Tuesday, June 9, 2026

জমি সংক্রান্ত বিবাদ নিয়ে ধুন্ধুমার শিলিগুড়ি

Date:

Share post:

শিলিগুড়িতে (Siliguri Land Dispute) জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে এক গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগ, ওই বিবাদে এক অন্তঃসত্ত্বা আদিবাসী মহিলাকে মারধর করা হয়। মারার ফলে মৃত্যু হয় গর্ভস্থের । অভিযুক্তদের একজন সিভিক ভলান্টিয়ার বলে জানা গিয়েছে।

এই ঘটনার প্রতিবাদে বেশ কয়েকদিন ধরে আন্দোলন চালাচ্ছে আদিবাসী সম্প্রদায়ের মানুষজন। তবে বৃহস্পতিবার শিলিগুড়ি থেকে উত্তরকন্যা (Uttarkonna) অভিযানের ডাক দেন আদিবাসী সম্প্রদায়ের মানুষ।অভিযানের খবর আগে থেকেই পুলিশের (Police) কাছে ছিল। তাই পরিস্থিতি সামাল দিতে আগাম প্রস্তুতি নেয় পুলিশ প্রশাসন। আরও পড়ুন: HIV আক্রান্তের শিশুপুত্রকে স্কুল থেকে তাড়ালেন অঙ্গনওয়াড়ি কর্মী

পুলিশ একাধিক ব্যারিকেড বসিয়ে রাস্তা বন্ধ করে দেয়। তবে বিক্ষোভকারীরা সেই ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করেন। এতে পুলিশের সঙ্গে তাঁদের ধস্তাধস্তি শুরু হয়। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। অবস্থা নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার গ্যাসের শেল ফাটায় এবং জলকামান ব্যবহার করে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৩ ডিসেম্বর জমি নিয়ে দুই পক্ষের মধ্যে গোলমাল হয়। সেই সময়েই অন্তঃসত্ত্বা (Pregnant) মহিলাকে মারধরের অভিযোগ ওঠে। ওই ঘটনায় মোট পাঁচজন জড়িত ছিলেন বলে অভিযোগ। তাঁদের মধ্যে সিভিক ভলান্টিয়ার মহম্মদ কাদেরকে ৯ জানুয়ারি গ্রেফতার করা হয়েছে। বাকি চারজন এখনও পলাতক। ২৬ ফেব্রুয়ারি অভিযুক্তদের কঠোর শাস্তির দাবিতে এই উত্তরকন্যা অভিযান কর্মসূচি নেওয়া হয়। পরিস্থিতির উপর কড়া নজর রেখেছে পুলিশ প্রশাসন।

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...