Saturday, April 11, 2026

বিজেপির টার্গেটে কীভাবে কাজ কমিশনের: বাংলার হয়রানির তথ্য পেশ অভিষেকের

Date:

Share post:

নির্বাচন কমিশনের (Election Commission) পেশ করা ভোটার তালিকার পরে যখন গোটা রাজ্যের মানুষ নিজেদের নাগরিকত্ব, অস্তিত্ব নিয়ে হয়রানির শিকার, তখন দিব্যি দায় সারছেন নির্বাচন কমিশনের আধিকারিকরা। আদতে তাঁরা যে নিজেদের টার্গেট পূরণে সাফল্যের হাসি হাসছেন, তা স্পষ্ট তালিকার সংখ্যাতত্ত্বে। বিজেপির নেতারা রাজ্যে এসআইআর শুরুর সময় থেকে যে সংখ্যা বেঁধে দিয়েছিলেন বাংলার জন্য, সেই সংখ্যা কীভাবে নির্বাচন কমিশন মিলিয়ে দিয়েছে, এবার সেই তথ্য তুলে ধরলেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বিজেপি নেতাদের ভিডিও তুলে ধরে সেই ষড়যন্ত্র স্পষ্ট করলেন অভিষেক।

বাংলার ভোটার তালিকা থেকে ১ কোটি ২০ লক্ষের বেশি মানুষের নাম বাদের চক্রান্ত করেছিল বিজেপির নেতারা। আর সেই চক্রান্ত পূরণ করতে নির্বাচন কমিশন কীভাবে কাজ করেছে, তার হিসাব তুলে ধরে অভিষেক জানান, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এসআইআর হওয়ার আগে বলছেন ১ কোটি ২৫ লক্ষ নাম বাদ যাবে। শান্তনু ঠাকুর বলছেন ১ কোটি ২০ লক্ষ নাম বাদ যাবে। অমিত শাহ বলেন ক্রোনোলজি বুঝুন। এবার সেই ক্রোনোলজি বাংলায়। ৫৮ লক্ষ নাম প্রথমে বাদ দেওয়া হল। কাল দেখানো হয়েছে ফর্ম-৭ এর মাধ্যমে ৫ লক্ষ ৪৮ হাজার বাদ দেওয়া হয়েছে। তাহলে মোট যদি ৬ লক্ষ ধরি তবে ৬৪ লক্ষ। ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ অ্যাডজুডিকেশন তালিকায়। তাহলে ৬৪ লক্ষ আর ৬০ লক্ষ মিলে হল ১ কোটি ২৪ লক্ষ। এটা আমার কথা নয়। শান্তুনু ঠাকুর বলেছেন। টার্গেট অনেক আগে নির্ধারণ করে দেওয়া হয়েছিল। আরও পড়ুন: কার অঙ্গুলি হেলনে লজিকাল ডিসক্রিপেন্সি থেকে অ্যাডজুডিকেশন: অভিষেকের ৩ প্রশ্ন

আদতে বাংলা দখল করার জন্য প্রতিদিন বাংলার মানুষের জন্য গাল ভরা প্রতিশ্রুতি দেওয়া বিজেপি যে বাংলার মানুষকে হয়রান করেই সুখ ও স্বস্তি পায়, তা চলতি এসআইআর প্রক্রিয়াতেই প্রমাণিত। অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেন, এই অপদার্থ নেতারা বিজেপির ২০০ টার্গেট পূরণ করতে পারে না। তাই গরীব মানুষকে অত্যাচার করা। তাঁদের অস্বস্তিতে ফেলা, হয়রানির শিকার করা, লাইনে দাঁড় করানো, মৌলিক অধিকার কেড়ে নেওয়া। আমরা অনেক আগে বলেছিলেন নির্বাচন কমিশন বিজেপির সহকারী সংস্থা।

Related articles

শিক্ষক নিয়োগ মামলায় নাকতলায় পার্থর বাড়িতে ED অভিযান

ভোটের মুখে রাজ্যে ফের কেন্দ্রীয় এজেন্সির হানা। শনিবার সকালে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) নাকতলার বাড়িতে ইডি (ED)...

শিল্পী-কলাকুশলীদের সুরক্ষা বিধি পর্যালোচনায় রবিতে ফের বৈঠক আর্টিস্টস ফোরামের

টলিউডের শিল্পী ও কলাকুশলীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তাবিত সুরক্ষা বিধির কাজের আপডেট ও রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday...

সফল আর্টেমিস ২ মিশন, রুদ্ধশ্বাস অভিযান শেষে পৃথিবীতে ফিরলেন চার মহাকাশচারী

সফল চন্দ্রাভিযানের (Artemis 2)শেষে পৃথিবীতে ফিরলেন চার মহাকাশচারী। শনিবার সকালে প্রশান্ত মহাসাগরে স্প্ল্যাশডাউনের পর নভোশ্চররা সুস্থ আছেন বলেই...

কোথাও জনসভা কোথাও রোড শো, শনিতে একগুচ্ছ কর্মসূচি মমতা-অভিষেকের

নির্বাচনী প্রচারে শনিবার কেশিয়াড়ি থেকে সভা শুরু করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সকাল পৌনে এগারোটা নাগাদ রামজীবন...