Friday, February 27, 2026

গলদঘর্ম দশা দক্ষিণবঙ্গে, ফেব্রুয়ারির শেষে উত্তরে বৃষ্টির পূর্বাভাস 

Date:

Share post:

সকাল থেকে তীব্র গরম, বেলা বাড়তেই ভূমিকম্পের আতঙ্কে জেরবার দক্ষিণবঙ্গ (South Bengal) । এর মাঝেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department)। যদিও তাতে তাপমাত্রার বড় পরিবর্তনের সম্ভাবনা নেই। শুক্রবার রাতের দিকে এবং শনিবার সকাল নাগাদ উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আগামী কয়েক দিন বাংলা জুড়ে ভোর বেলায় ও সন্ধ্যার পরে হালকা শীতের আমেজ বজায় থাকবে।

আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী সাতদিন রাজ্যজুড়েই শুষ্ক আবহাওয়া থাকবে। দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস নেই। পাহাড়ের তিন জেলায় রবিবার পর্যন্ত ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি চলবে। হাওয়া অফিসের (Weather Department) কথা অনুযায়ী, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকার নিম্নচাপ ঘূর্ণাবর্তে পরিণত হয়েছে। পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে জম্মু-কাশ্মীর সংলগ্ন এলাকায়। মার্চের শুরু থেকেই বাড়বে তাপমাত্রা। এক ধাক্কায় ৪ ডিগ্রি উষ্ণতা বৃদ্ধির সম্ভাবনা।

 

spot_img

Related articles

শিশুকন্যাকে কটূক্তি! ট্রোল করা নেট নাগরিকদের কড়া ভাষায় শিষ্টাচার-শালীনতার পাঠ পড়ালেন সম্রাজ্ঞী

নিজেদের পোস্ট নিয়ে কটাক্ষর পরে এবার স্যোশাল মিডিয়ায় নিকটজনের ছবি পোস্ট করেও ট্রোলের শিকার হচ্ছেন সেলেবরা। এর জেরে...

আফগানিস্তানের বিরুদ্ধে ‘যুদ্ধ’ ঘোষণা পাকিস্তানের! পাল্টা হামলায় মৃত্যু ৫৫ পাক সেনার

আফগানিস্তানের (Afghanistan) বিরুদ্ধে এবার সরাসরি যুদ্ধ ঘোষণা করলো পাকিস্তান (Pakistan)। বৃহস্পতিবার রাত এবং শুক্রবার ভোররাতের দিকে কাবুল ও...

বডি শেমিংয়ের শিকার শ্রাবন্তী, এবার আইনি পথে অভিনেত্রী!

আলোর ঝলকানির পাশাপাশি যে তীব্র কটাক্ষও লুকিয়ে থাকে, তারই তিক্ত অভিজ্ঞতার মুখে পড়লেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়...

আইএসএলের মিনি ডার্বি, দুর্বল মহমেডানের বিরুদ্ধেও সতর্ক লোবেরা

শনিবার আইএসএলের(ISL) মিনি ডার্বি। মোহনবাগান(Mohun bagan) মুখোমুখি হবে মহমেডানের(Mohamedan)। সাদা কালো ব্রিগেডের সঙ্গে মোহনবাগান বা ইস্টবেঙ্গলের মধ্যে ম্যাচে...