Saturday, April 11, 2026

শেষ ম্যাচে হিলির দুরন্ত শতরান, হরমনপ্রীতদের লজ্জাজনক হার

Date:

Share post:

অস্ট্রেলিয়ার কাছে তৃতীয় একদিনের ম্যাচে ফের হার ভারতের(India Women)। কেরিয়ারের শেষ ইনিংসে জ্বলে উঠলেন অ্যালিসা হিলি । রবিবার শেষ ODI ম্যাচেই ব্যাট হাতে নিজের সেরাটা উজাড় করে দিলেন তিনি। ৯৮ বলে দুরন্ত ১৫৮ রান করে বুঝিয়ে দিলেন এখনও তাঁর মধ্যে অনেক ক্রিকেট বাকি আছে।

হিলির ঝোড়ো ইনিংসের উপর ভর করে অস্ট্রেলিয়া তোলে ৭ উইকেটে ৪০৯ রান। তাঁকে দারুণ দেন বেথ মুনিও। তিনি ৮৪ বলে ১০৬ রান করেন তিনি। শেষ ম্যাচে স্ত্রীকে এমন আগুনে ফর্মে দেখে কমেন্ট্রি বক্সে আবেগ লুকোতে পারেননি অজি তারকা পেসার মিচেল স্টার্ক ।ম্যাচ শুরুর আগে অজি অধিনায়ককে ‘গার্ড অফ অনার’ দেন ভারতের স্মৃতি মান্ধানা ও হরমনপ্রীত কৌররা।

এদিনের ১৫৮ রানের সুবাদে ইতিহাসেও নাম লেখান হিলি। মহিলা ওয়ানডে ক্রিকেটে তিনি ষষ্ঠ ব্যাটার হিসেবে একাধিক দেড়শোর বেশি রানের ইনিংস খেললেন। এর আগেও ২০২২ সালের ওয়ানডে বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে তাঁর ব্যাট থেকেই এসেছিল ১৭০ রান। দেশের হয়ে মোট আটটি বিশ্বকাপ জেতা এই তারকার বিদায় তাই স্মরণীয় হয়ে থাকল। ৫০ ওভারে ৭ উইকেটে ৪০৯ রান করে অজিরা।

অত বড় রান তাড়া করতে নেমে ভারতীয় দল(India Women) ২২৪ রানে গুটিয়ে যায়। ফলে ওয়ানডে সিরিজে ভারতকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করল অস্ট্রেলিয়া।

Related articles

কোথাও জনসভা কোথাও রোড শো, শনিতে একগুচ্ছ কর্মসূচি মমতা-অভিষেকের

নির্বাচনী প্রচারে শনিবার কেশিয়াড়ি থেকে সভা শুরু করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সকাল পৌনে এগারোটা নাগাদ রামজীবন...

মথুরায় যমুনায় নৌকাডুবি: উদ্ধার ১০ দেহ

প্রায় এক দশক পরে যমুনায় নৌকাডুবির ঘটনা। শুক্রবার দুপুরে পুণ্যার্থী বোঝাই একটি নৌকা বৃন্দাবনের কাছে উল্টে (boat capsize)...

বাংলায় এসে ঘাটাল মাস্টারপ্ল্যানের ‘প্রতিশ্রুতি’! অমিত শাহর অজ্ঞতা প্রমাণ করলেন অভিষেক

বর্ষা মানেই বন্যায় পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকায় বানভাসি মানুষ। রাজ্য থেকে বর্ষা বিদায় নিলেও ঘাটালের মানুষ থাকত জলের...

বোমাতঙ্ক অমৃতসর মেলে: যাত্রীদের নামিয়ে শুরু তল্লাশি

বোমাতঙ্কের জেরে মাঝপথে দাঁড় করিয়ে দেওয়া হল হাওড়া থেকে অমৃতসরগামী আপ অমৃৎসর মেলকে। ফোনে বোমা থাকার খবর দেওয়ায়...