Wednesday, April 1, 2026

শনিবার–রবিবার যাত্রী ভোগান্তি, হাওড়া লাইনে একাধিক লোকাল বাতিল

Date:

Share post:

সপ্তাহান্তে হাওড়া (Howrah)–গোঘাট (Goghat) লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। ২১ ও ২২ ফেব্রুয়ারি—এই দু’দিন মিলিয়ে প্রায় ৩০টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। ফলে স্বাভাবিকভাবেই যাত্রীদের ভোগান্তি বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, হাওড়া ডিভিশন (Howrah Division)-এর তারকেশ্বর (Tarakeswar) ব্রাঞ্চ (Branch) শাখায় শেওড়াফুলি ও দিয়াড়া স্টেশনের মাঝে পাওয়ার ব্লক নেওয়া হচ্ছে। এই কারণে ২১ ফেব্রুয়ারি শনিবার রাত ১১টা ২০ মিনিট থেকে ২২ ফেব্রুয়ারি রবিবার সকাল ৯টা ২০ মিনিট পর্যন্ত ট্রেন চলাচলে নিয়ন্ত্রণ থাকবে। সেই সময়ের মধ্যেই একাধিক লোকাল ট্রেন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার (Saturday) রাতে বাতিল থাকছে রাত ১০টা ১৮ মিনিটের গোঘাট–হাওড়া লোকাল, রাত ৯টা ৩৮ মিনিটের তারকেশ্বর–হাওড়া লোকাল (Local)। পাশাপাশি চলবে না রাত ৭টা ৪০ মিনিটের হাওড়া–গোঘাট লোকাল এবং রাত ১১টা ০৫ মিনিটের হাওড়া–তারকেশ্বর লোকাল। আরও পড়ুন: শিবাজি জন্মজয়ন্তীর অনুষ্ঠানে দুর্ঘটনা! পদপিষ্ট শিশু-মহিলাসহ অনেক

রবিবার (Sunday) ভোর থেকে সকাল পর্যন্ত ডাউন লাইনে একাধিক তারকেশ্বর–হাওড়া লোকাল বাতিল করা হয়েছে। এর মধ্যে রয়েছে ভোর ৩টা ৫০, ৪টা ৫০, ৫টা ৩৫, ৬টা ২০, সকাল ৭টা, ৭টা ৪০, ৭টা ৫৫ এবং সকাল ৮টা ৫০ মিনিটের লোকাল ট্রেনগুলি। একই দিনে আপ লাইনে বাতিল থাকছে ভোর ৪টা ০৫, ৫টা ৩০, ৫টা ৪৮, ৬টা ৩২ ও ৬টা ৪৫ মিনিটের হাওড়া–তারকেশ্বর লোকাল-সহ আরও কয়েকটি ট্রেন।

যদিও সপ্তাহান্তে যাত্রীর সংখ্যা তুলনামূলক কম থাকে, তবু অনেক মানুষ জরুরি পরিষেবার কাজে যাতায়াত করেন। তাই এই ট্রেন বাতিলের ফলে সাধারণ যাত্রীদের পাশাপাশি জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত মানুষজনও সমস্যায় পড়তে পারেন বলে আশঙ্কা।

এদিকে পূর্ব রেল (Eastern Railway) জানিয়েছে, হাওড়া ডিভিশনে উন্নয়নমূলক কাজের জন্য আগামী দিনেও মাঝে মাঝে ট্রেন চলাচল নিয়ন্ত্রণ করা হবে। বাঁশবেড়িয়ায় রোড ওভারব্রিজ নির্মাণের জন্য বৃহস্পতিবার থেকে মে মাসের ৩ তারিখ পর্যন্ত বাঁশবেড়িয়া ও ত্রিবেণী স্টেশনের মাঝে সময়ে সময়ে প্রায় ৩ ঘণ্টা করে পাওয়ার ও ট্রাফিক ব্লক নেওয়া হবে। ফেব্রুয়ারি মাসে ১৯, ২০, ২৫, ২৬, ২৭ ও ২৮ তারিখ ব্লক নেওয়ার কথা জানানো হয়েছে। এর জেরে বেশ কিছু ট্রেনের সময়সূচি পরিবর্তন করা হয়েছে।

যাত্রীদের স্টেশনের পাবলিক অ্যাড্রেস সিস্টেমে (Public Address System) দেওয়া ঘোষণার দিকে নজর রাখতে এবং যাত্রার আগে ট্রেনের সময়সূচি (Schedule) জেনে নেওয়ার জন্য অনুরোধ করেছে পূর্ব রেল।

Related articles

ফের প্রাকৃতিক দুর্যোগের কবলে মুখ্যমন্ত্রীর কপ্টার, বড়ঞা থেকে সড়কপথেই নবগ্রাম যাচ্ছেন মমতা

ফের প্রাকৃতিক দুর্যোগের কবলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কপ্টার (Helicopter)। বুধবার, দলীয় প্রার্থীর সমর্থনে জনসভা করতে মুর্শিদাবাদের...

ভার্স ইনোভেশনের পরিচালন পরিষদে এবার ডেলয়েটের প্রাক্তন চেয়ারম্যান পি.আর.রমেশ

এআই-চালিত স্থানীয় ভাষা প্রযুক্তি প্ল্যাটফর্ম, ডেইলিহান্ট, জোশ, ম্যাগজটার ও নেক্সভার্স.এআই-এর মূল সংস্থা ভার্স ইনোভেশন(VerSe Innovation) নিজেদের কর্পোরেট গভর্ন্যান্সকে...

ঋণখেলাপির অভিযোগে সোহমের বিরুদ্ধে মামলা দায়ের আদালতে!

সিনেমার জন্য টাকা নিয়ে প্রতারণা করার অভিযোগে এবার কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) মামলা দায়ের হল অভিনেতা সোহম...

৮ এপ্রিল মনোনয়নপত্র জমা, মিছিল করে সার্ভে বিল্ডিং যাবেন দলনেত্রী: সূচি প্রকাশ তৃণমূলের

নির্বাচনে ভবানীপুর কেন্দ্র থেকে লড়বেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তৃণমূল সূত্রে (Trinamool Congress) জানানো হয়েছে, আগামী...