Saturday, March 14, 2026

সোম থেকে SIR নিষ্পত্তিতে ৯৫ বিচারক, বিধানসভা ভিত্তিক আধিকারিক: রবিতেই প্রশিক্ষণ

Date:

Share post:

সুপ্রিম কোর্টের নির্দেশের পরই শুরু কলকাতা হাই কোর্টের তৎপরতা। অল্প সময়ে কীভাবে প্রায় ৫০ লক্ষ লজিকাল ডিসক্রিপেন্সি সমস্যার সমাধান, তা নিয়ে উদ্বেগ সত্ত্বেও রবিবার থেকে মাঠে রাজ্যের বিচারকরা, প্রশাসন ও রাজ্য নির্বাচন কমিশন দফতর। প্রতিটি জেলার জন্য আলাদা কমিটি ও প্রত্যেক বিধানসভার জন্য একজন করে জুডিশিয়াল অফিসার (judicial officer) নিয়োগ করে কাজে সম্মতি প্রধান বিচারপতি সুজয় পালের (Chief Justice Sujoy Pal)। সেই সঙ্গে গোটা প্রক্রিয়ায় নজরদারির জন্য ৯৫ জন বিচারকের (Judges) তালিকা প্রকাশিত।

কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) প্রধান বিচারপতি সুজয় পালের নির্দেশে শনিবারই প্রতি জেলার জন্য একটি করে কমিটি তৈরি করে দেওয়া হয়েছে। শনিবারই জেলা জজদের সঙ্গে ভিডিও কনফারেন্স করেন প্রধান বিচারপতি। সেই মতো রবিবার থেকেই সেই কমিটিগুলি কাজ শুরু করেছে। এই তিন সদস্যের কমিটি তৈরি হয়েছে জেলা জজ (District Judges), জেলাশাসক (DM) ও জেলা পুলিশ সুপারকে (SP) নিয়ে। রবিবারই একাধিক জেলায় এই কমিটির নেতৃত্বে জেলার অন্যান্য আদালতের বিচারকদের নিয়ে বৈঠক শুরু হয়েছে। মূলত তাঁদের দায়িত্ব ও যে নির্দিষ্ট সময়সীমার মধ্যে তাঁদের কাজ করতে হবে, তা নিয়ে আলোচনা হয় এই বৈঠকগুলিতে।

এর পাশাপাশি প্রতিটি বিধানসভায় আলাদা দায়িত্ব দেওয়া হয়েছে জুডিশিয়াল অফিসারদের। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ তাঁদের নির্দেশে যে বিচারবিভাগীয় আধিকারিকদের দিয়ে লজিকাল ডিসক্রিপেন্সি সংক্রান্ত সমস্যার সমাধানের নির্দেশ দিয়েছিল, সেই নির্দেশ মতোই কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল শনিবার কমিশন ও প্রশাসনকে তাঁদের বিচারবিভাগীয় আধিকারিক দেওয়ার সক্ষমতার কথা জানান। যদিও ৫০ লক্ষ লজিকাল ডিসক্রিপেন্সি এক সপ্তাহেরও কম সময়ে সমাধান করা নিয়ে তিনি আশঙ্কা প্রকাশ করেন। সেই মতো ১৫০ বিচারবিভাগীয় আধিকারিক নিয়োগের কথা হয় শনিবারের বৈঠকে। এরপরই প্রতিটি জেলা ও কলকাতার দায়িত্ব ভাগ করে দিয়ে ৯৫ জন জুডিশিয়াল অফিসারের তালিকা প্রকাশিত হয়। যে তালিকায় অতিরিক্ত জেলা দায়রা আদালতের বিচারক থেকে এনডিপিএস আদালতের বিচারক এমনকি পকসো আদালতের বিচারকরাও রয়েছেন।

এই পরিস্থিতিতে রাজ্যের বিচার বিভাগের কাজ প্রভাবিত হতে পারে মনে করে কলকাতা হাই কোর্ট সেই কাজ সহজভাবে সম্পন্ন করার জন্য আলাদা একটি কমিটি তৈরি করেছে। প্রধান বিচারপতির নির্দেশে এই কমিটিতে রয়েছেন বিচারপতি তপোব্রত চক্রবর্তী, বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়, রেজিস্ট্রার জেনারেল নবনীতা রায়, রেজিস্ট্রার রাজু মুখোপাধ্যায় ও যুগ্ম রেজিস্ট্রার তথা সম্পাদক অজয় কুমার দাস।

আরও পড়ুন : ১৫০ জেলা বিচারক, সাত প্রাক্তন বিচারপতি: SIR-এ সোমবার থেকেই সহযোগিতা বিচার বিভাগের

রবিবারই বিকালে কমিশনের আধিকারিকদের সঙ্গে বিধানসভা ভিত্তিক দায়িত্বপ্রাপ্ত বিচারবিভাগীয় আধিকারিকরা বৈঠক করবেন। রাজ্যের সব জেলার তথা বিধানসভা ভিত্তিক আধিকারিকরা বৈঠকে যোগ দেবেন। সেই সঙ্গে রবিবার থেকেই লজিকাল ডিসক্রিপেন্সি সংক্রান্ত সমস্যার সমাধান যে দফতরে হবে, তা সরেজমিনে দেখার কাজ সারারও পরিকল্পনা রয়েছে বিচারকদের। সব প্রস্তুতি সেরে সোমবার সকাল থেকেই কমিশন ও রাজ্য প্রশাসনের সঙ্গে যৌথ উদ্যোগে লজিকাল ডিসক্রিপেন্সি সমস্যার সমাধান করবেন রাজ্যের বিচারকরা।

spot_img

Related articles

মুখ্যমন্ত্রীর উদ্যোগে বাংলার সিনে টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ডের রেজিস্ট্রেশন, ক্যাম্প পরিদর্শনে দেব-কোয়েল

একজন লোকসভার সাংসদ, অপরজন রাজ্যসভার। শনিবার দুপুরে দুজনেই হঠাৎ হাজির হলেন টেকনিশিয়ান স্টুডিওতে (Technicians Studio)। দেব ও কোয়েল...

হিসাব নেবেন প্রধানমন্ত্রী! ব্রিগেডের সভার দিন খুন করে বাংলা দখলের বাস্তব প্রকাশ তৃণমূলের

বিজেপির ব্রিগেডে যাওয়ার পথে বাসে করে ইট, পাথর নিয়ে যাচ্ছে বিজেপির কর্মীরা। বিজেপির স্বরূপ প্রকাশ্যে এসে গিয়েছে। ব্রিগেডের...

নমন অ্যাওয়ার্ডসে সম্মানিত হবেন গিল, BCCI-র সর্বোচ্চ পুরস্কার পাচ্ছেন দ্রাবিড়

রবিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে নমন অ্যাওয়ার্ডস ২০২৬ (Naman Awards 2026)। এবারে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেতে চলেছেন ভারতীয়...

এরা গুণ্ডা নয়, খুনি! হামলার পর তোপ আহত মন্ত্রীর, প্রমাণ নিয়ে অভিযোগ দায়ের করবেন শশী

গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে থাকা 'বয়কট বিজেপি' ব্যানার ছেড়া থেকে ঘটনার সূত্রপাত। ঘটনার জল...