Tuesday, June 23, 2026

ভাতা তো ছিলই, প্রয়োজন কর্মসংস্থানের: জল্পনা উস্কে মন্তব্য পার্থর

Date:

Share post:

ভাতা তো ছিলই, প্রয়োজন কর্মসংস্থানের। শনিবার, নিজের বিধানসভা এলাকায় জনসংযোগের বেরিয়ে এই মন্তব্য করলেন বিধায়ক পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। জেলমুক্তির পরেই তিনি জানিয়ে ছিলেন নিজের বিধানসভা এলাকার মানুষের কাছে তিনি যাবেন। সেই মতোই এদিন বেহালা পশ্চিমে গিয়ে ভাতার পাশাপাশি কর্মসংস্থানের দাবিতে সরব হলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী।

SSC নিয়োগ সংক্রান্ত মামলায় ২০২২ সালের ২৩ জুলাই গ্রেফতার হন পার্থ চট্টপাধ্যায় (Partha Chatterjee)। তিনি সে সময় রাজ্য সরকারের শিল্প ও পরিষদীয়মন্ত্রী ছিলেন। ইডি গ্রেফতার করার পরেই তাঁকে মন্ত্রিসভা থেকে অপসারণ করা হয়। এর পর দল থেকেই তাঁকে সাসপেন্ড করে তৃণমূল (TMC)। মঞ্জুর হওয়ার পরে গত বছর ১১ নভেম্বর কারামুক্তি হয় পার্থর।

তার পর থেকে বাড়িতেই ছিলেন পার্থ। এর মধ্যে তাঁকে বিধানসভা দুটি কমিটির সদস্য করা হয়। এদিন জনসংযোগে বেরন তিনি। সেখানেই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পার্থ জানান, “ভাতা তো এই প্রথম দেওয়া হচ্ছে না। বামপন্থীরাও ভাতা দিয়েছে। বিজেপি-শাসিত রাজ্যেও ভাতা রয়েছে। তবে সবচেয়ে আগে যেটা প্রয়োজন তা হল কর্মসংস্থান।”

নির্বাচনের আগে পার্থ এই মন্তব্য নতুন করে জল্পনা উস্কে দিল। এখন সাসপেন্ড বেহালা পশ্চিমের বিধায়ক। সুতরাং এবারের বিধানসভা নির্বাচনে তাঁর তৃণমূলের টিকিট পাওয়ার সম্ভাবনা নেই বলেই মত রাজনৈতিক মহলের। সেক্ষেত্রে নির্বাচনে লড়তে অন্য দল বা নির্দল হিসেবে দাঁড়াতে হবে পার্থকে। এই পরিস্থিতিতে তিনি আদৌ আর লড়াইয়ের ময়দানে থাকতে পারেন কি না তা নিয়ে জল্পনা চলছে। আর তার মধ্যেই কার্যত রাজ্য সরকারের প্রকল্প নিয়ে প্রশ্ন তুলে সেই জল্পনা আরও বাড়িয়ে দিলেন পার্থ।

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...