Saturday, April 11, 2026

উত্তপ্ত করাচি: খামেনেই-এর মৃত্যুর প্রতিবাদ মার্কিন দূতাবাসে হামলা, বাড়ছে মৃত্যু

Date:

Share post:

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই (Khamenei death protest) মৃত্যুর প্রতিবাদে বিশ্বের একাধিক দেশে উত্তাল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। রবিবার এই পরিস্থিতির মধ্যেই পাকিস্তানের করাচি মার্কিন দূতাবাসে হামলা (US Embassy Attack) চালিয়েছে শত শত শিয়া সম্প্রদায়ের জনতা। পুলিশ ও বিক্ষভকারীদের সংঘর্ষে ইতিমধ্যেই এমটি খান রোডে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ইতিমধ্যেই গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন ৬ জন নাগরিক, আহত হয়েছেন ৩০ জনেরও বেশি। তাঁদের সিভিল হাসপাতালের ট্রমা সেন্টারে স্থানান্তর করা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী জিয়াউল হাসান লঙ্গার করাচির অতিরিক্ত আইজি-র কাছ থেকে বিস্তারিত জানতে চেয়েছেন। জানিয়েছেন, “কাউকে আইন নিজের হাতে তুলে নিতে দেওয়া হবে না।” তিনি আরও জানিয়েছেন, এই উত্তপ্ত সময়ে যাত্রীদের আলাদা রুট দিয়ে যেতে অনুরোধ করেছেন। জানা গিয়েছে, দূতাবাসের চারপাশে বিপুল সংখ্যক বিক্ষোভকারী জড়ো হয়েছিল, যার ফলে পরিস্থিতি সামাল দিতে পুলিশ জনতাকে ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস এবং গুলি চালাতে বাধ্য হয়। আরও পড়ুন: মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির জের, দুবাইয়ে আটকে শুভশ্রী

প্রশাসনের তরফ থেকে সুলতানাবাদ থেকে মাই কোলাচির সংযোগকারী রাস্তাগুলি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। অন্যদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং আরও যানজট রোধ করতে জিন্নাহ সেতু থেকে আইআই চুন্দ্রিগড় রোড দিয়ে যান চলাচল করানো হচ্ছে।

Related articles

মথুরায় যমুনায় নৌকাডুবি: উদ্ধার ১০ দেহ

প্রায় এক দশক পরে যমুনায় নৌকাডুবির ঘটনা। শুক্রবার দুপুরে পুণ্যার্থী বোঝাই একটি নৌকা বৃন্দাবনের কাছে উল্টে (boat capsize)...

বাংলায় এসে ঘাটাল মাস্টারপ্ল্যানের ‘প্রতিশ্রুতি’! অমিত শাহর অজ্ঞতা প্রমাণ করলেন অভিষেক

বর্ষা মানেই বন্যায় পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকায় বানভাসি মানুষ। রাজ্য থেকে বর্ষা বিদায় নিলেও ঘাটালের মানুষ থাকত জলের...

বোমাতঙ্ক অমৃতসর মেলে: যাত্রীদের নামিয়ে শুরু তল্লাশি

বোমাতঙ্কের জেরে মাঝপথে দাঁড় করিয়ে দেওয়া হল হাওড়া থেকে অমৃতসরগামী আপ অমৃৎসর মেলকে। ফোনে বোমা থাকার খবর দেওয়ায়...

বেনজির রাজনৈতিক সৌজন্যে নিজের পোস্টার নিজেই ছিঁড়লেন কুণাল

রাজনৈতিক সৌজন্যের অনন্য নজির। বিরোধী প্রার্থীর পোস্টারের উপর লাগানো নিজের পোস্টার নিজেই ছিঁড়ে ফেললেন বেলেঘাটা তৃণমূল (TMC) প্রার্থী...