IPAC -ED Case: সময় চাইল কেন্দ্রীয় এজেন্সি, সুপ্রিম আদালতে ফের পিছিয়ে গেল শুনানি

আইপ্যাক-ইডি মামলায় (IPAC -ED Case) ফের পিছিয়ে গেল সুপ্রিম শুনানি। বুধবার ইডির (ED)তরফে হলফনামা জমা দেওয়ার কথা ছিল। সলিসিটর জেনারেল তুষার মেহতা (Tushar Mehta) জানান আজ তাঁরা শীর্ষ আদালতে কাউন্টার হলফনামা পেশ করবেন। তখন বিচারপতি জানতে চান অন্য কোনও দিন শুনানির জন্য ধার্য করা যেতে পারে। রাজ্য এবং এজেন্সি দুজনের তরফেই দোলের পরবর্তী দিন চাওয়া হয়। এরপরই আগামী ১৮ মার্চ শুনানির দিন ঘোষণা করেন বিচারপতি।
Sponsored

এদিন বিচারপতি পি কে মিশ্র এবং বিচারপতি কে ভি বিশ্বনাথনের বেঞ্চে ছিল শুনানি। রাজ্যের তরফে বলা হয় এজেন্সিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে কেন্দ্র। পাল্টা ইডির আইনজীবী বলেন, কেন্দ্রীয় এজেন্সিকে ভয় দেখানো হচ্ছে তাতে কাজের অসুবিধে হচ্ছে। এদিন প্রস্তুত করা হলেও সকাল পর্যন্ত অফিসিয়ালি তা দাখিল করা হয়নি। রিজয়েন্ডার ফাইল করতে কিছুটা সময় চেয়ে নেন তুষার মেহতা। এদিন কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee) বলেন আর্টিকেল ৩২ ঠিকমতো মানা হয়নি। এভাবে কেন্দ্র সরকার রাজ্য সরকারের বিরুদ্ধে মামলা করতে পারে না বলে দাবি করেন তিনি। শুনানির পর বাইরে বেরিয়ে কল্যাণ জানান, বিচারপতি দীপঙ্কর দত্তের বেঞ্চে এই মামলার গ্রহণ যোগ্যতা নিয়ে একটি কেস চলছে। সেই অবস্থায় মেনটেনেবিলিটি নিয়ে আগামী ১৮ তারিখ রাজ্যের কথা শোনা হবে বলে এদিন সুপ্রিম কোর্টের তরফে জানানো হয়েছে। ED-র কাছে যদি এই মামলার গুরুত্ব থাকতো তাহলে তারা কেন তৎপরতার সঙ্গে আজ হলফনামা জমা দিল না এ প্রশ্নও তুলেছেন সাংসদ আইনজীবী। এই নিয়ে শীর্ষ আদালতে মোট তিন বার আইপ্যাক-ইডি মামলার শুনানি পিছিয়ে গেল।
-
-
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
9h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
12h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
15h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
16h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
19h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
1d ago
More from শিরোনাম
View All →
ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
1d ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
1d ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
1d ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
1d ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
1d ago
