Sunday, April 5, 2026

ঝাড়খণ্ডের কাসারিয়ার কাছে ভেঙে পড়ল এয়ার অ্যাম্বুলেন্স: ৭ জনের মৃত্যুর আশঙ্কা

Date:

Share post:

ফের এক বিমান দুর্ঘটনা যেখানে সাতজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এবার মাঝ আকাশ থেকে ভেঙে পড়ল একটি এয়ার অ্যাম্বুলেন্স (air ambulance)। সোমবার সন্ধ্যা আটটা নাগাদ ঝাড়খণ্ডের (Jharkhand) ছাত্রা জেলার কাসারিয়া পঞ্চায়েত এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এরপরই এয়ার অ্যাম্বুলেন্সের খোঁজে শুরু হয়েছে তল্লাশি।

ডিজিসিএ (DGCA) জানিয়েছে সোমবার সন্ধ্যা ৭:১০ নাগাদ রাঁচি থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দেয় একটি এয়ার অ্যাম্বুলেন্স। রেড বার্ড সংস্থার বিচক্রাফ্ট সি৯০ ছোট বিমান ছিল এটি। বিমানে সাতজন যাত্রী ছিলেন, জানিয়েছে রাঁচি (Ranchi) বিমানবন্দর কর্তৃপক্ষ।

আরও পড়ুন : নেপালে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে বাস! মৃত কমপক্ষে ১৮, আহত অনেক

৭:১০ নাগাদ রাঁচি থেকে রওনা দেয় বিমানটি। এরপর ৭:৩৪ নাগাদ শেষবার কলকাতা বিমানবন্দরের সঙ্গে তার যোগাযোগ হয়। এরপরই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বিমানটি। দীর্ঘ সময় পর কাসারিয়া এলাকা থেকে বিমান ভেঙে পড়ার খবর পাওয়া যায়। বর্তমানে বিমান ও তার যাত্রীদের খোঁজ শুরু করেছে ঝাড়খণ্ড প্রশাসন ও ডিজিসিএ কর্তৃপক্ষ।

Related articles

গঙ্গায় জমি-বাড়ি-জীবন: ভাঙনে নীরব কেন্দ্র, শাহর জবাব দাবি মমতার

মুর্শিদাবাদ মালদহের একটা বড় অংশ প্রতিবছর চলে যায় গঙ্গা গর্ভে। যে নদীর রক্ষণাবেক্ষণের দায়িত্ব কেন্দ্রের সরকারের বাংলার সেই...

IPL: মিটতে পারে পেস বোলিংয়ের সমস্যা, জোড়া স্বস্তি কেকেআর শিবিরে

আইপিএলের (IPL) শুরুতেই ছন্দহীন কেকেআর(Kolkata Knight Riders)। সোমবার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামার আগে স্বস্তির খবর নাইট শিবিরে। মাথিশা...

হার্টফুলনেস মেডিটেশন সেন্টারে গানের সুরে একাত্ম ধ্যানের গভীরতা

জীবনে ভালো থাকতে গেলে হৃদয়ে প্রশান্তি আর অন্তরের অন্তস্থলে নিমজ্জিত গভীরতাকে স্পর্শ করতে হয়। কাজটা সহজ নয়, আবার...

গোবিন্দভোগ রফতানিতে কেন্দ্রের নিষেধাজ্ঞা: রায়না থেকে তোপ অভিষেকের

বাংলার কৃষিজীবী মানুষের জন্য যেখানে প্রতিটি ধাপে একের পর এক সহায়ক প্রকল্প ঘোষণা করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়,...