Friday, April 10, 2026

আফগানিস্তানের বিরুদ্ধে ‘যুদ্ধ’ ঘোষণা পাকিস্তানের! পাল্টা হামলায় মৃত্যু ৫৫ পাক সেনার

Date:

Share post:

আফগানিস্তানের (Afghanistan) বিরুদ্ধে এবার সরাসরি যুদ্ধ ঘোষণা করলো পাকিস্তান (Pakistan)। বৃহস্পতিবার রাত এবং শুক্রবার ভোররাতের দিকে কাবুল ও ইসলামাবাদের হামলা-পাল্টা হামলা শুরু হয়। এর মধ্যেই পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাওয়াজা আসিফ সোশ্যাল মিডিয়াতে ঘোষণা করেছেন, ‘আমাদের ধৈর্যের সব সীমা পেরিয়ে গিয়েছে। এখন আমাদের আর তোমাদের মধ্যে সরাসরি যুদ্ধ হবে।’ অন্য দিকে আফগানিস্তানের তালিবান সরকারের তরফ থেকেও পাল্টা ‘কড়া জবাব’ দেওয়ার কথা জানানো হয়েছে। ইতিমধ্যেই এই জবাবি হামলাতে ৫৫ জন পাক জওয়ানের মৃত্যু হয়েছে বলে দাবি করেছে। তবে এই পরিসংখ্যান মানতে রাজি নয় ইসলামাবাদ। পাকিস্তানের তরফ থেকে দাবি কড়া হয়েছে, দু’জন পাক সেনার মৃত্যু হয়েছে। অন্যদিকে মারা গিয়েছেন ৩৬ জন আফগান সেনা। আরও পড়ুন: বডি শেমিংয়ের শিকার শ্রাবন্তী, এবার আইনি পথে অভিনেত্রী!

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সমাজ মাধ্যমে জানিয়েছেন, “যে কোনও আগ্রাসী বাসনাকে ধ্বংস করতে সক্ষম আমাদের সামরিক বাহিনী।” ইতিমধ্যেই আফগানিস্তানের বিরুদ্ধে সামরিক অভিযান ‘অপারেশন ঘাজাব লিল হক’ শুরু করেছে। পাকিস্তানের তরফে দাবি করা হয়েছে, আফগানিস্তানের তরফেই প্রথম হামলা চালানো হয়েছে। অন্যদিকে, তালিবান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ সমাজমাধ্যমে একটি পোস্ট করে লিখেছেন, “ভীরু পাক সেনা কাবুল, কন্দহর, পাকটিকার কিছু এলাকায় বিমানহানা চালিয়েছে।” তার উত্তর দিতেই পাল্টা হামলা চালিয়েছে তালিবান।

শুক্রবার ভোরে আফগানিস্তানের রাজধানী কাবুলে বিস্ফোরণ হয়েছে। তালিবানের তরফ থেকে অভিযোগ করা হয়েছে, ডুরান্ড লাইন (পাক-আফগান আন্তর্জাতিক সীমান্ত) বরাবর ইসলামাবাদ হামলা চালাচ্ছে। পাল্টা হামলায় মাত্র চার ঘণ্টার মধ্যে আফগান সেনা সীমান্তবর্তী পাক সেনাঘাঁটি এবং ১৯টি সেনাচৌকি ধ্বংস করেছে বলে দাবি করেছে তালিবান সরকার। আফগানিস্তানের জাতীয় প্রতিরক্ষা দফতর জানিয়েছে, পাল্টা হানায় ৫৫ জন পাক সেনার মৃত্যু হয়েছে। বেশ কয়েক জন পাক সেনাকে জীবিত বন্দি করা হয়েছে বলেও দাবি করা হয়েছে।

Related articles

সাউথ সিটির পর এবার ডায়মন্ড প্লাজা, কলকাতার আরও এক মল কিনল ব্ল্যাকস্টোন

দক্ষিণ কলকাতার সাউথ সিটি মলের পর এবার উত্তর শহরতলির ডায়মন্ড প্লাজা। কলকাতার আরও এক জনপ্রিয় মলের মালিকানা বদল...

ভোটের কাজে নিষেধাজ্ঞা! একযোগে ১০০ পুলিশ আধিকারিককে বদলি রাজ্যের

বিধানসভা নির্বাচনের মুখে বড়সড় রদবদল ঘটানো হলো রাজ্য পুলিশে। একযোগে ১০০ জন পুলিশ আধিকারিককে বদলি করল নবান্ন। যার...

IPL: মালিকের শহরে রুদ্ধশ্বাস জয় পন্থদের, হতশ্রী বোলিংয়ে হার কেকেআরের

আইপিএলে (IPL) হারের ধারা অব্যাহত কেকেআরের(KKR)। ইডেনে নাইটদের বিরুদ্ধে ৩ উইকেটে জয় লখনউয়ের(LSG)। ইডেনে টসে হেরে প্রথমে ব্যাট করতে...

বড়সড় ছাঁটাই! ভোটার তালিকা থেকে নাম বাদ গেল প্রায় ২৭ লক্ষ মানুষের

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ার শেষে বিধানসভা ভিত্তিক বাদ পড়া ভোটারদের তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। কমিশনের...