Friday, April 10, 2026

বডি শেমিংয়ের শিকার শ্রাবন্তী, এবার আইনি পথে অভিনেত্রী!

Date:

Share post:

আলোর ঝলকানির পাশাপাশি যে তীব্র কটাক্ষও লুকিয়ে থাকে, তারই তিক্ত অভিজ্ঞতার মুখে পড়লেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee)। সোশ্যাল মিডিয়ায় চেহারার গড়ন নিয়ে লাগাতার নোংরা কটূক্তির জেরে শুক্রবার শেষ পর্যন্ত কলকাতা পুলিশের (Kolkata Police) দ্বারস্থ হলেন নায়িকা।সম্প্রতি একটি অনুষ্ঠানে জনপ্রিয় হিন্দি গানে নেচেছিলেন শ্রাবন্তী। আর তারপর থেকেই লাগাতার কুরুচিকর মন্তব্য এবং কটাক্ষ। টলি অভিনেত্রীর কথায়, শিল্পীরা অনেক সময়ই সহজ নিশানা হয়ে যান। তবে বিষয়টা শুধু তারকা-পরিচয়ের নয়—একজন সাধারণ মানুষ হিসেবেও দিনের পর দিন কুরুচিকর মন্তব্য সহ্য করা কঠিন। তাঁর দাবি, চেহারা নিয়ে যে সমালোচনা চলছে, তার পেছনের কারণ না জেনেই অনেকেই নেতিবাচক মন্তব্য করছেন। শুধু পুরুষ নন, মহিলাদের একাংশও এই কটাক্ষে সামিল বলেই জানান তিনি। আরও পড়ুন: আমি সৎ: আবগারি দুর্নীতি মামলায় ক্লিনচিট পেয়ে চোখে জল কেজরির

কিছুদিন আগেই ‘ঠাকুমার ঝুলি’ নামের একটি ওয়েব সিরিজ়ের শুটিং শেষ করেছেন শ্রাবন্তী। সেখানে তাঁকে ঠাকুরমার চরিত্রে দেখা যাবে। চরিত্রের বিশ্বাসযোগ্যতা ফুটিয়ে তুলতে প্রায় ১০ কেজি ওজন বাড়িয়েছিলেন তিনি। অভিনেত্রীর কথায়, ঠাকুরমার চরিত্রে অভিনয় করতে গেলে শারীরিক গড়নেও পরিবর্তন আনা জরুরি—ছিপছিপে নায়িকা-সুলভ চেহারায় সেই চরিত্র মানানসই হতো না। তিনি জানান, চরিত্রের প্রয়োজনে হলেও ওজন নিয়ে কোনও রকম কুমন্তব্য শুনতে নারাজ নায়িকা।

শুটিং পর্ব শেষ হয়েছে। এখন আবার নিয়মিত শরীরচর্চায় ফিরেছেন অভিনেত্রী। তবে তার আগেই সোশাল মিডিয়ায় কুমন্তব্যের শিকার হতেই পুলিশের দ্বারস্থ হন অভিনেত্রী।চেহারা নিয়ে ধারাবাহিক কটূক্তির বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিলেন তিনি। শুক্রবার কলকাতা পুলিশের সাইবার ক্রাইম শাখায় ই-মেলের মাধ্যমে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছেন তিনি। লালবাজার সূত্রে খবর, অভিনেত্রীর অভিযোগপত্রটি তারা হাতে পেয়েছেন এবং খতিয়ে দেখছেন।

Related articles

সাউথ সিটির পর এবার ডায়মন্ড প্লাজা, কলকাতার আরও এক মল কিনল ব্ল্যাকস্টোন

দক্ষিণ কলকাতার সাউথ সিটি মলের পর এবার উত্তর শহরতলির ডায়মন্ড প্লাজা। কলকাতার আরও এক জনপ্রিয় মলের মালিকানা বদল...

ভোটের কাজে নিষেধাজ্ঞা! একযোগে ১০০ পুলিশ আধিকারিককে বদলি রাজ্যের

বিধানসভা নির্বাচনের মুখে বড়সড় রদবদল ঘটানো হলো রাজ্য পুলিশে। একযোগে ১০০ জন পুলিশ আধিকারিককে বদলি করল নবান্ন। যার...

IPL: মালিকের শহরে রুদ্ধশ্বাস জয় পন্থদের, হতশ্রী বোলিংয়ে হার কেকেআরের

আইপিএলে (IPL) হারের ধারা অব্যাহত কেকেআরের(KKR)। ইডেনে নাইটদের বিরুদ্ধে ৩ উইকেটে জয় লখনউয়ের(LSG)। ইডেনে টসে হেরে প্রথমে ব্যাট করতে...

বড়সড় ছাঁটাই! ভোটার তালিকা থেকে নাম বাদ গেল প্রায় ২৭ লক্ষ মানুষের

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ার শেষে বিধানসভা ভিত্তিক বাদ পড়া ভোটারদের তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। কমিশনের...