Saturday, February 21, 2026

তৃণমূলে প্রতীক উর: দলের আদর্শ তুলে ধরে বাম-বিজেপিকে ধুয়ে দিলেন অভিষেক

Date:

Share post:

জল্পনার অবসান। শনিবাসরীয় বিকেলে তৃণমূলের (TMC) আমতলার কার্যালয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সঙ্গে বৈঠকের পরে যোগ দিলেন প্রাক্তন সিপিএম (CPIM) যুবনেতা প্রতীক উর রহমান (Pratik Ur Rahaman)। আর তাঁকে পাশে নিয়ে দাঁড়িয়ে বাম-বিজেপিকে ধুয়ে দিলেন অভিষেক। তাহলে কি বিধানসভা নির্বাচনে প্রার্থী হচ্ছেন প্রতীক উর। প্রশ্নের আগেই অভিষেক জানালেন, প্রতীক নিজে এসে আমাকে বলেছে আমাকে টিকিট দিও না দাদা। আমি মানুষের জন্য কাজ করতে চাই। এই রকম ছেলে আজকের দিনে রাজনীতিতে প্রয়োজন।

এর পরেই বাম-বিজেপিকে (Left-BJP) একের পরর তিরে বিদ্ধ করেন অভিষেক। বলেন, প্রতীক উরের মতো ছেলেরাই মাঠে নেমে লড়াই করেছে। এর পরেই প্রতীকের বিরুদ্ধে ওঠা স্যোশাল মিডিয়ার অভিযোগ নিয়ে নিজেই ব্যাট ধরেন অভিষেক (Abhishek Banerjee)। সিপিএম নেতাদের নিশানা করে তিনি বলেন, আপনি বলে দিলেন গদ্দার। খুব গায়ে জ্বালা সেলিমবাবুদের। সংবাদ মাধ্যমে স্নো-পাউডার মাখা নেতা বলছেন, ও ডিল করেছে। আর প্রতীক আমার সাথে দেখা করতে এসেই বলেছে, দাদা আমার টিকিট চাই না। আমি মানুষের জন্য কাজ করতে চাই। আজকের দিনে এরকম নেতা কজনকে পাওয়া যাবে- যাঁরা চাওয়া পাওয়ার কিছু নেই, মানুষের জন্য কাজ করতে চায়। এর পরেই বলেন, আজকের দিনে যাঁরা সংবাদ মাধ্যমে যান, তাঁরা লড়াই করেন না।

এসআইআর (SIR) নিয়েও বামেদের নিশানা করেন অভিষেক। তাঁর কথায়, ১২টি রাজ্যে এসআইআর হচ্ছে। একমাত্র তৃণমূল ছাড়া কোনও রাজনৈতিক দল মানুষের হয়রানি নিয়ে মুখে খোলেনি। সিপিএমও এক রাজ্যে ক্ষমতায়। সেখানেও তাদের দলের অনেক নেতা রয়েছেন। কেরালায় সিপিএম নেতাদের ভূমিকা কী!

তৃণমূলের আদর্শ তুলে ধরে দলের সেনাপতি বলেন, মানুষকে সহযোগিতা করা, পরিষেবা পৌঁছে দেওয়া, সাহায্যের হাত বাড়িয়ে দেওয়াই আমাদের আদর্শ। কিন্তু সিপিএমের আদর্শ কী? প্রশ্ন তুলে একের পর এক উদাহরণ তুলে ধরেন অভিষেক। বলেন, সিপিএম-এর আদর্শ কী হুমায়ন কবীরের সঙ্গে বসে ডিল করা, কেরালায় কংগ্রেসের বিরুদ্ধে লড়া আর বাংলায় একজোট হওয়ায়, লক্ষ্মীর ভাণ্ডারকে ভিক্ষা বলা!

সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেওয়ার পরেই রাস্তাতেই প্রতীকের হাতে দলীয় পতাকা তুলে দেন অভিষেক। প্রতীক উরের সঙ্গে এদিন তাঁর জেলার আরও ৯ নেতা তৃণমূলে যোগ দেন।

spot_img

Related articles

২৬ দিন পর শনাক্ত ১৮ জনের দেহাংশ, পরিজনদের হাতে তুলে দিল পুলিশ

আনন্দপুরের সেই বিভীষিকাময় অগ্নিকাণ্ডের ২৬ দিন পার হয়ে গেলেও স্বজন হারানোর শোক আজও টাটকা। পুড়ে যাওয়া সেই ধ্বংসস্তূপ...

ফ্যাসিস্ট বিজেপি রুখতেই সিদ্ধান্ত: ‘ইনকিলাব জিন্দাবাদ’ ছেড়ে প্রতীকের মুখে ‘জয় বাংলা’ স্লোগান

ফ্যাসিস্ট বিজেপি রুখতেই সিদ্ধান্ত তৃণমূলে যোগদান। কারণ, তৃণমূল লড়ছে বিজেপি বিরুদ্ধে। ২০২৪-এর তাঁরই নির্বাচনী প্রতিদ্বন্দ্বীর পাশে দাঁড়িয়ে শনিবার...

পোর্টালে ERO-দের অ্যাক্সেস বন্ধ, বড় নির্দেশ খোদ CEO-র! চ্যাট ফাঁস অভিষেকের

নির্বাচন কমিশনের নিজের তৈরি করা নিয়ম থেকে সুপ্রিম কোর্টের নির্দেশ। সব নিয়মের তোয়াক্কা না করে এবার কমিশনের পোর্টালে...

বেঙ্গালুরুতে রহস্যমৃত্যু পরিযায়ী শ্রমিকের, পরিবারের পাশে অভিষেক

বিভিন্ন রাজ্যে বাংলার শ্রমিকের মৃত্যু অব্যাহত। কিছুতেই এই মৃত্যু থামানো যাচ্ছে না। দুবেলা দুমুঠো অন্নের জন্যে, একটু বেশি...