Monday, April 6, 2026

অপ্রত্যাশিত তুষারপাত, বরফে ঢাকল সান্দাকফু

Date:

Share post:

দার্জিলিং (Darjeeling) জেলার সান্দাকফু (Sandakfu) এলাকায় সোমবার গভীর রাত থেকে তুষারপাত (snowfall) শুরু হওয়ায় হঠাৎ করেই বদলে গিয়েছে আবহাওয়া। এবছর শীতের মরশুম জুড়ে দার্জিলিং অঞ্চলে তুষারপাতের তেমন কোনও চিহ্ন দেখা যায়নি। তবে সেই ধারা ভেঙে ফেব্রুয়ারি মাসে হঠাৎ তুষারপাত শুরু হওয়ায় পাহাড়ে আবারও শীতের প্রকোপ বেড়েছে।

শনিবার সন্ধ্যায় অল্প সময়ের জন্য তুষারপাত হলেও সোমবার রাত থেকে সান্দাকফুতে তুষারপাতের মাত্রা বেড়েছে। প্রায় ১০ মাস পর আবার বরফে ঢেকেছে এই এলাকা। এর জেরে তাপমাত্রা ক্রমশ কমছে এবং পাহাড়ি অঞ্চলে কনকনে ঠান্ডা হাওয়া দিচ্ছে। মঙ্গলবার সান্দাকফু সংলগ্ন এলাকায় তাপমাত্রা ৮ থেকে ৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করছে। আরও পড়ুন: প্রথম সমকামী প্রধানমন্ত্রী! কে এই রব জেটেন

এই সময়টা পাহাড়ে পর্যটনের ভরা মরসুম হলেও, ভারী তুষারপাতের কারণে সান্দাকফু পর্যন্ত গাড়ি চলাচল কার্যত বন্ধ হয়ে গিয়েছে। ফলে সেখানে থাকা বহু পর্যটক নেমে এসে দার্জিলিং শহরের দিকে রওনা দিচ্ছেন। তবে সান্দাকফুর আশপাশের কিছু এলাকায় এখনও যাতায়াত সম্ভব বলে জানা গেছে।

অন্যদিকে, উত্তর সিকিম (North Sikkim)-এর বিভিন্ন অংশেও ভারী তুষারপাত হয়েছে। বরফে আটকে পড়া পর্যটকদের উদ্ধারে দ্রুত অভিযান চালায় সেনাবাহিনী (Army)। বরফ পরিষ্কার করে আহত পর্যটকদের (Tourist) উদ্ধার করেছেন সেনা।

Related articles

১২৭০ কোটির চুক্তি! অরুণাচলের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ

সরকারি চুক্তি বণ্টন নিয়ে অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী (Arunachal CM) পেমা খাণ্ডুর (Pema Khandu) বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে সিবিআই তদন্তের...

ভোটার তালিকায় নাম না থাকায় আত্মঘাতী! মানুষের চূড়ান্ত অনিশ্চয়তা, দাবি তৃণমূলের

প্রতিদিন নতুন নতুন এলাকা। মানুষের আতঙ্ক ও উদ্বেগের ছবিটা সেই এক। প্রতিদিন অন্তত একজন করে সহনাগরিকের প্রাণনাশের ঘটনা...

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...