Saturday, April 11, 2026

খামেনেইয়ের মৃত্যুর বদলা, মধ্যপ্রাচ্যের ২৭ মার্কিন সেনাঘাঁটিতে হামলা ইরানের! 

Date:

Share post:

রবিবাসরীয় সকালে আরও তীব্র হচ্ছে মধ্যাপ্রাচ্যের বারুদের গন্ধ। আয়াতোল্লা আলি খামেনেইয়ের (Seyed Ali Hosseini Khamenei) মৃত্যুর বদলা নেওয়ার হুমকি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট পেজেস্কিয়ান (Masoud Pezeshkian )। এদিন সকালে ইজরায়েলের এয়ার বেসে আক্রমণের পাশাপাশি মধ্যপ্রাচ্যের ২৭টি মার্কিন সেনাঘাঁটিতে ভয়াবহ হামলা চালিয়েছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্প (The Islamic Revolutionary Guard Corps)। দুবাই বিমানবন্দরে (Dubai airport) ড্রোন হানায় এখনও পর্যন্ত চারজনের মৃত্যুর খবর মিলেছে। তেল আভিভে ইজরায়েলি ফৌজের হেডকোয়ার্টারেও (Israeli army headquarters in Tel Aviv) মিসাইল হানা হয়েছে বলে খবর মিলেছে।

শনিবার রাতে আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত আলি খামেনেই। রবিবার তেহেরান দেশের সর্বোচ্চ নেতার মৃত্যুর খবর নিশ্চিত করেছে। সুপ্রিম লিডার তথা ইরানের (Iran) প্রধান ধর্মগুরু মৃত্যুতে মিশ্র প্রতিক্রিয়া। ইরানের নাগরিকদের মধ্যে কেউ খুশি, কেউ আবার কেঁদে ভাসাচ্ছেন। এরপরই মোজতবা খামেনেইকে (Mojtaba Khamenei) সেদেশের সুপ্রিম লিডার পদে বসানো হয়েছে। আমেরিকা ও ইজরায়েলকে সরাসরি যুদ্ধের হুমকি দিয়েছে ইরান। রবিবার সকাল থেকেই বেঞ্জামিনের দেশে ঘনঘন বাজছে এয়ার রেড সাইরেন। মার্কিন কুয়েত, কাতার, ইরাকের মার্কিন সেনাঘাঁটিগুলোতে একটানা হামলা চালাচ্ছে ইরান। আবুধাবির জায়েদ আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন ভেঙে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। কাতারে ইরানের হামলায় আহত ১৬। ইরাকে এরবিল বিমানবন্দরেও হামলা করা হয়েছে।

 

Related articles

মথুরায় যমুনায় নৌকাডুবি: উদ্ধার ১০ দেহ

প্রায় এক দশক পরে যমুনায় নৌকাডুবির ঘটনা। শুক্রবার দুপুরে পুণ্যার্থী বোঝাই একটি নৌকা বৃন্দাবনের কাছে উল্টে (boat capsize)...

বাংলায় এসে ঘাটাল মাস্টারপ্ল্যানের ‘প্রতিশ্রুতি’! অমিত শাহর অজ্ঞতা প্রমাণ করলেন অভিষেক

বর্ষা মানেই বন্যায় পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকায় বানভাসি মানুষ। রাজ্য থেকে বর্ষা বিদায় নিলেও ঘাটালের মানুষ থাকত জলের...

বোমাতঙ্ক অমৃতসর মেলে: যাত্রীদের নামিয়ে শুরু তল্লাশি

বোমাতঙ্কের জেরে মাঝপথে দাঁড় করিয়ে দেওয়া হল হাওড়া থেকে অমৃতসরগামী আপ অমৃৎসর মেলকে। ফোনে বোমা থাকার খবর দেওয়ায়...

বেনজির রাজনৈতিক সৌজন্যে নিজের পোস্টার নিজেই ছিঁড়লেন কুণাল

রাজনৈতিক সৌজন্যের অনন্য নজির। বিরোধী প্রার্থীর পোস্টারের উপর লাগানো নিজের পোস্টার নিজেই ছিঁড়ে ফেললেন বেলেঘাটা তৃণমূল (TMC) প্রার্থী...