Saturday, April 4, 2026

পোর্টাল বন্ধ, কীভাবে নথি আপলোড: কমিশনকে প্রশ্ন বিচারকদের

Date:

Share post:

সোমবার থেকেই লজিকাল ডিসক্রিপেন্সিতে আটকে থাকা ভোটাদের নথি যাচাইয়ের কাজ শুরু করবেন রাজ্যের দায়িত্বপ্রাপ্ত বিচারক ও বিচারবিভাগীয় আধিকারিকরা। তার জন্য আলাদা পোর্টালের ব্যবস্থাও করা হয়েছে। এই পরিস্থিতিতে কমিশনের (Election Commission) তরফে তাঁদের সেই পোর্টালে (portal) প্রশিক্ষণের সময়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন তুললেন বিচারকরা (Judge)। ১৪ফেব্রুয়ারি যখন কমিশনের পোর্টালে নথি আপলোড বন্ধ হয়, তখনও লক্ষাধিক লজিকাল ডিসক্রিপেন্সি (logical discrepancy) নথি আপলোড হয়নি। সেই তথ্য কীভাবে আপলোড, রবিবার ভার্চুয়াল (virtual) বৈঠকে প্রশ্ন তুললেন রাজ্যের বিচারকরা।

কলকাতা হাই কোর্টের তরফে যেমন যেমন বিচারক ও বিচারবিভাগীয় আধিকারিকদের তালিকা পৌঁছাবে নির্বাচন কমিশনের কাছে, তেমনই তৈরি হবে তাঁদের আইডি। সেই আইডি-তে লগ ইন (log in) করে লজিকাল ডিসক্রিপেন্সিতে (logical discrepancy) থাকা ভোটাদের দেওয়া নথি যাচাই করতে পারবেন। সেই সঙ্গে সেই সব ভোটার কেন এই তালিকায়, তা সম্পর্কে আগের বিএলও (BLO) থেকে ইআরও বা মাইক্রো অবজার্ভারদের (Micro Observer) মন্তব্যও পাবেন।

সেই সব নথি যাচাই করে ভোটারকে তালিকায় রাখা বা না রাখার সিদ্ধান্ত নিতে হবে বিচারবিভাগীয় আধিকারিকদের। সেই সঙ্গে থাকবে কারণ দর্শানোর সুযোগও। বাদ দেওয়া বা নাম রাখার কারণও তাঁরা দেখাতে পারবেন। রবিবার প্রাথমিকভাবে তাঁদের এই প্রশিক্ষণ দেয় নির্বাচন কমিশনের আধিকারিকরা ভার্চুয়ালি। প্রধান বিচারপতি সুজয় পালও (Chief Justice Sujoy Pal) সেই প্রশিক্ষণ রবিবার কেমন হয়, তা নিয়ে খোঁজ নেন। প্রাথমিকভাবে ৯৫ জন বিচারবিভাগীয় আধিকারিকের জন্য নতুন পোর্টাল (portal) তৈরি করে লগইন করার ব্যবস্থা করেছে কমিশন। বাকিদের নামের তালিকা পেলেই একই পদ্ধতিতে কাজ করতে হবে কমিশকে।

আরও পড়ুন : সোম থেকে SIR নিষ্পত্তিতে ৯৫ বিচারক, বিধানসভা ভিত্তিক আধিকারিক: রবিতেই প্রশিক্ষণ

তবে রবিবার ভার্চুয়াল প্রশিক্ষণের সময়ে কমিশনের সামনে যে প্রশ্ন তোলেন বিচারকরা, তার মধ্যে গুরুত্বপূর্ণ প্রশ্ন ওঠে নথি আপলোড নিয়ে। ১৪ ফেব্রুয়ারি যখন পোর্টালে (portal) নথি আপলোড বন্ধ হয়ে যায়, তখনও রাজ্যে লক্ষাধিক নথি আপলোড বাকি ছিল। সেইসব নথি কীভাবে আপলোড সম্ভব, তা নিয়ে প্রশ্ন তোলা হয়। সেই সঙ্গে প্রশ্ন তোলা হয়, আদিবাসী সম্প্রদায়ের ভোটারদের নিয়ে। তাঁদের যে নথিতে অসম্পূর্ণতা রয়েছে, সেই নথিই বা পরবর্তীতে কীভাবে আপলোড সম্ভব। বিচার বিভাগীয় আধিকারিকদের যে অ্যাপে কাজ করতে দেওয়া হচ্ছে, তাতে আপলোডের অপশনই নেই। সেক্ষেত্রে পদক্ষেপ নিয়ে ধন্দের কথা উঠে আসে রবিবারের বৈঠকে।

Related articles

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...

শুধু বিজেপি নয়, কংগ্রেসের রাজ্যেও পরিযায়ী শ্রমিক-অত্যাচার: মালদহ থেকে নিশানা মমতার

রাজ্যের যে সব জেলা থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের মুখে পড়েছে, বা মৃত্যু হয়েছে, তার...

‘পর্ন প্যাডলার’ মালব্য! মধু কিশওয়ারের বিস্ফোরক মন্তব্যে চরম অস্বস্তিতে গেরুয়া শিবির

একের পর এক টুইট প্রকাশ করে ফের গেরুয়া শিবিরকে তীব্র অস্বস্তিতে ফেললেন লেখিকা মধু পূর্ণিমা কিশওয়ার (Madhu Purnima...

মালদহে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোন! পুলিশ চিহ্নিত করুন: মমতা

মালদহের মালতিপুর থেকে গাজোল যাওয়ার পথে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোনের (suspicious Drone) দেখা মিলতেই চঞ্চল্য ছড়িয়ে যায়।...