Site Logo

বঙ্গবিভূষণ সম্মান অনন্ত মহারাজকে: মুখ্যমন্ত্রীর হাতে সম্মানিত বিজেপি সাংসদ

EBBS Desk·
বঙ্গবিভূষণ সম্মান অনন্ত মহারাজকে: মুখ্যমন্ত্রীর হাতে সম্মানিত বিজেপি সাংসদ

উত্তরবঙ্গের বিজেপিতে ভাঙনের যে সূচনা বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মার হাত ধরে হয়েছিল, সেই তালিকায় এবার কী জুড়বে নতুন নাম। ভাষা দিবসের মঞ্চ থেকে নতুন সম্ভাবনা উঁকি দিল বিজেপি সাংসদ অনন্ত মহারাজের (Ananta Maharaj) হাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বঙ্গবিভূষণ (Banga Bibhushan) সম্মান তুলে দেওয়ায়। দেশপ্রিয় পার্কে ভাষা দিবসের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর হাত থেকে সম্মান পেয়ে তাঁকে ধন্যবাদ জানালেন অনন্ত মহারাজ। সেই সঙ্গে স্পষ্ট জানালেন বিজেপি রাজবংশীদের (Rajbanshi) জন্য কিছু করছে না।

Sponsored

Sranchi In Article

রাজবংশী ভাষা নিয়ে যে আন্দোলন কোচবিহার থেকে নগেন্দ্রনাথ রায় (Nagendra Roy) ওরফে অনন্ত মহারাজ চালিয়ে এসেছেন তারই স্বীকৃতিতে তাঁর হাতে বঙ্গবিভূষণ (Banga Bibhushan) সম্মান তুলে দেওয়ার সিদ্ধান্ত নেয় রাজ্য প্রশাসন। সম্প্রতি রাজ্য প্রশাসন কেন্দ্রের সরকারের কাছে রাজবংশী ভাষাকে অষ্টম তপশিলের অন্তর্গত করার দাবি লিখিতভাবে জানানো হয়েছে। এর আগে রাজ্যসভাতেও একই দাবি তৃণমূলের পক্ষ থেকে তোলা হলে কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে তা পত্রপাঠ নাকচ করে দেওয়া হয়।

রাজ্য আগেই রাজবংশী ভাষাকে স্বীকৃতি দিয়েছে। কিন্তু কেন্দ্রীয় স্বীকৃতি আজও মেলেনি। সেই ভাষা নিয়েই নিরন্তর লড়াই চালাচ্ছেন বিজেপি সাংসদ অনন্ত মহারাজ। তাঁর লড়াইকে স্বীকৃতি দিয়ে এদিন মুখ্যমন্ত্রী (Chief Minister) জানান, রাজবংশী (Rajbanshi) ভাষার জন্য যেভাবে আন্দোলন করছেন করে যান। ভালো থাকুন, সুস্থ থাকুন। সমাজের কাজে সব সময় নিজেকে সেবায় নিয়োজিত রাখুন।

রাজ্যের তরফে এই স্বীকৃতিতে আপ্লুত বিজেপি সাংসদও। তিনি নিজের রাজবংশী সম্প্রদায়ের আন্দোলনের প্রসঙ্গ তুলে ধরেন একদিকে। অন্যদিকে সেই লড়াইকে স্বীকৃতি দেওয়ায় মুখ্যমন্ত্রীতে (Chief Minister) ধন্যবাদ জানান। রাজ্যের ভাষা দিবসের মঞ্চে যদিও কোনও রাজনৈতিক রঙ ছিল না। তবে সম্প্রতি বিষ্ণুপ্রসাদ শর্মার তৃণমূলে যোগদানের (TMC joining) পরে রাজ্যের মঞ্চে বিজেপি সাংসদের স্বীকৃতি গ্রহণ বিজেপি শিবিরে নতুন সম্ভাবনা তৈরি করছে, মত রাজনৈতিক মহলের।

আরও পড়ুন : মোদি রাজ্যে কত ভুয়ো ভোটার! প্রকাশ চূড়ান্ত তালিকা

তিনি অনুষ্ঠানের বাইরে দাবি করেন, অন্তরের ব্যথা। যখন থেকে আমরা ভারতের সরকারের সঙ্গে যুক্ত হয়েছি আমরা সবকিছু হারিয়েছি। বঞ্চনার সীমা নেই। বিজেপি সাংসদ হলে কী হল, বিজেপি কিছু করছে না।

- - - -

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from শিরোনাম

View All →