Friday, April 3, 2026

বিজেপির মধ্যপ্রদেশে তৈরি হচ্ছিল জাল নথি! গ্রেফতার ৫ আফগান

Date:

Share post:

অবৈধভাবে ভারতে বাস করছিল আফগান নাগরিকরা। নিশ্চিন্তে। কারণ বিজেপি শাসিত রাজ্য থেকে তাদের জন্ম সংশাপত্র (birth certificate) থেকে পাসপোর্ট (passport) পর্যন্ত সব তৈরি হয়ে গিয়েছিল। যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক বারবার বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশ নিয়ে নিজেদের পিঠ বাঁচাতে বাংলার দিকে আঙুল তোলে, সেই স্বরাষ্ট্র মন্ত্রকের (MHA) নজর এড়িয়ে আফগানিস্তান (Afghanistan) সীমান্ত থেকে কীভাবে ভারতে ঢুকে বছরের পর বছর ভারতে বাস করে বিদেশীরা, তার জবাব নেই অমিত শাহর কাছে। অবশেষে কলকাতা পুলিশ ও মধ্যপ্রদেশ পুলিশের (Madhyapradesh police) যৌথ অভিযানে ধরা পড়ল ৫ অবৈধ আফগান নাগরিক।

মধ্যপ্রদেশে একটি জাল পাসপোর্ট চক্রের হদিশ পাওয়ার পরে মধ্যপ্রদেশ পুলিশ তদন্ত শুরু করে। সেই সূত্রে সাদাফ নামে এক যুবককে গ্রেফতার করে মধ্যপ্রদেশ পুলিশ। তারই সূত্র ধরে জানা যায় পাঁচ আফগান নাগরিক, যাদের ভিসার মেয়াদ ২০২৪ সালে শেষ হয়ে গিয়েছে, তারা অবৈধভাবে ভারতে বসবাস করছে। এরপরই তাদের সন্ধান শুরু করে মধ্যপ্রদেশ পুলিশ (Madhyapradesh police)। জানা যায় তারা কলকাতায় গা ঢাকা দিয়ে থাকতে পারে। এরপর দুই রাজ্যের পুলিশ দুদিন ধরে যৌথ অভিযান চালিয়ে পাঁচ জনকে গ্রেফতার করে। বেনিয়াপুকুর থেকে ৪জনকে ও ভবানীপুর থেকে ১ জনকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন : দিল্লিতে বড় হামলার ছক লস্করের ! রাজধানীতে জারি হাইঅ্যালার্ট

তাদের থেকে পাওয়া নথি দেখে চক্ষু চড়কগাছ তদন্তকারীদের। তাদের কাছে ভারতের জন্ম শংসাপত্র থেকে পাসপোর্ট (passport), ভিসা সব রয়েছে। কিন্তু সবই জাল (fake)। মধ্যপ্রদেশে জাল চক্র সেই সব নথি বানিয়েছে। শনিবার তাদের আদালতে পেশ করে ট্রানজিট রিমান্ডের জন্য আবেদন করে মধ্যপ্রদেশ পুলিশ।

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...