Tuesday, June 23, 2026

জুতো পরে গ্রুপ সি-গ্রুপ ডি পরীক্ষায় প্রবেশ নয়, কড়া নির্দেশ এসএসসির

Date:

Share post:

জুতো পরে গ্রুপ সি-গ্রুপ ডি পরীক্ষায় প্রবেশ নয়, কড়া নির্দেশ এসএসসির

পরীক্ষা কেন্দ্রের ভেতরে টুকলি রুখতে এবার জুতো পরে পরীক্ষার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করল স্কুল সার্ভিস কমিশন (School Service Commission)। আগামী ১ মার্চ গ্রুপ সি-র এবং ৮ মার্চ গ্রুপ ডি-র লিখিত পরীক্ষা (group C group D written examination) হবে। ইতিমধ্যে পরীক্ষার্থীরা অনলাইনে অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে শুরু করেছেন। সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে পরীক্ষা নিতে চায় কমিশন সেই কারণে টুকলি রুখতে একাধিক কড়া নির্দেশিকা জারি করা হয়েছে। ইদানিং কালে জুতোর মধ্যে বৈদ্যুতিন যন্ত্র নিয়ে টুকলি করার প্রবণতা বাড়ছে। সেই কথা মাথায় রেখে এসএসসি নির্দেশ দিয়েছে-

• জুতো পরে পরীক্ষা দিতে যেতে পারবেন না পরীক্ষার্থীরা।
• জুতোর বদলে পরতে হবে চটি।
• কোনওরকম অলংকার ও মোবাইল নিয়ে পরীক্ষাকেন্দ্রে ঢোকাতেও নিষেধাজ্ঞা জারি।
• হাতে পরা যাবে না ঘড়ি।
• জলের বোতল ও পেনও স্বচ্ছ হতে হবে।
• নিষেধ করা জিনিস নিয়ে কোনও পরীক্ষার্থী পরীক্ষাকেন্দ্রে ধরা পড়লে তাঁর পরীক্ষা বাতিল করা হবে।

পুরুষ নারী নির্বিশেষে সব পরীক্ষার্থীদের জন্যই এই নিয়ম প্রযোজ্য হবে। এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বলেন, “পরীক্ষাকেন্দ্রের নিরাপত্তা ও পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখতে এই সব নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সম্প্রতি রাজ্যের বিভিন্ন পরীক্ষায় দেখা গিয়েছে জুতোর মধ্যে মোবাইল লুকিয়ে নিয়ে যাওয়ার প্রবণতা। সে দিকে লক্ষ রেখেই গয়না ও জুতো পরা নিয়ে নির্দেশিকা জারি করা হয়েছে।”

 

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...