Saturday, April 11, 2026

বাংলা ছবির আকাল, বন্ধ হল বিনোদিনী থিয়েটার-প্রিয়া সিনেমা হল!

Date:

Share post:

বাংলা ছবিকে প্রাইম টাইম শো দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল, কিন্তু বাংলা ছবিই যখন নেই তখন সিনেমা হল (Cinema hall) চালিয়ে কী হবে? ঠিক এই প্রশ্ন তুলেই প্রেক্ষাগৃহ বন্ধের সিদ্ধান্ত কলকাতার দুই বড় সিনেমা হলের মালিকের। মঙ্গলবার থেকে বন্ধ রয়েছে উত্তর কলকাতার বিনোদিনী থিয়েটার (Binodini Theatre)। একই পথে হেঁটে বুধবার থেকে বন্ধ দক্ষিণ কলকাতার প্রিয়া সিনেমা (Priya Cinema) হলও।

ফেব্রুয়ারি মাসের সেরকম বড় কোনও বাংলা ছবি মুক্তি হয়নি। এই মুহূর্তে চলছে ‘মন মানে না’ এবং ‘খাঁচা’। কিন্তু দুটি ছবি দর্শকদের মনে দাগ কাটতে পারেনি। তাই শো হাউসফুল হওয়া তো দূরের কথা এই বাংলা সিনেমা দেখার দর্শকই পাওয়া যাচ্ছে না। বিনোদিনী সিনেমাহলের মালিক জয়দীপ মুখোপাধ্যায় জানিয়েছেন শুক্রবার নতুন ছবি (বাংলা ও হিন্দি) মুক্তি পেলে তিনি সিনেমা হল খুলবেন। প্রিয়া সিনেমাহলের মালিক অরিজিৎ দত্ত (Arijit Dutta) বলেন, “বুধবার থেকে হল বন্ধ রেখেছি। শুক্রবার ‘কেরালা স্টোরি ২’ মুক্তি পাবে। তার সঙ্গে ‘মর্দানি ২’কে রাখব। সপ্তাহান্ত এ ভাবেই চলবে। সোমবার থেকে আবার প্রিয়ার (Priya Cinema hall) দরজা বন্ধ হয়ে যাবে।” এমনিতেই এখন পরীক্ষার মরশুম, তার সঙ্গে রাজ্য জুড়ে চলছে ভোটের আবহাওয়া। তাই হাইবাজেট সিনেমা মুক্তির ঝুঁকি নিতে চাননি কোনও প্রযোজক পরিচালকই। ফলে সিনেমা হলে গিয়ে দেখার মতো বাংলা ছবির দর্শক এই মুহূর্তে মিলছে না। অন্যদিকে হিন্দি ছবিকে প্রাইম টাইম না দেওয়ায় বলিউডি সিনে নির্মাতারাও এই সময়ে বাংলার হল মালিকদের পাশে নেই। এই পরিস্থিতিতে কোনভাবেই প্রেক্ষাগৃহ খুলে রাখার সম্ভব হচ্ছে না বলেই মনে করছেন সিঙ্গেল স্ক্রিনের সিনেমা হল (Cinema hall) মালিকদের একাংশ।

 

Related articles

শিল্পী-কলাকুশলীদের সুরক্ষা বিধি পর্যালোচনায় রবিতে ফের বৈঠক আর্টিস্টস ফোরামের

টলিউডের শিল্পী ও কলাকুশলীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তাবিত সুরক্ষা বিধির কাজের আপডেট ও রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday...

সফল আর্টেমিস ২ মিশন, রুদ্ধশ্বাস অভিযান শেষে পৃথিবীতে ফিরলেন চার মহাকাশচারী

সফল চন্দ্রাভিযানের (Artemis 2)শেষে পৃথিবীতে ফিরলেন চার মহাকাশচারী। শনিবার সকালে প্রশান্ত মহাসাগরে স্প্ল্যাশডাউনের পর নভোশ্চররা সুস্থ আছেন বলেই...

কোথাও জনসভা কোথাও রোড শো, শনিতে একগুচ্ছ কর্মসূচি মমতা-অভিষেকের

নির্বাচনী প্রচারে শনিবার কেশিয়াড়ি থেকে সভা শুরু করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সকাল পৌনে এগারোটা নাগাদ রামজীবন...

মথুরায় যমুনায় নৌকাডুবি: উদ্ধার ১০ দেহ

প্রায় এক দশক পরে যমুনায় নৌকাডুবির ঘটনা। শুক্রবার দুপুরে পুণ্যার্থী বোঝাই একটি নৌকা বৃন্দাবনের কাছে উল্টে (boat capsize)...