Monday, March 30, 2026

আইকনিক সংলাপের অপব্যবহার, হাইকোর্টে শত্রুঘ্ন

Date:

Share post:

অভিনেতা এবং লোকসভার সাংসদ শত্রুঘ্ন সিনহা (Shatrughna Sinha) তাঁর ব্যক্তিত্বের অধিকার রক্ষার জন্য এবার বম্বে হাইকোর্টের (Bombay High Court) দ্বারস্থ হয়েছেন। তিনি অভিযোগ করেছেন যে তাঁর নাম, ছবি এবং তাঁর আইকনিক সংলাপ “খামোশ”-এর অনলাইন অপব্যবহার করা হচ্ছে। এরপরেই শত্রুঘ্ন সিনহার সিগনেচার সংলাপ ‘খামোশ’ এখন আইনি লড়াইয়ের মুখে। “খামোশ”এর যথেচ্ছ অপব্যবহার রুখতে এবার বম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বলিউডের প্রবীণ সাংসদ অভিনেতা। সংবিধানের ২১ অনুচ্ছেদের অধীনে তাঁর গোপনীয়তার অধিকার এবং কপিরাইট আইনের অধীনে শিল্পীদের অধিকারের কথা উল্লেখ করে সিনহা অভিযোগ করেন যে তাঁর অভিনয় এমনভাবে বিকৃত করা হচ্ছে যার ফলে সুনাম নষ্ট হচ্ছে। তাঁর পুত্র লভ সিনহার মাধ্যমে মামলাটি মেটা, এক্স (পূর্বে টুইটার), গুগল, ই-কমার্স সাইট, ব্লগার, ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং কেন্দ্রীয় টেলিযোগাযোগ বিভাগ সহ বিশ্বব্যাপী প্রযুক্তি কোম্পানিগুলির বিরুদ্ধে দায়ের করা হয়েছে। আরও পড়ুন: বাগুইহাটিতে কিশোরীকে লাগাতার ধর্ষণের অভিযোগে গ্রেফতার ৫ নাবালক

শত্রুঘ্ন সিনহার দাবি, অনুমতি ছাড়াই ব্যবসায়িক স্বার্থে তাঁর নাম, কণ্ঠস্বর ও সংলাপ ব্যবহার করে তাঁর ‘পার্সোনালিটি রাইটস’ লঙ্ঘন করা হচ্ছে। বেশ কয়েকদিন ধরেই বিনোদন জগতে ব্যক্তিত্বের অধিকার বা ‘পার্সোনালিটি রাইটস’ রক্ষার প্রবণতা অনেকাংশেই বেড়েছে। এবার সেই তালিকায় নাম লেখালেন শত্রুঘ্ন সিনহা। তাঁর আইনজীবী জানিয়েছেন বহু বছর ধরে পরিশ্রম করে নিজের একটি স্বতন্ত্র পরিচিতি তৈরি করেন যেকোন শিল্পী। এতকিছুর পর সেই পরিচিতি বা তাঁর ‘সিগনেচার’ সংলাপ যদি অন্য কেউ নিজের স্বার্থে ব্যবহার করে, সেটা একেবারেই অনৈতিক।

Related articles

প্রার্থী নিয়ে ফ্লপ শো: বিজেপির নিচুতলার কর্মীদের প্রশ্নের মুখে শীর্ষ নেতৃত্ব

দখল হয়েই গিয়েছে বাংলা। অথচ এখনও ২৯৪ আসনে প্রার্থীই ঘোষণা করতে পারল না বিজেপি। পরিস্থিতি এমন যে বারবার...

গ্যাস অমিল ডবল ইঞ্জিন মহারাষ্ট্রে: লাইনে দাঁড়িয়ে মৃত বৃদ্ধ

রান্নার গ্যাসে ঘাটতি নেই বলে বারবার দাবি করেছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী। শনিবার সেই বিজেপি শাসিত...

IPL: হতশ্রী বোলিং, রোহিতদের কাছে হেরে অভিযান শুরু নাইটদের

আইপিএলের(IPL) শুরুতেই হার কেকেআরের(KKR)। শাহরুখ খানের শহরে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে পরাজয়ের লজ্জা নিয়েই লিগ অভিযান শুরু নাইটদের। ভালো...

রাহুল প্রয়াত! শিল্পী থেকে রাজনীতিক, বন্ধু – বিশ্বাস হচ্ছে না কারো

শুধুমাত্র অভিনয়ের মধ্যেই আবদ্ধ কোনওদিন ছিল না রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের জীবন। জীবনকে সঠিক অর্থে যাপন করতেন এবং করতে...