Tuesday, April 7, 2026

নবম শ্রেণির রেজিস্ট্রেশনে অন্তিম সুযোগ! ফের পোর্টাল খুলল পর্ষদ

Date:

Share post:

যে সমস্ত পড়ুয়া গত বছর নবম শ্রেণিতে পাঠরত থাকা সত্ত্বেও নির্দিষ্ট সময়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারেনি, তাদের জন্য শেষবারের মতো পোর্টাল খোলার সিদ্ধান্ত নিল মধ্যশিক্ষা পর্ষদ। বুধবার থেকেই এই প্রক্রিয়া শুরু হয়েছে। পর্ষদ স্পষ্ট জানিয়েছে, ২০২৫ শিক্ষাবর্ষের ওই পড়ুয়াদের জন্য এটাই চূড়ান্ত সুযোগ। এর পর আর কোনও ভাবেই আবেদনের সময়সীমা বাড়ানো হবে না।

পর্ষদ সূত্রে খবর, বুধবার সকাল ১১টা থেকে পর্ষদের নির্দিষ্ট অনলাইন পোর্টালটি পুনরায় চালু করা হয়েছে। আগামী ৭ মার্চ বিকেল ৪টে পর্যন্ত এই উইন্ডো খোলা থাকবে। তবে এই বর্ধিত সময়ে রেজিস্ট্রেশন করার জন্য পড়ুয়াদের নির্দিষ্ট হারে লেট ফাইন বা বিলম্ব শুল্ক জমা দিতে হবে। পর্ষদের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কারিগরি সমস্যা বা অন্য কোনও কারণে যারা আগে বাদ পড়ে গিয়েছিল, তাদের কথা মাথায় রেখেই এই বিশেষ পদক্ষেপ।

তবে এই সুযোগের সঙ্গেই স্কুল কর্তৃপক্ষকে কড়া হুঁশিয়ারি দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। নির্দেশিকায় জানানো হয়েছে, এই নির্ধারিত সময়সীমা পেরিয়ে যাওয়ার পর যদি কোনও যোগ্য পড়ুয়া রেজিস্ট্রেশন থেকে বঞ্চিত হয়, তবে তার সম্পূর্ণ দায়ভার এবং আইনত দায়বদ্ধতা সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষকেই নিতে হবে। পর্ষদ কোনও ভাবেই এর দায় স্বীকার করবে না। ফলে এই কয়েক দিনের মধ্যে যাতে সমস্ত বকেয়া আবেদন নির্ভুল ভাবে জমা পড়ে, সে বিষয়ে প্রধান শিক্ষকদের সতর্ক করা হয়েছে।

আরও পড়ুন- রাজ্যে স্থায়ী ডিজিপি নিয়োগের তোড়জোড়, নবান্নের কাছে নামের তালিকা চাইল ইউপিএসসি

_

_

_

_

_

_

_

Related articles

নিজের ‘মতলবের’ জন্য এসেছিলেন: অসমে মোদির চা-পাতা তোলার পর্দাফাঁস অসমের মহিলাদের

যেখানেই যাবেন তাঁর ছবি তোলা ও সোশ্যাল মিডিয়ায় নায়ক হিসাবে তুলে ধরে সেই ছবি ছড়িয়ে দেওয়াই যে প্রধানমন্ত্রী...

‘ওদের হাতে কমিশন, আমাদের সঙ্গে জনগণ’! রাজ্যকে বিজেপি-শূন্য করার ডাক মমতার 

রাজ্যকে বিজেপি-শূন্য করার ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নদিয়ার চাকদহে মশড়া নবপল্লি মাঠের জনসভা থেকে দলনেত্রী বললেন, এবারের...

বুথে বসবে না পোলিং এজেন্ট! সত্যতা ব্যাখ্যা কমিশনের

ভোটার তালিকার পরে নির্বাচনের বুথ নিয়ে জলঘোলা নির্বাচন কমিশনের। নির্বাচন ঘোষণার সময়ই রাজ্যে নির্বাচনী বুথ নিয়ে অনেক আয়োজনের...

১২ বছর পর নিজস্ব রাজধানী পেল অন্ধ্রপ্রদেশ, অমরাবতীই এখন সরকারি কেন্দ্র

সরকারিভাবে অন্ধ্রের রাজধানীর তকমা পেল অমরাবতী। বিভাজনের প্রায় ১২ বছর পর নিজস্ব রাজধানী পেল অন্ধ্রপ্রদেশ। রাষ্ট্রপতির সম্মতির পর...