখ্যমন্ত্রী জানান, “এর পর থেকে ডব্লু বিসিএস ২ বছর প্রভিশনে থাকবে। ২ বছর BDO থাকার পরে SDO হয়ে যাবে।” সেইসঙ্গে গ্রুপ ‘এ’ অফিসারদেরও পদোন্নতির দরজা খুলে দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

এদিন মন্ত্রিসভার বৈঠক করেন মুখ্যমন্ত্রী। প্রশাসনিক কাঠামোয় বড়সড় পরিবর্তনের কথা জানান মুখ্যমন্ত্রী। এতদিন ডব্লু বিসিএস আধিকারিকদের প্রভিশন ও পদোন্নতির ক্ষেত্রে যে সময়সীমা ছিল, তাতে জটিলতা ও বিলম্বের অভিযোগ উঠত। এদিন মুখ্যমন্ত্রী জানান, “একটা ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টে নির্বাচন কমিশনের তরফে বলা হচ্ছিল না যে তোমাদের এসডিও কম। কারণ আমাদের জেলা কম। মাত্র ২৩টি জেলা। ফলে সাব-ডিভিশন কম। আসতে-আসতে তো জেলা বাড়বে। পুলিশ জেলা যেমন বেড়ে অনেকগুলো হয়েছে। এমনি জেলা আছে ২৩টি।“

তরুণ আধিকারিকদের দ্রুত দায়িত্বশীল পদে উন্নীত করলে প্রশাসনিক কার্যকারিতা বাড়বে। মুখ্যমন্ত্রী বলেন, “আমরা আজ ক্যাবিনেটে পাশ করেছি যে WBCS এক্সজিকিউটিভ যাঁরা আছেন, তাঁরা দু’বছর প্রবেশনার থাকবেন এবং তিন বছর বিডিও করেই এসডিও হয়ে যাবেন।“

একই সঙ্গে মুখ্যমন্ত্রী জানান, “অন্যান্য যে ক্যাডার আছে এবং অন্যান্য যে ডিপার্টমেন্ট আছে, সেগুলিকে নিয়ে একটি কমিটি করেছি। ইতিমধ্যে ৪৬টি ডিপার্টমেন্ট চিহ্নিত করা হয়েছে। আরও করব। যাতে এই সমপর্যায়ে থাকা গ্রুপ এ অফিসারদের প্রোমোশন হয়। ওঁরা কখনও ভালোভাবে প্রোমোশন পান না। একটি জায়গায় শুরু করেন। একটি জায়গায় শেষ হয়ে যায়। সুতরাং তাঁদের প্রোমোশনের জন্য তাঁরাও এই সুবিধা পাবেন।“

মুখ্যমন্ত্রীর কথায়, WBCS এবং WBPS-র মধ্যে সাম্য আনা হচ্ছে। তিনি বলেন, “পুলিশেও অনেকগুলো পোস্ট বাড়ানো হয়েছে। পুলিশের WBPS-এ যেমন একটা সিস্টেম আছে, ওঁরা দু’বছর প্রবেশনার থাকার পরই WBPS হয়ে যান। কিন্তু এটা WBCS-তে ছিল না।“

spot_img

Related articles

ভোটার তালিকা আতঙ্কে ফের দুই মৃত্যু, বাদুড়িয়া ও চোপড়ায় আত্মঘাতী দুই

রাজ্যজুড়ে ভোটার তালিকার বিশেষ তদন্ত বা ‘এসআইআর’ (SIR) নিয়ে তৈরি হওয়া আতঙ্কে মৃত্যুমিছিল যেন থামতেই চাইছে না। সোমবার...

কলকাতায় শাহরা যে হোটেল-ঘরে ওঠেন সেখানেই কেন উঠেছেন জ্ঞানেশ কুমার? বোমা ফাটালেন অভিষেক

কলকাতায় এলে যে হোটেলে ওঠেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব অমিত শাহরা সেই হোটেলের সেই রুমেই এসে উঠেছেন মুখ্য নির্বাচন...

ভারতীয় ক্রিকেটে ধর্মনীতি! গম্ভীর-সূর্যদের বিরুদ্ধে বিস্ফোরক কীর্তি

বিশ্বকাপ জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই ট্রফি নিয়ে স্থানীয় হনুমান মন্দিরে যান ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর, সঙ্গে ছিলেন...

এসআইআর আতঙ্কে রাজ্যে মৃত্যুমিছিল! প্রতিবাদে দিনহাটায় উদয়নের নেতৃত্বে অনশনে তৃণমূল

এসআইআরের নামে সাধারণ মানুষের হয়রানি এবং ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার প্রতিবাদে এবার সরাসরি আন্দোলনে নামল তৃণমূল...