Wednesday, April 8, 2026

‘তোমাকে খুব ভালবাসি’, মাকে মেসেজ করে আত্মঘাতী তরুণী

Date:

Share post:

বিদেশে কর্মরত মাকে ‘তোমাকে খুব ভালবাসি মা’ লিখে আত্মহত্যা তরুণীর (Hyderabad Suicide Case)! মৃত তরুণীর নাম বোনু কোমালি (২১)। বুধবার তেলঙ্গানার হায়দারবাদে এক ভাড়াবাড়ি থেকে কোমালির দেহ উদ্ধার হয়েছে তাঁর দেহ (Student Suicide India)। বিজ্ঞানের এই ছাত্রী লেখাপড়ার পাশাপাশি নিয়মিত ইউটিউবের জন্য কনটেন্ট তৈরি করতেন। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, ব্যক্তিগত জীবনে টানাপড়েনের জেরে তরুণী আত্মঘাতী হয়েছেন বলে জানিয়েছেন তদন্তকারীরা। পড়াশুনার পাশাপাশি ভ্লগারও ছিলেন তরুণী।

পুলিশ সূত্রে খবর, কর্মসূত্রে কুয়েতে থাকেন কোমলির মা। সোমবার ভোরে শেষবার মাকে মেসেজ একটি পাঠান কোমলি। তাতে লেখেন,’মা, আমি তোমাকে খুব ভালোবাসি।’ এর পরেই আর ফোনে মেয়ের সাড়া না পেয়ে কোমলির এক বন্ধুর সঙ্গে যোগাযোগ করেন ইউটিউবারের মা বারালক্ষ্মী। বন্ধুরা সেই দিন দুপুরে ফ্ল্যাটে দরজার সামনে দাঁড়িয়ে ডাকাডাকি করলেও কোমলির উত্তর মেলেনি। এর পরেই পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে দরজা ভাঙলে ভিতর থেকে উদ্ধার হয় তরুণীর ঝুলন্ত দেহ। আরও পড়ুন: মায়ের মৃত্যুদিনে কুরুচিকর আক্রমণ! সোশ্যাল মিডিয়া নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ইমনের

ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েনের কারণেই আত্মঘাতী হয়েছেন কোমলি। ২৭ বছর বয়সি সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং সহকর্মী ইউটিউবার তরুণের সঙ্গে গত তিন বছর ধরে সম্পর্কে ছিলেন কোমলি। যদিও সেই সম্পর্ক এক সময় ভেঙে যায়। মাস ছয়েক আগেও আত্মঘাতী হওয়ার চেষ্টা করেছিলেন তরুণী। পুলিশ দেহ ময়নাতদন্তে পাঠিয়ে তদন্ত শুরু করেছে। রহস্যমৃত্যুর অন্য কারণ আছে কিনা জানতে তরুণীর ফোন খতিয়ে দেখছে পুলিশ।

Related articles

জ্ঞানেশ সাক্ষাতে তৃণমূল সাংসদদের সঙ্গে দুর্ব্যবহার! ডেরেকদের “Get Lost” বললেন কমিশনার

ভোটার তালিকা (Voter list) থেকে নাম বাদ দেওয়ার বিরোধিতায় দিল্লিতে নির্বাচন কমিশনের সদর দফতরে জ্ঞানেশ কুমারের (Gyanesh Kumar)...

বিজেপির নারী সুরক্ষার কী নমুনা! জীবন্ত পুঁতে দেওয়া হয় মহিলাদের, বিশ্বাস করবেন না মোদি-শাহদের

বিজেপি (BJP) নাকি দেবে নারী সুরক্ষা! প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এসে গদগদ হয়ে মহিলা সুরক্ষার কথা বলে গিয়েছেন। কোন...

আমরাই সরকার গড়ব, মনোনয়ন জমা দিয়ে আত্মবিশ্বাসী মমতা

ভবানীপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী হিসেবে বুধবার সকাল সাড়ে দশটা নাগাদ কালীঘাট থেকে বর্ণাঢ্য মিছিল করে আলিপুর সার্ভে...

কালীঘাট থেকে সার্ভে বিল্ডিংয়ের রাস্তায় জন- উন্মাদনা, মনোনয়ন জমা দিলেন মমতা 

ভবানীপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী হিসেবে আলিপুরের সার্ভে বিল্ডিংয়ে (Survey Building Alipore) মনোনয়ন জমা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।...