Sunday, March 22, 2026

নাগপুরের বিস্ফোরক কারখানায় বিস্ফোরণ, উদ্ধারকাজে NDRF-সহ একাধিক দল

Date:

Share post:

বিস্ফোরক তৈরির কারখানাতেই ভয়াবহ বিস্ফোরণ। মহারাষ্ট্রের নাগপুর (Nagpur) জেলার রাউলগাঁও গ্রামে বিস্ফোরণের (explosion) জেরে কার্যত মৃত্যুমিছিল। দুর্ঘটনায় এখনও পর্যন্ত অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে এবং ১৮ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের দ্রুত উদ্ধার করে নাগপুর শহরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নাগপুরের এসবিএল এনার্জি লিমিটেড (SBL Energy LTD) একটি বিস্ফোরক তৈরির লাইসেন্সপ্রাপ্ত কারখানা। মূলত খনি বা পাহাড় কাটার বিস্ফোরক, ডেটোনেটর তৈরির বিস্ফোরক তৈরি হয় এখানে। রবিবার ভোর ৬টা নাগাদ আচমকাই সেখানে বিস্ফোরণের (explosion) শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। কারখানার একটি অংশ ভেঙে পড়ে বিস্ফোরণের জেরে। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। আশেপাশের গ্রামেও আতঙ্ক ছড়িয়ে পড়ে। কারখানার কর্তৃপক্ষের দাবি, সেই সময়ে কারখানায় ২৫ থেকে ৩০ জন কর্মী কাজ করছিলেন।

দ্রুত ঘটনার খবর দেওয়া হয় পুলিশ ও দমকলে (fire brigade)। কমলেশ্বর থানার পুলিশ দ্রুত একাধিক দমকলের গাড়িকে ঘটনাস্থলে আনার ব্যবস্থা করে। দ্রুত আগুন নিভিয়ে ধ্বংসস্তূপ থেকে আটকে পড়া ও মৃতদেহ উদ্ধারের কাজ শুরু হয়।

আরও পড়ুন : মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে রবিবার দেশ জুড়ে বাতিল ৪৪৪ বিমান!

ঘটনার পর মুখ্যমন্ত্রী (Chief Minister) দেবেন্দ্র ফড়নবিশ শোক (Devendra Fadnavis) প্রকাশ করেন। জানান, দ্রুত ত্রাণ ও উদ্ধার কাজ শুরু করা হয়েছে এবং আহতদের চিকিৎসার জন্য সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে। রাজ্য সরকার মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছে। পাশাপাশি, কারখানা কর্তৃপক্ষও নিহতদের পরিবারকে আলাদা করে ক্ষতিপূরণ দেবে বলে জানিয়েছে। ঘটনার কারণ জানতে বিস্তারিত তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী আরও জানান, উদ্ধারকাজে জাতীয় ও রাজ্যস্তরের একাধিক বিশেষ দল মোতায়েন করা হয়েছে। এনডিআরএফ(NDRF), এসডিআরএফ (SDRF), পিইএসও (PESO) এবং ডিআইএসএইচ (DISH) -এর দল ঘটনাস্থলে পৌঁছেছে।

Related articles

থিয়েটার থেকে বিশ্বসাহিত্য! প্রকাশিত হল ব্রাত্য বসুর ‘গদ্যসংগ্রহের’ নতুন দুই খণ্ড 

বিশ্বসাহিত্য, থিয়েটার, শিল্প ও সংস্কৃতির নানা পরিসরকে একসূত্রে গেঁথে প্রকাশিত হল নাট্যকার-লেখক তথা রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসুর ‘গদ্যসংগ্রহ’-এর...

‘ধর্মে’ ফেল, ভোটে জিততে প্রকাশ্যে টাকা বিলি বিজেপি প্রার্থীর

সংকীর্ণ ধর্মের রাজনীতিতে বাংলার ক্ষমতা দখলের দিবাস্বপ্ন বঙ্গ বিজেপি নেতাদের চোখে। কিন্তু ধর্মীয় সম্প্রীতির বাংলায় যখন সেই রাজনীতি...

বাণিজ্যিক এলপিজির বরাদ্দ বাড়ল ৫০ শতাংশ পর্যন্ত, রাজ্যগুলিকে চিঠি কেন্দ্রের 

দেশজুড়ে বাণিজ্যিক এলপিজি সরবরাহ বাড়ানোর বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র। দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যসচিবদের উদ্দেশে পাঠানো...

পরাজয় নিশ্চিত জেনে বরানগরে অশান্তি বিজেপির, সায়ন্তিকার প্রচারে হামলা গেরুয়া বাহিনীর

বিধানসভা ভোটের লড়াইয়ে নামার আগেই কি হারের আতঙ্ক গ্রাস করেছে গেরুয়া শিবিরকে? বরানগরের সাম্প্রতিক পরিস্থিতি অন্তত সেই প্রশ্নই...