Saturday, April 4, 2026

বিশ্বকাপে নজর কাড়ছেন ভারতীয় বংশোদ্ভূতরা, মন কি বাতে ক্রিকেটারদের প্রশংসায় মোদি

Date:

Share post:

ভারতে চলছে টি২০ বিশ্বকাপ (T20 World Cup)। গোটা ক্রিকেট বিশ্বের নজর রয়েছে বিশ্বকাপের(T20 World Cup দিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi )কথাতেইও উঠে এল বিশ্বকাপ প্রসঙ্গ। ভারতের পারফরম্যান্স নিয়ে না বললেও ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটারদের নিয়ে নিজের বক্তব্য পেশ করেছেন মোদি।

রবিবার মন কি বাত অনুষ্ঠান থেকে মোদি (Narendra Modi) বিভিন্ন দেশের হয়ে প্রতিনিধিত্ব করা ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটারদের কথা আলাদাভাবে উল্লেখ করেন। বিষয়টি যে ভারতের জন্য গর্ব সেটাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

মোদির কথায়, “বন্ধুরা, আমি প্রায়ই বলি, ‘যে খেলে, সে ফুল ফোটে’। খেলাধুলাও আমাদের ঐক্যবদ্ধ করে। বর্তমানে আপনারা সবাই টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলো দেখছো। আমি নিশ্চিত যে ম্যাচ দেখার সময় অনেক সময় আপনাদের কয়েকজন ক্রিকেটারের দিকে আলাদাভাবে নজর পড়েছে। জার্সিটা অন্য কোনও দেশের, কিন্তু নামটা শুনলেই মনে হবে মানুষটা আমাদের দেশের। তারপর হৃদয়ের কোনও কোণে একটু আনন্দের সৃষ্টি হয়।”

এখানেই শেষ না করে মোদি আরও বলেন, “ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটাররা নিজ নিজ দেশের জার্সি পরে মাঠে পা রাখে এবং সেই দেশের প্রতিনিধিত্ব করে আন্তরিকভাবে। এই মুহূর্তটি আপনাকে একটু হলেও আনন্দিত করেন কারণ ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটারদের সঙ্গে আমাদের দেশের গভীর যোগ আছে। দীলপ্রীত বাজওয়ার জন্ম পাঞ্জাবের গুরুদাসপুরে। নবনীত ধালিওয়াল চণ্ডীগড়ের বাসিন্দা। এই তালিকায় হর্ষ ঠাকুরএবং শ্রেয়স মোভা-এর মতো অনেক নাম রয়েছে, যারা ভারতেরও গর্ব।”

বিশ্বকাপে অনেক দেশেরই ক্রিকেটারদের তালিকায় জায়গা করে নিয়েছে ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটাররা।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...