Tuesday, June 9, 2026

আম্বানিদের ‘ঘরেই’ প্রাক বিবাহ অনুষ্ঠান, অর্জুনের বিশেষ দিনে আবেগপ্রবণ শচীন

Date:

Share post:

বসন্তের শুরুতেই বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন অর্জুন তেন্ডুলকর(Arjun Tendulkar)। আগামী ৫ মার্চ দীর্ঘদিনের বান্ধবী সানিয়া চান্দ্রোর সঙ্গে জীবনের ২২ গজে দ্বিতীয় ইনিংস শুরু করছেন শচীন পুত্র। তার আগে জামনগরে প্রাক বিবাহ আসরে উপস্থিত ছিলেন শচীন(Sachin Tendulkar), অঞ্জলি এবং আম্বানি পরিবারের সদস্যরা। পুত্রের জীবনে বিশেষ এই দিনে আবেগপ্রবণ হয়ে পড়লেন মাস্টার ব্লাস্টার।

মুম্বই ইন্ডিয়ান্সের পক্ষ থেকে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে সেখানে একঝলকে তুলে ধরা হয়েছে প্রাক বিবাহ অনুষ্ঠানের বিশেষ কিছু মুহূর্ত। শচীনের পুত্রবধূ সানিয়ে একজন সফল উদ্যোক্তা এবং মুম্বইয়ের বিশিষ্ট ব্যবসায়ী পরিবারের সদস্য়। জানা গিয়েছে, তিনি দীর্ঘদিন ধরেই তেন্ডুলকর পরিবারের ঘনিষ্ঠ মহলের অংশ ছিলেন। অর্জুন ও সানিয়াকে শচীন অঞ্জলি সহ আর্শীবাদ করেন মুকেশ আম্বানি, নীতা আম্বানিরা।

আবেগপ্রবণ শচীনকে(Sachin Tendulkar) বলতে শোনা যায়, “অর্জুন যখন একটি মেয়েকে আমার সঙ্গে দেখা করতে বাড়িতে নিয়ে আসে, তখন বুঝতে পারি আমাদের ছেলে বড় হয়ে গিয়েছে। অর্জুন ও সানিয়া একে অপরকে খুব ভালোবাসে। তোমার জন্য গর্বিত অর্জুন। তুমি এমন একজনকে খুঁজে পেয়েছ যে তোমাকে ততটাই ভালোবাসে, যতটা তুমি তাকে ভালোবাসো।”

নীতা আম্বানি বলেন, “আমরা সবাই এখানে একত্রিত হয়েছি। এটা সেই জায়গা, যেখানে অনন্ত ও রাধিকার ভালোবাসা পূর্ণতা পেয়েছিল। শচীন ও অর্জুন, তোমরা সব সময় আমাদের পরিবারের মতোই ছিলে।আমি অর্জুনকে বড় হতে দেখেছি।”

২০২৫ সালের অগস্ট মাসে অর্জুন ও সানিয়ার বাগদান সম্পন্ন হয়। জানা গিয়েছে, বিয়ের অনুষ্ঠানে দেশের সব মহলের সেরা ব্যক্তিত্বদের দেখা যাবে। সচিন আমন্ত্রণ জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী সহ একাধিক বিশিষ্ট মানুষদের। ক্রিকেটের ময়দানে অর্জুন নিজের আলাদা পরিচয়ও তৈরি করেছেন। বাঁ হাতি পেসার ও লোয়ার-অর্ডার ব্যাটার হিসেবে তিনি ইতিমধ্য়েই ঘরোয়া ক্রিকেটে নজর কেড়েছেন।

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...