Saturday, March 21, 2026

পালাও! পাল্টা হামলা শুরু ইরানের: চার দেশে বিস্ফোরণের শব্দ

Date:

Share post:

পশ্চিম এশিয়ায় আর এক তরফা হামলা নয়। এবার পাল্টা প্রত্যাঘাত শুরু করল ইরান। তারা ইজরায়েলকেই শুধু নিজের নিশানা বানালো না। অন্তত চার দেশে ইরানের (Iran) ক্ষেপনাস্ত্র হানা পশ্চিম এশিয়ার চার দেশে। সেই সঙ্গে তেল আভিভের মানুষকে সতর্ক করা হল দেশ ছেড়ে পালানোর জন্য। ইরানের রাজবংশের তরফে রেজা পহেলভিও ডোনাল্ড ট্রাম্পকে (Donald Trump) সতর্ক করলেন পরবর্তী প্রত্যাঘাত সহ্য করার জন্য। আর ইরানের প্রত্যাঘাতের সঙ্গে পশ্চিম এশিয়ার বাহরিন (Bahrain), ইউনাইটেড আরব এমিরেটস (UAE), সৌদি আরব (Saudi Arab), সিরিয়া (Syria), কাতার (Qatar) প্রভৃতি দেশে মার্কিন সেনাঘাঁটি লক্ষ্য করে শুরু হল ইরানি ক্ষেপনাস্ত্র হামলা। এরপরেই বিশ্বের একাধিক বড় উড়ান সংস্থা পশ্চিম এশিয়ার দেশগুলিতে বিমান পরিষেবা বন্ধের ঘোষণা করল।

মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) ইরানের উপর হামলার ঘটনা নিয়ে বার্তা দেওয়ার পরই প্রত্যাঘাতের প্রক্রিয়া শুরু করে ইরান (Iran)। বাহরিনে প্রথম মার্কিন সেনা ঘাঁটি (USA Army base) লক্ষ্য করে একাধিক বিস্ফোরণের খবর পাওয়া যায়। মার্কিন নৌসেনার ঘাঁটি এলাকাতেই হামলা চালানো হয়। ইরান সেনাবাহিনীর তরফ থেকে হামলা নিয়ে সতর্ক করা হয়। ইজরায়েলের বাসিন্দাদের পালানোর সতর্কতা জারি করা হয়। এরপরই ইজরায়েলের একাধিক শহরের উপরও কালো ধোঁয়ার আস্তরণ দেখা যায়। প্রশাসন দাবি করে, সেগুলি ইরানের হামলার কারণে।

অন্যদিকে ইরানের তরফে সতর্ক করা হয় পশ্চিম এশিয়ার একাধিক দেশকে। আবু ধাবি (Abu Dhabi) ও দুবাই (Dubai) ছেড়ে পালানোর পরামর্শ দেওয়া হয় শনিবারই। পরিস্থিতি গোটা পশ্চিম এশিয়া জুড়ে খারাপ হতে শুরু করতেই ভারতের বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া (Air India) ও ইন্ডিগো-র (Indigo) তরফ থেকে পশ্চিম এশিয়ার দেশগুলিতে উড়ান বাতিলের ঘোষণা করা হয়। সময়ের সঙ্গে সঙ্গে পশ্চিম এশিয়ার একাধিক দেশ – ইরান, ইরাক, কুয়েত, বাহরিন, কাতার, ইউএই, সিরিয়া নিজেদের আকাশপথ সাধারণ যাতায়াতের জন্য বন্ধ (air space closed) ঘোষণা কর।

আরও  পড়ুন : ইরানে হামলা চালিয়েছে আমেরিকাই: ঘোষণা করে দিলেন ট্রাম্প

শনিবার সকালে তেহরানে একের পর এক হামলার জেরে শহর ছাড়তে শুরু করেছিলেন ইরানীরা। কিন্তু সেই আঁচ যে বাহরিন বা ইউএই-তে পড়তে পারে শনিবার সকালে আন্দাজ করতে পারেনি পশ্চিম এশিয়ার এই দেশগুলি। ফলে আবু ধাবি বা রামাল্লার (Ramallah) মতো শহরে একের পর এক ক্ষেপনাস্ত্র হামলা শুরু হতেই আতঙ্ক শুরু হয়ে যায় শহরগুলিতে। মানুষ নিত্য প্রয়োজনীয় কাজ ছেড়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে পালানোর চেষ্টা শুরু করে।

Related articles

আজকের রাশিফল ২০২৬: মেষ থেকে মীন – কার আর্থিক উন্নতি, কার কর্মক্ষেত্রে সমস্যা?

কর্মজীবন, অর্থভাগ্য, স্বাস্থ্য ও সম্পর্ক—সব দিকেই গ্রহ-নক্ষত্র দিচ্ছে গুরুত্বপূর্ণ ইঙ্গিত। চলুন, একটু ভিন্ন ঢঙে দেখে নেওয়া যাক আজকের...

ঈদের শুভেচ্ছা রেড রোডে: উপস্থিত থাকবেন মমতা, অভিষেক

সম্প্রীতির বাংলায় প্রতিটি উৎসব ধর্ম, জাতি, বর্ণের ভেদ ভুলে একসঙ্গে পালনই রীতি। সব ধর্ম, বর্ণের উৎসব গোটা বাংলায়...

শরীরে ভয়াবহ আঘাত: আরজিকরে লিফটে আটকে মৃত্যুতে লিফটম্যানকে আটক করে তদন্ত

লিফটের ভিতর ঢুকে গিয়ে কিভাবে মৃত্যু হল দমদমের অরূপ বন্দ্যোপাধ্যায়ের? ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে অনেক প্রশ্নের উত্তর মিলবে,...

২৯৪ প্রার্থীই হল না, সল্টলেক বিজেপি দফতরে রাজ্য সভাপতিকে ঘিরে প্রার্থী বিক্ষোভ!

নির্বাচনের আগে দিল্লির বিজেপি নেতারা বাংলার ভোটার তালিকা তৈরি করে দিচ্ছেন। তাতেও ২৯৪ আসনের প্রার্থী বাঁচতে হিমশিম কেন্দ্রের...