Wednesday, April 8, 2026

অভিমান! প্রসেনজিৎ, শুভশ্রী, যিশুর ‘ত্রিকোণ প্রেমে’র যাত্রা শুরু

Date:

Share post:

টলিপাড়ায় গুঞ্জন ছিলই যিশু সেনগুপ্তের প্রযোজনায় জুটি বাঁধতে চলেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়। এবার প্রকাশ্যে এল ছবির পুরো নাম এবং বাকি কলাকুশলী। যিশু ও সৌরভের প্রযোজনা সংস্থা ‘হোয়াই সো সিরিয়াস’ প্রযোজিত এই ছবির নাম ‘অভিমান’। ২৬ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে শুরু হল এই সিনেমার যাত্রা। ছবির শুভ মহরত অনুষ্ঠানে এদিন প্রসেনজিৎ এবং শুভশ্রী ছাড়া উপস্থিত ছিলেন পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত, অনন্যা বন্দ্যোপাধ্যায়, শ্রীজাত বন্দোপাধ্যায়, শ্রীজিৎ মুখোপাধ্যায়, কাঞ্চন মল্লিক ও অরেক প্রযোজক সৌরভ দাস। জানা গিয়েছে, এই ছবিতে প্রসেনজিৎ অভিনীত চরিত্রের নাম ঋষি চ্যাটার্জী এবং যিশুর চরিত্রের নাম আকাশ চ্যাটার্জী।

এদিনের অনুষ্ঠান ছিল অন্য আমেজের। সকলেই সাদা পোশাকে অনুষ্ঠানে এসেছিলেন। যিশু এবং প্রসেনজিৎ সাদা রঙের কুর্তা পরেছিলেন। শুভশ্রী পরেছিলেন একটি সাদা চুড়িদার, সঙ্গে লাল রঙের একটি চোকার। হাতে ছিল স্লেট যেটাতে বড় বড় করে লেখা ‘অভিমান’। নিজের সোশ্যাল হ্যান্ডেলে ছবি পোস্ট করে প্রসেনজিৎ (Prasenjit Chatterjee) লেখেন, ‘আমাদের অভিমানের শুভ মহরৎ’। বুধবারও তিনি একটি ছবি পোস্ট করেছিলেন যেখানে স্লেটে লেখা ছিল ‘অ’। শুভশ্রী (Subhasree Ganguly) পোস্ট করেছিলেন যেখানে লেখা ছিল ‘মা’, যিশু (JIsshu Sengupta) যে স্লেটটি ধরেছিলেন সেখানে লেখা ছিল ‘ভি’। এই ছবি দেখেই অনেক সিনেপ্রেমীরা আন্দাজ করে ফেলেছিলেন ছবির নাম হতে চলেছে ‘অভিমান’ (Abhhiman)।

উল্লেখ্য, ছবির পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত। ‘গৃহপ্রবেশ’ এর পর আরও একবার শুভশ্রী ইন্দ্রদীপ দাশগুপ্তের পরিচালনায় কাজ করতে চলেছেন। প্রযোজনা ছাড়াও এই ছবিতে অভিনয় করবেন যিশু সেনগুপ্ত। ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে ছবির মোশন পোস্টারও। একটি হলের মধ্যে রাখা সারিসারি চেয়ারের মধ্যে একটি চেয়ারে রাখা আছে গিটার, আরেকটিতে রাখা আছে ফুল এবং পাশে রাখা আছে একটি ব্যাগ। সবমিলিয়ে এই ছবি নিয়ে দর্শককূলে উত্তেজনা যে তুঙ্গে সেই বিষয়ে সন্দেহের অবকাশ নেই।

Related articles

ইমপিচমেন্ট বিজ্ঞপ্তি খারিজ গণতন্ত্রের উপরই প্রশ্ন: জ্ঞানেশ-ইস্যুতে একজোট I.N.D.I.A.

সংসদের দুই কক্ষে যে প্রক্রিয়ায় খারিজ করে দেওয়া হয়েছে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের (CEC Gyanesh Kumar) বিরুদ্ধে...

ভোটার তালিকায় কোপ: বাংলাজুড়ে নাগরিকত্ব লুঠের নীল নকশা রুখতে সরব গণমঞ্চ 

গণতান্ত্রিক লড়াইয়ে হার নিশ্চিত জেনেই কি এখন ভোটার তালিকায় কারচুপি করে জিততে চাইছে বিজেপি? বুধবার কনস্টিটিউশন ক্লাবে সাংবাদিক...

বঙ্গে দ্বিতীয় দফার নির্বাচন: তারকা প্রচারক তালিকা প্রকাশ তৃণমূলের

দ্বিতীয় দফার ৪০ জন তারকা প্রচারকদের (star campaigner) নামের তালিকা প্রকাশ করল দল। চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের...

বদমেজাজি জ্ঞানেশ! বৈঠকে বাদানুবাদ, ‘অপমান’ পর্যবেক্ষককে

জনপ্রতিনিধি থেকে সরকারি আধিকারিকদের প্রতি ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের আচরণ কতটা খারাপ তা স্পষ্ট করে দিয়েছিলেন...