Tuesday, April 7, 2026

রাজ্যে স্থায়ী ডিজিপি নিয়োগের তোড়জোড়, নবান্নের কাছে নামের তালিকা চাইল ইউপিএসসি

Date:

Share post:

দীর্ঘ টালবাহানার পর অবশেষে রাজ্যের স্থায়ী পুলিশ মহানির্দেশক বা ডিজিপি নিয়োগের প্রক্রিয়া শুরু হতে চলেছে। সম্প্রতি ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন বা ইউপিএসসি-র পক্ষ থেকে এই মর্মে রাজ্য সরকারকে একটি চিঠি পাঠানো হয়েছে। নবান্ন সূত্রে খবর, আগামী ২০২৬ সালের ৫ ফেব্রুয়ারি পর্যন্ত যে সমস্ত আইপিএস অফিসার ডিজিপি পদে উন্নীত হয়েছেন, তাঁদের সকলের নামের তালিকা চেয়ে পাঠিয়েছে কমিশন।

প্রশাসন সূত্রের খবর, তেলেঙ্গানায় ডিজিপি নিয়োগ নিয়ে আইনি জটিলতা তৈরি হওয়ায় সেখানকার রাজ্য সরকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল। সেই মামলার প্রেক্ষিতেই দেশের শীর্ষ আদালত ইউপিএসসি-কে নির্দেশ দেয়, যে সমস্ত রাজ্যে বর্তমানে ডিজিপি পদ শূন্য রয়েছে, সেখান থেকে নতুন করে নামের তালিকা সংগ্রহ করতে হবে। সেই নির্দেশের ভিত্তিতেই পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্র দপ্তরের কাছে চিঠি পাঠিয়েছে ইউপিএসসি।

নবান্ন সূত্রে জানা গেছে, কমিশনের চিঠি পাওয়ার পরেই তোড়জোড় শুরু করেছে রাজ্য প্রশাসন। আগামী শুক্রবারের মধ্যেই সম্ভবত এই তালিকা দিল্লিতে পাঠিয়ে দেওয়া হবে। প্রাথমিক তালিকায় আটজন আইপিএস অফিসারের নাম থাকার সম্ভাবনা রয়েছে। সূত্রের খবর, এই তালিকায় প্রথম নামটি হতে পারে অনুজ শর্মার, যিনি বর্তমানে দমকলের ডিজি পদে রয়েছেন। তালিকায় আরও থাকতে পারেন রাজ্য পুলিশের বর্তমান ভারপ্রাপ্ত ডিজি পীযূষ পাণ্ডে, হোমগার্ডের ডিজি এন আর বাবু, কারেকশনাল সার্ভিসের ডিজি সিদ্ধিনাথ গুপ্তা এবং সিভিল ডিফেন্সের ডিরেক্টর সঞ্জয় সিং।

প্রসঙ্গত, চলতি বছরের ৩১ জানুয়ারি রাজ্যের তৎকালীন ভারপ্রাপ্ত ডিজিপি রাজীব কুমার অবসর গ্রহণ করেন। সেই সময় রাজ্যের পক্ষ থেকে নির্দিষ্ট সময়ের মধ্যে নামের তালিকা ইউপিএসসি-র কাছে না পাঠানোর অভিযোগ উঠেছিল। ফলে স্থায়ী নিয়োগে ছাড়পত্র দিতে অস্বীকার করে কেন্দ্র। প্রশাসনিক কাজকর্ম সচল রাখতে তখন ১৯৯৩ ব্যাচের আইপিএস অফিসার পীযূষ পাণ্ডেকে ভারপ্রাপ্ত ডিজিপি হিসেবে নিয়োগ করে রাজ্য সরকার। এবার সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে সেই জট কাটতে চলেছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

আরও পড়ুন- রাজ্য পুলিশে বড় রদবদল, ভোটের মুখে নয়া পুলিশ সুপার পেল পূর্ব মেদিনীপুর

_

_

_

_

_

_

Related articles

অষ্টম তফসিলিতে অন্তর্ভুক্ত করেনি রাজবংশী ভাষা! মুখ্যসচিবের চিঠি দেখিয়ে কেন্দ্রকে তোপ অভিষেকের

রাজবংশী ভাষাকে অষ্টম তফসিলিতে অন্তর্ভুক্ত করার জন্য কেন্দ্র সরকারকে দেড় মাস আগে রাজ্যের মুখ্যসচিব চিঠি দিলেও তার সদুত্তর...

আজ রাতে একটা সভ্যতা ধ্বংস হবে: সময়ের মেয়াদ শেষ হওয়ার আগেই বার্তা ট্রাম্পের!

বেঁধে দেওয়ার সময়ের মেয়াদ যত এগোচ্ছে হুমকির মাত্রা তত বাড়াচ্ছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার হরমুজ প্রণালী (Strait...

মিহির সুইচ অফ বিধায়ক: নাটাবাড়িতে পরিষেবা দিয়েছে তৃণমূলই! অবৈধ ভাবে ২৭ লক্ষ নাম বাদ নিয়ে সরব অভিষেক

গত পাঁচ বছর বিজেপির যিনি বিধায়ক ছিলেন তাঁকে ২০১৯ থেকে ২০২৪ কোচবিহারের মাটিতে বিজেপির সাংসদ ছিলেন। সাংসদ সময়...

পশ্চিম এশিয়ার যুদ্ধের ছেঁকা ফের বিমান পরিবহনে: বাড়ছে এয়ার ইন্ডিয়ার ভাড়া

পশ্চিম এশিয়ার যুদ্ধের আঁচ এবার সরাসরি পড়ল সাধারণ যাত্রীর পকেটে। আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম হু হু করে বাড়তেই...