Tuesday, March 31, 2026

‘সামান্য’ মদ্যপানে ছাড় পাইলটদের! নয়া নিয়ম ডিজিসিএ-র

Date:

Share post:

পাইলট দের মদ্যপান করা নিয়ে নতুন নিয়ম জানালো DGCA । এতদিন পর্যন্ত নিয়ম ছিল প্রি–ফ্লাইট ব্রেদ অ্যানালাইসার( Pre flight breath analyser ) চেক করতে গিয়ে রিপোর্ট পজ়িটিভ এলেই তিন মাসের জন্য বসিয়ে দেওয়া হত পাইলটকে। ব্রেদএনালাইসার রিডিং ০.০০১ এলে সেটাকে পজিটিভ হিসেবে ধরা হতো। কেউ দ্বিতীয়বার পজিটিভ এলে তাঁর লাইসেন্স তিন বছরের জন্য বাতিল করা হত। সেই নিয়মেরই এবার কিছুটা বদল আনা হল। ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন ( director general of civil aviation)–এর নতুন নিয়মে জানানো হয়েছে ব্রেদ অ্যানালাইজ়ারের রিডিং ০.০০১ থেকে ০.০০৯ এর মধ্যে এলেও একটা সুযোগ পাবেন পাইলট। সাসপেন্ড নয় তবে তিনি ২৪ ঘণ্টা পরে ডিউটিতে ফিরতে পারবেন। তবে এই ক্ষেত্রেও সীমাবদ্ধতা থাকছে। এই সুবিধে শুধুমাত্র ‘ফার্স্ট টাইম অফেন্ডার’ হলে তবেই মিলবে। আগে এরকম কিছু ঘটে থাকলে তাঁকে তিন বছরের জন্য বসিয়ে দেওয়া হবে।

প্রসঙ্গত, পাইলটদের বিশ্রাম সংক্রান্ত নতুন ফ্লাইট ডিউটি টাইম লিমিটেশন ( flight duty time limitation)–এর নিয়ম নিয়ে রীতিমত সমস্যায় রয়েছে দেশের এয়ারলাইন্সগুলি। পাইলটদের বেশি বিশ্রাম দিতে গিয়ে হিমসিম খেতে হচ্ছে এয়ারলাইন্সগুলিকে। নতুন পাইলট নিয়োগ করতে গিয়ে ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে তাদের। এবার প্রশ্ন উঠছে মদ্যপানের নিয়ম বদলে কী প্রমাণের চেষ্টা হল? আগের নিয়মে এমন কোন ঘটনা প্রমাণিত হলেই তিন মাস বসে যেতে হচ্ছিল পাইলটকে। এই মুহূর্তের পরিস্থিতি অনুযায়ী, একজন পাইলট তিন মাস বসে গেলে মারাত্মক সমস্যায় পড়বে এয়ারলাইন্স। তাই কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলছে সংস্থা বলেই মনে করা হচ্ছে। কিন্তু যাত্রী সুরক্ষা নিয়ে একটু বেশি ঝুঁকি নেওয়া হয়ে গেল না কি,  এ প্রশ্নও ঘোরাফেরা করছে।

 

 

Related articles

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...