Tuesday, April 7, 2026

‘হর ঘর জল না বিষ’! অন্ধ্রপ্রদেশে বিষাক্ত পানীয় জলে মৃত্যু, বিজেপি জোট সরকারকে তীব্র কটাক্ষ তৃণমূলের

Date:

Share post:

মধ্যপ্রদেশের (Madhya Pradesh) ইন্দোর ও খরগোনের পর এবার অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলামে বিষাক্ত পানীয় জলকাণ্ড (Andhra Pradesh Water Contamination) নিয়ে বিজেপি ও তাদের শরিক সরকারকে তীব্র কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যেই অন্ধ্রপ্রদেশে দূষিত জল পান করে এক জনের মৃত্যু হয়েছে, অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি অন্তত ৭০ জন। এই ঘটনাকে কেন্দ্র করে বুধবার ‘অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসে’র (All India Trinamool Congress) সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি পোস্ট করা হয়েছে। যেখানে বিজেপি প্রত্যেক বাড়িতে জল পৌঁছে দেওয়ার নাম করে ‘জহের’ পৌঁছে দিচ্ছে বলে কটাক্ষ করা হয়েছে। তৃণমূলের দাবি, সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় বিজ্ঞাপনী প্রচারে জোর দেওয়া হলেও পরিশ্রুত পানীয় জল পৌঁছে দিতে পারছে না তথাকথিত ‘ডবল ইঞ্জিন’ সরকার।

শ্রীকাকুলামের দাম্মালা ভিড়ি এলাকায় জল পান করার পরই বাসিন্দাদের মধ্যে পেটব্যথা, বমি ও মাথা ঘোরার উপসর্গ দেখা দেয়। একের পর এক বাড়িতে অসুস্থতার খবর ছড়িয়ে পড়ে। আক্রান্তদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং পর্যবেক্ষণে রাখা হয়েছে। ইতিমধ্যেই পানীয় জলের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। আপাতত ওই এলাকায় পাইপলাইনের জল সরবরাহ বন্ধ রেখে ট্যাঙ্কারের মাধ্যমে বিকল্প ব্যবস্থা করা হয়েছে। যদিও ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। প্রশাসনকে পরিস্থিতির উপর কড়া নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। আরও পড়ুন: অভিষেকের নির্দেশে পাকিস্তানে আটক মৎস্যজীবীদের বাড়ি তৃণমূলের সাংসদ-বিধায়ক

উল্লেখ্য, গত মাসেই মধ্যপ্রদেশের ইন্দোর ও খরগোনে দূষিত জল পান করে শতাধিক মানুষ অসুস্থ হন। ইন্দোরে ১৫ জনের মৃত্যুর ঘটনা সামনে আসে। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন দু’শো জনেরও বেশি বাসিন্দা। ইন্দোরের ভগীরথপুরার ঘটনাতে জানা গিয়েছে, জলের পাইপলাইনে ফাটল থাকায় সেখান দিয়ে শৌচাগারের জল মিশে গিয়েছিল। আর তার জেরেই এই দুর্ঘটনা বলে অভিযোগ ওঠে। এই পরিস্থিতিতে শ্রীকাকুলামের নতুন ঘটনা ঘিরে স্বাভাবিক ভাবেই উদ্বেগ বাড়ছে। পরিশ্রুত পানীয় জল সরবরাহে প্রশাসনিক গাফিলতি রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে একের পর এক রাজ্যে এমন ঘটনা সামনে আসায় কেন্দ্রীয় প্রকল্পের বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে।

Related articles

রাতের ঝড়-বৃষ্টিতে সামান্য কমেছে তাপমাত্রা, মঙ্গলে ফের দুর্যোগের পূর্বাভাস!

সপ্তাহের দ্বিতীয় ব্যস্ততম দিনে ঝড়- বৃষ্টির পূর্বাভাস রাজ্যজুড়ে। সোমবার সন্ধ্যার কালবৈশাখী ও ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়ে মহানগরী।...

ভোট প্রচারে আজ উত্তরবঙ্গে অভিষেক 

নির্বাচন যত এগিয়ে আসছে ততই প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস (TMC)। মঙ্গলবার উত্তরবঙ্গের তিনটি জনসভা করবেন দলের সর্বভারতীয়...

আজ নদিয়ার ৩ প্রার্থীর সমর্থনে জনসভা মমতার, প্রচার করবেন বনগাঁ-হাবরাতেও

বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) প্রচারে মঙ্গলবার নদিয়া জেলার (Nadia) তিন গুরুত্বপূর্ণ কেন্দ্র চাকদহ, কল্যাণী ও হরিণঘাটার...

আজ থেকে টলিপাড়ায় কর্মবিরতি! সকালে টেকনিশিয়ানস স্টুডিওতে হাজিরার নির্দেশ আর্টিস্টস ফোরামের 

শ্যুটিংয়ে শিল্পীদের নিরাপত্তার দাবিতে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছে আর্টিস্টস ফোরাম (Artists Forum)। সেইমতো এদিন সকাল দশটায়...