Monday, June 1, 2026

সুপার ৮ নিয়ে ভাবনা নয়, জয়ের ধারা বজায় রাখাই লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজের

Date:

Share post:

নক আউট পর্ব আগেই নিশ্চিত হয়েছে, টি২০ বিশ্বকাপের(T20 World Cup) গ্রুপের শীর্ষস্থান বজায় রাখার লক্ষ্য নিয়ে বৃহস্পতিবার ইতালির(Italy )বিরুদ্ধে নামছে ওয়েস্ট ইন্ডিজ(West Indies)। অন্যদিকে প্রথমবার বিশ্বকাপ খেলতে নামা ইতালির বিদায় নিশ্চিত হয়েছে ইতালির। ফলে তাদের কাছে এই ম্যাচ সম্মানরক্ষার এবং অভিজ্ঞতা অর্জনের।

দুয়ারে কড়া নাড়ছে টি২০ বিশ্বকাপের(T20 World Cup ) সুপার ৮ পর্ব। কমবেশি সব দলই সুপার ৮-কে মাথায় রেখেই গ্রুপ পর্বের শেষ ম্যাচে দল নামাচ্ছে, কিন্ত সেই পথে হাঁটতে নারাজ ক্যারিবিয়ানরা। বুধবার দুপুরে ঘণ্টাখানেক অনুশীলন করে শাই হোপরা।

বিশ্বকাপের প্রথম ম্যাচে এই ইডেনেই স্কটল্যান্ডের বিরুদ্ধে জয় পেয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। পরের দুটি ম্যাচে ইংল্যান্ড, নেপালকে হারিয়ে সুপার আটের টিকিট নিশ্চিত করেছে ক্যারিবিয়ানরা। এবার তাদের সামনে ইতালি। গ্রুপ পর্বের শেষ ম্যাচের আগে ক্যারিবিয়ান শিবিরে যে সুপার আটের ভাবনা প্রবেশ করেনি তা স্পষ্ট করে দিলেন দলের ব্যাটিং কোচ ফ্লয়েড রিফার।

ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে বলেন, “বিশ্বকাপে প্রতিটি ম্যাচ গুরুত্বপূর্ণ আমরা সেই ভাবে ফোকাস করছি। প্রতিটি ম্যাচ ধরে ভাবছি।যখন সুপার ৮ হবে তখন সেটা নিয়ে ভাবব। এই মাঠেই তাদের খেলতে হবে ভারতের বিরুদ্ধে। এই প্রসঙ্গ উঠতেই তিনি বলেন, ভারতের ম্যাচ যখন আসবে তখন ভাবব। আমাদের কালকের ম্যাচ ইতালি সেটা নিয়ে ভাবছি। আমরা প্রতিটি ম্যাচ টা গুরুত্ব দিয়ে দেখছি। কাউকে বিশ্রাম দেওয়া হবে কিনা তা চূড়ান্ত নয়। আমাদের প্রতিটি প্লেয়ার ফিট আছে। একজনের একটু সমস্যা আছে। সবাই খেলার জন্য তৈরি।”

টুর্নামেন্টের শুরুতেই ক্যারিবিয়ানদের ফেভারিটের তালিকায় অনেকেই রাখেননি। কিন্তু প্রথম তিন ম্যাচ শেষে অনেকেই ২০১৬ সালের স্মৃতি দেখছেন শাই হোপদের নিয়ে। এই প্রসঙ্গে হাসি মুখে ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিং কোচ বলেন, “আমরা খুব উপভোগ করে খেলছি। আমাদের দলের সবাই উপভোগ করছে বিশ্বকাপ।অতীত দিনের সঙ্গে বর্তমানের তুলনা করা ঠিক নয়। নতুনরা অতীত থেকে অনুপ্রেরণা পায়। আমাদের লক্ষ্য বিশ্বকাপ জেতা।হেডমায়ার ২০১৬ সালে তরুণ ব্যাটার ছিল, এখন সে অনেক পরিণত, সে আমাদের দলের গুরুত্বপূর্ণ ব্যাটার। আমাদের দলে অনেক ভালো প্লেয়ার আছে আমরা দলগত ভাবে ভালো খেলার চেষ্টা করি। আমরা সবাইকে সমান ভাবে সুযোগ দিই। ”

ইডেনের পরিবেশকে দ্বরাজ সার্টিফিকেট নিয়ে ফ্লয়েড বলে গেলেন, “এখানকার পরিবেশ দারুন, এখানে আমাদের অনেক ইতিহাস আছে। এখানে দারুন সমর্থন পাই।”

অন্যদিকে, ইতালি শিবিরও বুধবার সকালে ঘণ্টাখানেক অনুশীলন করে। তাদের কাছে এই ম্যাচে মোটিভেশন কম। তবে তারা উপভোগ করছে ম্যাচটা। তিন ম্যাচে দুই পয়েন্ট নিয়ে চার নম্বরে আছে ইতালি।

ইতালি বনাম ওয়েস্ট ইন্ডিজ (ইডেন)
বৃহস্পতিবার- ১১টা

 

 

Related articles

সোমের সকাল থেকে অস্বস্তিকর গরম দক্ষিণবঙ্গে, ঝড়-বৃষ্টি চলবে উত্তরে!

জুন মাসের প্রথম দিন থেকেই চড়া গরম দক্ষিণবঙ্গে। গত সপ্তাহে দফায় দফায় ঝড়- বৃষ্টির জেরে সামান্য নিম্নমুখী হয়েছিল...

ভয়ঙ্কর মাইন বিস্ফোরণ মায়ানমারে, মৃত ৫৫

ভয়ঙ্কর বিস্ফোরণ মায়ানমারের( Myanmar) শান প্রদেশের একটি গ্রামে। মৃত্যু হয়েছে কমপক্ষে ৫৫ জনের। আহত বহু। গ্রামের বহু বাড়ি-ঘর...

২ বছর কাজ না পাওয়ার অভিযোগ হেয়ার ড্রেসারের, খারিজ পরিচালক পারমিতার

বঙ্গে পালাবদলের রাজনীতির প্রভাব এখন টলি ইন্ডাস্ট্রিতেও। দু'বছর কাজ না পাওয়ার অভিযোগে সরব 'আমি যখন হেমা মালিনী'র হেয়ার...

লোকভবনে শপথগ্রহণ অনুষ্ঠান শেষ, রাজ্যে বিজেপি সরকারের পূর্ণমন্ত্রী ১৩ জন

রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর শুরু হয়ে গেল পূর্ণাঙ্গ মন্ত্রীসভা গঠনের (Cabinet Ministry expansion) কাজ। সোমবার সকাল...