Saturday, April 11, 2026

নারী সুরক্ষায় কলকাতা পুলিশের নয়া উদ্যোগকে কুর্নিশ মুখ্যমন্ত্রীর 

Date:

Share post:

নারী সুরক্ষা ও নিরাপত্তাকে ((Women safety and security) গুরুত্ব দিয়ে বড় সিদ্ধান্ত নিল কলকাতা পুলিশ (Kolkata Police)। আগেই শহরে ২০টি ‘পিঙ্ক বুথ’ করার চিন্তাভাবনা করা হয়েছিল। যেখানে ডিউটিতে থাকবেন শুধুই মহিলা পুলিশকর্মীরা। যে কোনও বিপদে মহিলাদের পাশে থাকবে বিশেষ পিঙ্ক টিম। শ্যামবাজার পাঁচমাথার মোড়ে এই বুথ উদ্বোধন করলেন কলকাতা পুলিশের নগরপাল সুপ্রতিম সরকার। উপস্থিত ছিলেন কলকাতা পুলিশের শীর্ষ আধিকারিকেরা। এই উদ্যোগ শনিবার থেকে কার্যকর হতে চলেছে। কলকাতা পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে নিজের সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

এদিন তিনি লিখেছেন, ”গর্বের সাথে জানাচ্ছি যে, আমাদের শহরের নারীদের নিরাপত্তার কথা মাথায় রেখে কলকাতা পুলিশ আজ থেকে দুটি উদ্যোগ চালু করছে। প্রথমত, শহরের গুরুত্বপূর্ণ মোড়ে বেশ কয়েকটি সম্পূর্ণ মহিলা-চালিত পিঙ্ক বুথ চালু করা হবে এবং আজ থেকে এই বুথ সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত চালু থাকবে। শহরের মহিলারা এই বুথগুলিতে যেকোনো সহায়তার জন্য সরাসরি কলকাতা পুলিশের মহিলা অফিসারদের সাথে যোগাযোগ করতে পারবেন।

দ্বিতীয়ত, আজ সন্ধ্যা থেকে, বেশ কয়েকটি ‘শাইনিং’ (আমি নামকরণ করেছি) সম্পূর্ণ মহিলা-চালিত মোবাইল টহলদারি টিম রাত ৮টা থেকে রাত ২টা পর্যন্ত ডিউটিতে থাকবে। ই.এম. বাইপাস এবং রাতের বেলায় কর্মরত মহিলাদের ব্যবহৃত রাস্তাগুলিতে টহল দেবে এই টিম। রাতভর থাকবে নজরদারি। কলকাতা বেশ কয়েক বছর ধরে দেশের সবচেয়ে নিরাপদ শহর হিসাবে চিহ্নিত হয়েছে এবং আমি নিশ্চিত যে এই দুটি অনন্য নতুন উদ্যোগ সেই ধারা বজায় রাখতে সাহায্য করবে।”

প্রসঙ্গত, কলকাতার ১০টি ট্রাফিক ও পুলিশ ডিভিশনে দু’টি করে পিঙ্ক বুথ থাকবে। শহরের ব্যস্ততম ও জরুরি মোড়ে এই বুথগুলি থাকবে। প্রতিটি বুথে এক মহিলা অফিসার-ইন-চার্জ ও তাঁর নেতৃত্বে ৩ থেকে ৫ জন মহিলা পুলিশকর্মী থাকবেন। রাতভর চলবে নজরদারি ও টহলদারি। এদিন পাঁচটি গাড়ি উদ্বোধন করে পুলিশ। কলকাতা পুলিশের শক্তি বাহিনীর নাম বদলে করা হল ‘শাইনিং’। সেই নামেই স্টিকার লাগানো পাঁচটি গাড়ি পথে নামানো হয়েছে।

 

Related articles

মথুরায় যমুনায় নৌকাডুবি: উদ্ধার ১০ দেহ

প্রায় এক দশক পরে যমুনায় নৌকাডুবির ঘটনা। শুক্রবার দুপুরে পুণ্যার্থী বোঝাই একটি নৌকা বৃন্দাবনের কাছে উল্টে (boat capsize)...

বাংলায় এসে ঘাটাল মাস্টারপ্ল্যানের ‘প্রতিশ্রুতি’! অমিত শাহর অজ্ঞতা প্রমাণ করলেন অভিষেক

বর্ষা মানেই বন্যায় পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকায় বানভাসি মানুষ। রাজ্য থেকে বর্ষা বিদায় নিলেও ঘাটালের মানুষ থাকত জলের...

বোমাতঙ্ক অমৃতসর মেলে: যাত্রীদের নামিয়ে শুরু তল্লাশি

বোমাতঙ্কের জেরে মাঝপথে দাঁড় করিয়ে দেওয়া হল হাওড়া থেকে অমৃতসরগামী আপ অমৃৎসর মেলকে। ফোনে বোমা থাকার খবর দেওয়ায়...

বেনজির রাজনৈতিক সৌজন্যে নিজের পোস্টার নিজেই ছিঁড়লেন কুণাল

রাজনৈতিক সৌজন্যের অনন্য নজির। বিরোধী প্রার্থীর পোস্টারের উপর লাগানো নিজের পোস্টার নিজেই ছিঁড়ে ফেললেন বেলেঘাটা তৃণমূল (TMC) প্রার্থী...