Thursday, April 9, 2026

তৃণমূলের মহিলা ব্রিগেটের জোড়া কর্মসূচি: ‘বসন্ত আজ বঙ্গে’ ও ‘লক্ষ ঘরে লক্ষ্মীরা’

Date:

Share post:

মহিলাদের নিয়ে জোড়া কর্মসূচি ঘোষণা করল তৃণমূল (TMC)। শুক্রবার, ‘বসন্ত আজ বঙ্গে, মহিলাদের সঙ্গে’ ও ‘লক্ষ ঘরে লক্ষ্মীরা’ এই দুটি নয়া কর্মসূচি ঘোষণা করা হয়। এই পর্বে প্রতিটি বাড়ি বাড়ি-বুথে হবে জোরদার জনসংযোগ।

‘বসন্ত আজ বঙ্গে, মহিলাদের সঙ্গে’- এই নাম দিয়ে শুরু হচ্ছে তৃণমূলের নয়া কর্মসূচি। এই পর্বে প্রতিটি বাড়ি বাড়ি-বুথে হবে জোরদার জনসংযোগ। এই কর্মসূচির মাধ্যমে মহিলাদের জন্য রাজ্য সরকার বিগত ১৫ বছরে যে সমস্ত প্রকল্প বাস্তবায়িত করেছে তা নিয়ে আরও একবার প্রচারের আঙিনায় যাচ্ছে তৃণমূল (TMC)। এই কর্মসূচিতে লক্ষ্মীর ভাণ্ডার থেকে যুবসাথী, স্বাস্থ্যসাথী, কৃষকবন্ধু, মহিলাদের নানা সামাজিক প্রকল্প নিয়ে হবে প্রচার। এরই সঙ্গে আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে ৭ মার্চ কলকাতায় পদযাত্রাও করবে তৃণমূল মহিলা কংগ্রেস।

৮ মার্চ, আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে দু’দিনের বিশেষ কর্মসূচি নিয়েছে তৃণমূল কংগ্রেস। ৭ মার্চ রাজ্যের বিভিন্ন জেলা সদরে মিছিল সংগঠিত করা হবে। ‘ন্যায়, সম্মান সঙ্গে শান্তি, তার সঙ্গে আশা, নারী ক্ষমতায়নে দিদিই ভরসা।’ থাকবে এই ব্যানার। এরই সঙ্গে কলকাতায় সুবোধ মল্লিক স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত পদযাত্রার পরিকল্পনা রয়েছে। ৮ মার্চ ‘লক্ষ ঘরে লক্ষ্মীরা’ কর্মসূচি নিয়ে বাড়ি বাড়ি পৌঁছে যাবেন তৃণমূল মহিলা কংগ্রেস-এর কর্মীরা।

মার্চ মাসের ৩ তারিখ দোল পূর্ণিমার দিন বাড়ি বাড়ি গিয়ে আবির খেলে জনসংযোগ কর্মসূচি পালন করা হবে। উৎসবের আবহে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপনই এই উদ্যোগের মূল লক্ষ্য। ৪ মার্চ হোলির দিন জেলায় জেলায় রক্তদান শিবিরের আয়োজন করা হবে। উৎসবের আনন্দের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার বার্তা দিতেই এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এছাড়াও, পরবর্তী পর্যায়ে মহিলাদের উন্নয়নকে কেন্দ্র করে বিশেষ প্রচারাভিযান চালানো হবে। রাজ্য সরকারের বিভিন্ন সামাজিক প্রকল্পের মাধ্যমে মহিলারা কী কী সুবিধা পাচ্ছেন, সেই বিষয়গুলি তুলে ধরে প্রচার চালানো হবে বলে জানা গিয়েছে।

নারী দিবসকে সামনে রেখে যে কর্মসূচি হবে তার  প্রথম দিন ৩,৩৫৪টি অঞ্চলের মধ্যে প্রতিটি অঞ্চলের ২০টি বাড়ি এবং ১২৮টি পুরসভার ২,৯৯৭টি ওয়ার্ডের মধ্যে প্রতিটি ওয়ার্ডে ১০টি বাড়িতে পৌঁছানোর লক্ষ্য রাখা হয়েছে। এই অভিযানের মূল উদ্দেশ্য হচ্ছে মহিলাদের জন্য রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের বিষয়ে জানানো। পরিকল্পনায় রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, স্বাস্থ্যসাথী-সহ অন্যান্য প্রকল্পের সুবিধা ও তথ্য জনগণের কাছে তুলে ধরা। সংগঠনের সভানেত্রী মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacherya) বলেন, এটা এমন নয় নির্বাচনকে কেন্দ্র করে করা হচ্ছে। অনেকে বলছে ভোটের আগে লক্ষ্মীর ভাণ্ডার বাড়ানো হয়েছে। কিন্তু বিষয়টি তা নয়। মানুষের কথা ভেবে এই সিদ্ধান্ত। নারীর ক্ষমতায়ন নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) প্রচেষ্টা সাধারণ মানুষের কাছে তুলে ধরার জন্যই এই কর্মসূচি।

Related articles

মাছ উৎপাদনে সাবলম্বী বাংলা: ‘আমোদি-প্রমোদিবাবুদের’ ধুয়ে দিয়ে জানালেন তৃণমূল সুপ্রিমো

মাছে-ভাতে বাঙালির পাতে নজর গেরুয়া শিবিরের। আমিষ খাওয়া নিয়ে বেশিরভাগ বাঙালিকে তীব্র কটাক্ষ করা বিজেপির (BJP) ভোলবদল। কারণ,...

IPL:কেকেআর ম্যাচের আগে প্রকাশ্যে পন্থের গুণ, জানুন আবহাওয়ার আপডেট

লক্ষ্মীবারের বৃষ্টি ভেজা সন্ধ্যায় ইডেনে বঙ্গ-ভঙ্গ। কেকেআর (KKR) খেলতে নামছে কলকাতার শিল্পপতির দল লখনউ সুপার জায়ান্টাসের(LSG) বিরুদ্ধে। কলকাতার...

IPL: নায়ক হওয়ার দিনেই খলনায়ক, দিল্লি সাজঘরেও একা হয়ে গেলেন মিলার!

হিরো হওয়ার ম্য়াচে ট্রাজিক ডেভিড মিলার(David Miller)। বুধবার রাতে গুজরাট টাইটান্সের (Gujarat Titans) বিরুদ্ধে জয়ের দুয়ারে গিয়েও ১...

১০০০ কোটির কেলেঙ্কারি হুমায়ুনের, জড়িত প্রধানমন্ত্রীর দফতরও! ফাঁস করল তৃণমূল

ফাঁস হয়ে গেল বিজেপির সঙ্গে হুমায়ুন কবীরের (Humayun Kabir) আঁতাত। ভিডিও প্রকাশ করে বাংলার নির্বাচনে কেন্দ্রের বড় ষড়যন্ত্রের...