Friday, April 3, 2026

জীবনের বাইশ গজে নতুন ইনিংস ধাওয়ানের, বিয়ের ছবি ফাঁস সতীর্থের

Date:

Share post:

বৈবাহিক জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করলেন শিখর ধাওয়ান(Shikhar Dhawan)। বান্ধবী সোফি শাইনের( Sophie Shine) সঙ্গে চার হাত এক হল তাঁর। বিয়ের অনুষ্ঠানে নিকট বন্ধুবান্ধবদেরই আমন্ত্রণ জানিয়েছিলেন গব্বর।   বৃহস্পতিবারই ইনস্টাগ্রামে তিনি নিজের সঙ্গীত অনুষ্ঠানের ছবি ভাগ করে নেন সোশাল মিডিয়ায়। এর একদিন যেতে যেতেই ভক্তদের ‘সুখবর’ শোনালেন ধাওয়ান(Shikhar Dhawan)। শনিবার নয়া দিল্লিতে হল বিয়ের অনুষ্ঠান। এক সময়ে ভারতীয় দলের সতীর্থ যুজবেন্দ্র চাহাল ইনস্টাগ্রামে ছবি পোস্ট গব্বরের বিয়ের।

এর আগেই শোনা গিয়েছিল ফেব্রুয়ারি মাসের তৃতীয় সপ্তাহে বিয়ে করতে চলেছেন এই তারকা যুগল। দিল্লিতে যে বিয়ে হবে তা আগেই চূড়ান্ত ছিল। বাগদান আগেই সেরেছিলেন শিখর ধাওয়ান। যদিও এই প্রস্তুতি হয় একেবারেই গোপনে।

শিখরের জীবনে নতুন ইনিংস শুরুর ইঙ্গিত মেলে ২০২৪ সালের শেষের দিকে। সোফির সঙ্গে ঘনিষ্ঠমহলে দেখা যায় তাঁকে। গত বছর চ্যাম্পিয়ন্স ট্রফির সময়ে ভারতীয় দলের ম্যাচ দেখতে সোফির সঙ্গে হাজির ছিলেন ধাওয়ান। তারপর একসঙ্গে ছবি দিয়ে ‘মাই লাভ’ বলে সবটা স্বীকারও করে নেন।

কিন্তু কে এই সোফিয়া আয়ারল্যান্ডের  নাগরিক সোফি পেশায় একজন কর্পোরেট প্রোফেশনাল। মার্কেটিং ও ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করেছেন লিমেরিক ইনস্টিটিউট অফ টেকনোলজি এবং ক্যাসলট্রয় কলেজ  থেকে। বর্তমানে আবুধাবিতে নর্দার্ন ট্রাস্ট কর্পো সেকেন্ড ভাইস প্রেসিডেন্ট পদে কর্মরত।

Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...